0%

‘তোমাকে কাছে পাওয়ার অজুহাত’, ছেলের উদ্দেশে রাহুলের শেষ হৃদয়ছোঁয়া চিঠি

টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বাংলা ইন্ডাস্ট্রি। শুটিং চলাকালীন জলে ডুবে তাঁর অকাল প্রয়াণ ঘটে, যা সহকর্মী ও ভক্তদের গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। এর মধ্যেই তাঁর পুত্র সহজকে লেখা একটি আবেগঘন চিঠি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

চিঠিতে রাহুল লিখেছিলেন, এই লেখা তিনি ‘ফাদারস ডে’-র উপলক্ষে শুরু করলেও, এমন বিশেষ দিন উদযাপনের অভ্যাস আগে তাঁর ছিল না। নিজেকে “বাংলা মিডিয়ামের মানুষ” বলেও তিনি উল্লেখ করেন। তবে বয়স ও সময়ের সঙ্গে সঙ্গে সন্তানের কাছে থাকার ইচ্ছাই তাঁকে এইসব দিন উদযাপনে আগ্রহী করে তুলেছিল।

চিঠির প্রতিটি লাইনে ফুটে উঠেছে একজন বাবার গভীর ভালোবাসা, স্নেহ আর আবেগ। সহজকে কাছে পাওয়ার অজুহাত হিসেবেই তিনি এই দিনগুলিকে দেখতেন। এই চিঠিই আজ তাঁর অনুপস্থিতিতে স্মৃতির অন্যতম মূল্যবান দলিল হয়ে উঠেছে।

Advertisment

  • Mar 30, 2026 15:01 IST

    Kolkata News Today: বিস্ফোরক অধীর

    West Bengal Assembly Election 2026: বহরমপুর কেন্দ্র থেকে ফের লড়াইয়ে নামার আগে শাসক দল তৃণমূল ও বিজেপি-কে একযোগে বিঁধলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি দাবি করেন, তাঁকে হারাতে পর্দার আড়ালে তৃণমূল ও বিজেপি-র মধ্যে ‘গোপন সমঝোতা’ চলছে।

  • Mar 30, 2026 14:52 IST

    Rahul Banerjee Death: ‘একজন শিশু, মা’, ব্যক্তিগত সীমারেখা মানার আর্জি প্রিয়াঙ্কার, রাহুলের অকালে চলে যাওয়ায়…

    গতকাল সন্ধ্যের পর থেকে যেন আর কারওর মন ভাল নেই। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু নাড়া দিয়েছে সকলকে। তালসারিতে শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে। আর তারপর থেকেই মানুশের জীবনের অনিশ্চয়তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু যেন আরও একবার ইন্ডাস্ট্রির সকলকে একা করে দিয়ে চলে গেল। 

  • Mar 30, 2026 14:40 IST

    Rahul Banerjee Death: রাহুলের মৃত্যু ঘিরে বিতর্ক, পদত্যাগের দাবিতে সরব মানবাধিকার কর্মী

    টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বাংলা ইন্ডাস্ট্রি। শুটিং চলাকালীন জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই আকস্মিক ঘটনায় গভীর শোকের পাশাপাশি উঠতে শুরু করেছে একাধিক প্রশ্নও। ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, শুটিং সেটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না এসব নিয়েই নানা মহলে জল্পনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই অনেকে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন।

  • Mar 30, 2026 13:56 IST

    Rahul Arunodoy Banerjee: ছেলে সহজের জন্য এক হয়েছিলেন রাহুল-প্রিয়াঙ্কা, বিচ্ছেদে তীব্র কষ্ট পেয়েছিলেন অভিনেতা

    প্রখ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ বাংলা চলচ্চিত্র জগৎ। রবিবার, ২৯শে মার্চ, ২০২৬-এ মাত্র ৪৩ বছর বয়সে তাঁর মর্মান্তিক মৃত্যু ঘটে। জানা গিয়েছে, একটি শুটিংয়ের কাজে দিঘার তালসারি এলাকায় গিয়েছিলেন রাহুল। সেখানেই দুর্ভাগ্যজনকভাবে জলে ডুবে তাঁর মৃত্যু হয়। এই আকস্মিক ঘটনায় টলিউডে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

  • Mar 30, 2026 13:19 IST

    Chandan Sen Exclusive: ‘আমি আক্রান্ত’, ‘সন্তানসম’ রাহুলের মৃত্যুতে গলা কেঁপে এল চন্দন সেনের

    এক ভয়ংকর দুঃসংবাদে ছারখার টলি ইন্ডাস্ট্রি। জীবনটাকে তো সহজ করেই বাঁচতে পারতেন সহজ কথা রাহুল? কিন্তু তা আর সম্ভব হলো না। বলা উচিত, খুব কম বয়সে ঈশ্বরের কাছের হয়ে গেলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। কি থেকে যে কি হয়ে গেল সকলের মুখেই একটাই কথা! শুটিং করতে গিয়ে সমুদ্রে বোট রাইডে বেরিয়ে, আর ফিরলেন না। রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড ইন্ডাস্ট্রি। 

  • Mar 30, 2026 13:10 IST

    Sonam Kapoor: দ্বিতীয়বার মা হলেন সোনম কাপুর

    বলিউডে খুশির হাওয়া অভিনেত্রী সোনম কাপুর এবং তাঁর স্বামী আনন্দ আহুজার ঘরে এসেছে নতুন অতিথি। রবিবার এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সোনম, আর সেই সুখবর নিজেই সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি।

  • Mar 30, 2026 12:54 IST

    Rahul Banerjee Death: ‘রাহুল দা ঠিক আছে তো?’ শ্বেতার আর্তনাদে শিউরে উঠছে নেটদুনিয়া

    চলে গেলেন রাহুল। সন্ধ্যে গড়াতেই এমন এক খবর সকলকে তছনছ করে রেখে দিল। সহজ কথার সেই সহজ মানুষটা আর নেই। চলে গেছে না ফেরার দেশে। রাহুল বন্দ্যোপাধ্যায়ের যে এরকম ভাবে মৃত্যু হতে পারে কেউ কল্পনাও করতে পারেনি। অত্যন্ত প্রাণবন্ত এবং সোজা কথার মানুষরা সমাজ মাধ্যমে নানান সময় নানান কিছু পোস্ট করতেন। শুটিং করতে গিয়ে যে তিনি আর ফিরবেন না, এ যেন ভাবা অতীত। 

  • Mar 30, 2026 12:06 IST

    মুম্বইয়ে তারকাদের মেলা, মিশকা কাম্বোজের জন্মদিনে ঝলমলে বলিউড উপস্থিতি

    মুম্বইয়ে এক জমকালো অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিল বলিউডের এক ঝাঁক তারকারা। ব্যবসায়ী মোহিত কাম্বোজের কন্যা মিশকা কাম্বোজের ১৬তম জন্মদিন উপলক্ষে শনিবার রাতে বসেছিল এই জাঁকজমকপূর্ণ আয়োজন।
    এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন বলিউডের কিং খান শাহরুখ খান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শিল্পপতি পরিবারের সদস্য অনন্ত আম্বানি এবং তাঁর স্ত্রী রাধিকা মার্চেন্ট। এছাড়াও দেখা যায় রণবীর সিং, সঞ্জয় দত্ত এবং শিল্পা শেঠি-সহ আরও বহু পরিচিত মুখকে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker