বৃষ্টিতে জলমগ্ন ‘জলসা’, ফিফা বিশ্বকাপের টানে রাত জাগছেন অমিতাভ!

Entertainment Latest Live News Updates: মুম্বইজুড়ে টানা ভারী বর্ষণে জনজীবন কার্যত বিপর্যস্ত। শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে, ব্যাহত হয়েছে যান চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা। এই পরিস্থিতির মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) জুহুর বিখ্যাত বাসভবন ‘জলসা’-র বাইরের কয়েকটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, প্রবল বৃষ্টির জেরে বাড়ির সামনের চত্বর জলমগ্ন হয়ে পড়েছে। এমনকি জলসার বাইরে নিকাশি ব্যবস্থাও কার্যত অচল হয়ে যাওয়ায় জল জমে থাকতে দেখা গেছে।
ভিডিওগুলি প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা। অনুরাগীদের একাংশ অমিতাভ ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আবার অনেকেই মুম্বইয়ের নিকাশি ব্যবস্থার দুরবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন। যদিও এই ভাইরাল ভিডিও বা জলমগ্ন পরিস্থিতি নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি অমিতাভ বচ্চন।
তবে তিনি তাঁর ব্যক্তিগত ব্লগে অন্য প্রসঙ্গে লিখেছেন। সেখানে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ (Fifa World Cup 2026) নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে অমিতাভ জানান, ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ দেখতে হলে গভীর রাত পর্যন্ত জেগে থাকতে হয়। তাঁর কথায়, “ভারত থেকে বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ দেখার সময় খুবই রাতের। খুব, খুব রাতের। তবুও প্রকৃত ফুটবলপ্রেমীরা দু-প্রান্তে মোমবাতি জ্বালিয়ে খেলা দেখেন। আমিও ব্যতিক্রম নই। যদিও এতে অনেকেই বিরক্ত হন।”
Jul 06, 2026 12:50 IST
EXCLUSIVE: ‘আমার সঙ্গে ওঁর ব্যক্তিগত সম্পর্ক নেই’, ‘দ্য ক্যালকাটা ফাইলসে’ নতুন লুকে স্বাগতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে তুলনা হতেই কী বললেন?
শেষ কিছু দিনে বেশ ভাইরাল হয়েছে, স্বাগতা মুখোপাধ্যায়ের একটি লুক। পরনে সাদা রঙের শাড়ি, টাইট খোঁপা, আঙুল উঁচিয়ে কি যেন একটি বলার চেষ্টা করছেন তিনি। অভিনেত্রীকে, এই লোকে দেখে অনেকেই একজনের সঙ্গে ধারণা করেছেন। দ্যা ক্যালকাটা ফাইলস ছবিতে, স্বাগতা মুখোপাধ্যায় কে এরকম রূপে দেখে বেশিরভাগই ধারণা করেছেন বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে।
Jul 06, 2026 12:05 IST
Mamata Shankar: সমাজ ছারখার হয়ে যাবে!
বিয়ে না করে লিভ-ইন সম্পর্কে থাকার প্রবণতা নিয়ে নিজের স্পষ্ট মতামত জানালেন অভিনেত্রী মমতা শঙ্কর। তাঁর মতে, ভালোবাসা ও পারস্পরিক বিশ্বাস থাকলে একসঙ্গে থাকা অবশ্যই ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে, তবে সম্পর্কের সঙ্গে দায়িত্ববোধও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে সন্তানের ভবিষ্যৎ, সামাজিক দায়বদ্ধতা এবং সম্পর্কের স্থায়িত্বের কথা মাথায় রেখে বিয়ে প্রতিষ্ঠানের গুরুত্ব অস্বীকার করা উচিত নয় বলেই মনে করেন তিনি।
Jul 06, 2026 10:25 IST
Aamir Khan Wedding: বিয়ের আসরে গৌরীর এক বাক্যেই ঝড়!
বলিউড সুপারস্টার আমির খান জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটের হাত ধরে। ৫ জুলাই মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত ব্যক্তিগত আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির ও গৌরীর আগের সংসারের সন্তানরাও। ছোট পরিসরের হলেও গোটা আয়োজন ছিল অত্যন্ত রুচিশীল, আন্তরিক এবং আবেগে ভরপুর।
Jul 06, 2026 09:13 IST
মুম্বইয়ের বৃষ্টিতে থামল আম্বানিদের কনভয়
মুম্বইয়ের টানা ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে বান্দ্রার নরগিস দত্ত রোডে গাছের ডাল ভেঙে পড়ায় কিছু সময়ের জন্য আটকে যায় আম্বানি পরিবারের গাড়িবহর। সূত্রে খবর, আমির খান ও গৌরী স্প্র্যাটের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বান্দ্রায় অভিনেতার বাসভবনের উদ্দেশে যাচ্ছিলেন তাঁরা। পরে প্রশাসন দ্রুত রাস্তা পরিষ্কার করলে ফের গন্তব্যের পথে রওনা দেয় আম্বানি পরিবারের কনভয়। এদিকে, প্রবল বর্ষণে দিনভর মুম্বইয়ের একাধিক এলাকায় জলমগ্ন ও যানজটের চিত্র দেখা যায়।
Jul 06, 2026 08:21 IST
হেমা রিপোর্টের পরও বদলায়নি চিত্র!
মালয়ালম চলচ্চিত্র জগতে ২০২৪ সালের আগস্টে প্রকাশিত বিচারপতি হেমা কমিটির প্রতিবেদন বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছিল। সেই প্রতিবেদনে কেবল কাস্টিং কাউচ বা ক্ষমতাবানদের দাবি না মানলে শিল্পীদের একঘরে করে দেওয়ার মতো গুরুতর অভিযোগই নয়, শুটিং সেটে ন্যূনতম সুযোগ-সুবিধার অভাব, পারিশ্রমিকে বৈষম্য এবং বিশেষ করে নারীসহ প্রান্তিক শিল্পীদের ওপর দীর্ঘদিনের শোষণ ও বৈষম্যের চিত্রও উঠে আসে।
চেন্নাইয়ের তাজ কনেমারায় দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আলোচনা সিরিজ এক্সপ্রেসো-র ১৫তম পর্বে অংশ নিয়ে পার্বতী বলেন, গত আট-নয় বছরে মালয়ালম সিনেমায় কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে ঠিকই, কিন্তু সেই পরিবর্তনের মূল কারণ ন্যায়বোধ নয়, বরং জবাবদিহির ভয়। তাঁর কথায়, পরিবর্তন হয়েছে, কিন্তু সেই পরিবর্তনের গতি নিয়ে তিনি সন্তুষ্ট নন।



