0%

ব্যক্তিগত শোক পেরিয়ে পেশার টানে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা

রাহুলের (Rahul) মৃত্যুতে গভীর শোকের মধ্যে কিছুদিন শুটিং থেকে বিরতি নেওয়ার পর অবশেষে আবার কাজে ফিরলেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা (Priyanka)। সূত্রে খবর, একটি ওয়েব সিরিজের শুটিংয়ের এখনও প্রায় তিন দিনের কাজ বাকি রয়েছে। সেই বাকি অংশ শেষ করতেই শুক্রবার থেকে আবার শুটিং ফ্লোরে উপস্থিত হন প্রিয়াঙ্কা। ব্যক্তিগত শোক সামলে পেশাগত দায়িত্ব পালনে তাঁর এই ফিরে আসা টিমের কাছেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শুধু প্রিয়াঙ্কাই নন, এদিনের শুটিংয়ে উপস্থিত ছিলেন সিরিজের অন্যান্য গুরুত্বপূর্ণ অভিনেতারাও। তাঁদের মধ্যে ছিলেন দেবেশ রায়চৌধুরী, আয়ুশ দাস প্রমুখ। দীর্ঘ বিরতির পর শুটিং পুনরায় শুরু হওয়ায় সেটে কিছুটা আবেগঘন পরিবেশ তৈরি হয় বলে জানা গিয়েছে। পরিচালক ও প্রযোজনা টিম দ্রুত বাকি অংশের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে।

  • Apr 11, 2026 17:47 IST

    Hansika Motwani: প্রাক্তন বৌদির বিরুদ্ধে মামলা দায়ের হানসিকার

    অভিনেত্রী হানসিকা মোটওয়ানি তাঁর প্রাক্তন বৌদি মুসকান ন্যান্সি জেমসের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। এনডিটিভি সূত্রে খবর, মুম্বই সেশনস কোর্টে দায়ের করা এই মামলায় তিনি ২ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন।

  • Apr 11, 2026 16:31 IST

    Ekta Kapoor: বলিউডে উপহারের চেয়ে শুভেচ্ছাই বেশি গুরুত্বপূর্ণ!

    শাহরুখ খান বা সালমান খানের মতো সুপারস্টারদের জন্মদিনে কী উপহার নিয়ে যাওয়া যায়, এই প্রশ্নে একতা বলেন, সাধারণত এমন বড় তারকাদের জন্মদিনে কেউ উপহার নিয়ে যান না। বরং বেশিরভাগ ক্ষেত্রেই শুভেচ্ছা ও আশীর্বাদই দেওয়া হয়। তিনি আরও জানান, তিনি নিজেও খুব একটা জন্মদিনের অনুষ্ঠানে যান না। নিজের জন্মদিনে তিনি তিরুপতি যান এবং কাউকে আমন্ত্রণ জানান না।

  • Apr 11, 2026 15:13 IST

    Rahul Banerjee Death: জিৎ-কে নিয়ে উঠল প্রশ্নের ঝড়

    রাহুলের মৃত্যুর প্রায় ১২ দিন পর শুক্রবার জিৎ হাজির হন রাহুলের বিজয়গড়ের বাড়িতে। জানা গিয়েছে, তিনি মুম্বইতে ছিলেন এবং সেখান থেকে ফিরেই সরাসরি রাহুলের বাড়িতে পৌঁছন। রাহুলের বাড়িতে প্রবেশ করা থেকে শুরু করে তাঁর মায়ের সঙ্গে কথা বলা সব মুহূর্তই ক্যামেরাবন্দি হয়েছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, এটি কি নিছক সহমর্মিতা, নাকি এর আড়ালে রয়েছে আত্মপ্রচারের প্রচেষ্টা?

  • Apr 11, 2026 13:22 IST

    Priyanka Sarkar: রাহুলের প্রয়াণে টলিউডে একতার বার্তা প্রিয়াঙ্কার

    রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে টলিউড ইন্ডাস্ট্রিতে। তাঁর এই অকাল প্রয়াণে সহকর্মী থেকে অনুরাগী সবাই স্তব্ধ। এমন কঠিন পরিস্থিতিতেও তাঁর স্ত্রী, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার অসাধারণ দৃঢ়তার সঙ্গে সমস্ত দায়িত্ব সামলেছেন। রাহুলের মৃত্যুর পর প্রথমবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুলে প্রিয়াঙ্কা একটি আবেগঘন বার্তা শেয়ার করলেন।  

  • Apr 11, 2026 12:41 IST

    Mammootty: টাকার জন্য নয়, ভালোবাসার টানে কাজ!

    ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম সফল ও সম্মানিত অভিনেতা মমূটি (Mammootty), দীর্ঘ কয়েক দশক ধরে তাঁর অভিনয় দক্ষতা দিয়ে সহকর্মী ও নতুন প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করে চলেছেন। এত দীর্ঘ ক্যারিয়ারের পরেও কেন তিনি সহজ বা কম চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে সীমাবদ্ধ করেন না এই প্রশ্নের উত্তরে সম্প্রতি দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মমূটি বলেন, ‘এটি সম্পূর্ণই মানবিক প্রবৃত্তি। তাঁর মতে, তিনি আর্থিক নিরাপত্তার বাইরে চলে গেছেন এবং এখন আর অর্থ তাঁর মূল প্রেরণা নয়।’

  • Apr 11, 2026 11:31 IST

    Jana Nayagan: অনলাইনে ‘জন নয়াগণ’ ফাঁস, তোলপাড় ইন্ডাস্ট্রি

    বিজয়ের আসন্ন ছবি ‘জন নয়াগণ’ অনলাইন ফাঁস হওয়া নিয়ে দক্ষিণী চলচ্চিত্র জগতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শুক্রবার একাধিক জনপ্রিয় অভিনেতা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। রজনীকান্ত এক্স হ্যান্ডেলে কড়া ভাষায় লিখেছেন, ছবিটি ইন্টারনেটে ফাঁস হওয়া অত্যন্ত দুঃখজনক। তিনি দাবি করেন, দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য সরকার ও চলচ্চিত্র সংস্থাগুলিকে সক্রিয় ভূমিকা নিতে হবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker