৪৬ সালের ইতিহাসও কি রাজনীতি? ‘সব জায়গায় শুধু হিন্দু-মুসলিম দেখবেন?’, বাংলায় ‘বেঙ্গল ফাইলস’ ব্যান নিয়ে মুখ খুললেন মিঠুন

এতদিন, বাংলায় বেঙ্গল ফাইলস রিলিজ করতে দেওয়া হয়নি। প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস বেঙ্গল ফাইলস রিলিজ নিয়ে নানান সমস্যার সৃষ্টি করেছিল। দিকে দিকে, কোর্ট থেকে থানা নানান জায়গায় অভিযোগ দায়ের করা হয়েছিল তৎকালীন সরকার পক্ষের তরফে। তবে এবার, বঙ্গ রাজনীতিতে পালা বদল হতেই, জানা যাচ্ছে এই ছবি রিলিজ করছে আগামীকাল। এবং সেই কারণে উত্তেজনা তুঙ্গে।
তবে এই ছবি রিলিজের আগে, মিঠুন চক্রবর্তীর ছোট পুত্র নাবাশি চক্রবর্তী বাবাকে সঙ্গে নিয়ে কলকাতায় হাজির হয়েছিলেন তা নতুন ছবি আখরি সাভালের প্রেস কনফারেন্স উপলক্ষে। একে তো নতুন কলকাতায় পা রেখে মিঠুনের আনন্দের শেষ নেই। তার মধ্যে, ছেলের নতুন ছবি নিয়ে আলোচনা করতে গিয়ে, উঠে এলো বেঙ্গল ফাইলস প্রসঙ্গ। বাংলায়, এই ছবি ব্যান হওয়াতেই বেশ কষ্ট পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এই ছবিতে তার ছেলে নমাশিও অভিনয় করেছিলেন।
Usha Uthup: ‘দিদি’ গান নিয়ে ভুল ব্যাখ্যা! ‘কলকাতা কখনও ছাড়িনি’, তৃণমূল বিতর্কে নাম জড়াতেই বিস্ফোরক উষা উত্থুপ
আজ মিঠুন চক্রবর্তীকে, নিজের হতাশা সম্পর্কে বলতে শোনা গেল। বেঙ্গল ফাইলস, এমন এক ছবি যা ভারতবর্ষ এবং বাংলার ইতিহাসের গল্প বলে, সেখানে রাজনৈতিক প্রেক্ষাপটকে তুলে ধরে, তাকে বাংলার বুকে ব্যান করা ছিল তৃণমূল সরকারের এক ঐতিহাসিক ভুল, এমনটাই বলতে শোনা গেল মিঠুন চক্রবর্তী। কী বলছেন তিনি?
অভিনেতার কথায়, “বাংলায় বেঙ্গল ফাইলস রিলিজ বন্ধ হওয়ায় আমি খুব দুঃখ পেয়েছিলাম। কষ্ট হয়েছিল। আমার ছেলে খুব ভাল কাজ করেছিল, আমিও ছিলাম সেই ছবিতে। কিন্তু, কষ্ট এইজন্য হয়েছিল যে জীবনে কোনোদিন হয়নি এমন, এতবছর আমি কাজ করছি, এত সিনেমায় অভিনয় করেছি, আমার সিনেমাকে আটকে দেওয়া হয়েছিল এমন আমার সাথে কোনদিন হয়নি। বারবার এর সঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপটকে জুড়ে দেওয়া হচ্ছিল। কিসের রাজনীতি? ৪৬ সালের ঘটনা রাজনীতি? আমাদের স্বাধীনতার আগের সেই ঘটনাকে, রাজনৈতিক বলে দিলেই হল?”
Kishwer Merchant: ছেলে হনুমানজির ভক্ত! নির্ভাইরকে কী শিক্ষা দিচ্ছেন? আন্তঃধর্মীয় বিয়ে নিয়ে ঠোঁটকাটা কিশওয়ার
এখানেই থামলেন না মিঠুন। বারবার সরকারের পক্ষ থেকে হিন্দু-মুসলিম বিষয়টিকে হাওয়া দেওয়া হয়েছে, এবং বড় ইস্যু করা হয়েছে, সেটাই একেবারে না পসন্দ মিঠুনের। আরো বললেন, আরে সব জায়গায় আপনার হিন্দু মুসলিম চোখে পড়ে? একটা দেশের ঘটনা চোখে পড়ে না? যদি হিন্দু মুসলিম থেকে থাকে তবে সেই ঘটনাও সত্যি নিশ্চয়ই ঘটেছিল। এত সমস্যা কিসের সেই ঘটনা দেখাতে? খালি একদল সরকারের পায়ে তেল দিয়ে গেল। তারপরে এমন তেল লাগালো যে চেয়ার পিছলে পড়ে গেল।



