Entertainment Latest Live News Updates: সুস্মিতা কি সত্যিই গোল্ড ডিগার, যা বললেন ললিত…

Entertainment Latest Live News Updates:
ললিত মোদী ও সুস্মিতা সেনের সম্পর্ক এক সময় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছিল। ২০২২ সালে আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী প্রকাশ্যে সুস্মিতার সঙ্গে তাঁর সম্পর্কের কথা ঘোষণা করার পর থেকেই শুরু হয় নানা জল্পনা, সমালোচনা এবং ট্রোলিং। বিশেষ করে অভিনেত্রীকে ‘গোল্ড ডিগার’ বলে কটাক্ষ করা হয়, যা নিয়ে সেই সময় সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক তৈরি হয়েছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ললিত মোদী সেই পুরনো বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সুস্মিতাকে নিয়ে যে ধরনের মন্তব্য করা হয়েছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর কথায়, “সুস্মিতা একজন স্বনির্ভর, সফল এবং অত্যন্ত সম্মানিত নারী। তিনি নিজের পরিশ্রমে যা অর্জন করেছেন, তা অনেকের কাছেই অনুকরণীয়।”
Jun 02, 2026 17:16 IST
Jeetu Kamal: শেষ হল ‘আর্য সিংহ রায়’-এর সফর, অনীক দত্তকে ধন্যবাদ জানিয়ে ‘সাইন অফ’ করলেন জিতু কমল
জিতু প্রথম দিন থেকেই সমাজ মাধ্যমে আর্য সিংহ রায়কে নিয়ে নানা কিছু পোস্ট করতেন। কিছুদিন আগেই অনীক দত্তের মৃত্যুর পর জানিয়েছিলেন কেন টিভিতে ফিরতে বাধ্য হয়েছিলেন তিনি। তবে, এবার সেই চরিত্রকেই বাইবাই বলেছেন অভিনেতা। তবে, আর্য সিংহ রায়ের চরিত্র তার জন্য নিতান্তই সহজ ছিল না। নানা সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে।
Jun 02, 2026 16:28 IST
‘আমি নরকে বাস করছিলাম’, ‘দুঃস্বপ্ন’ থেকে মুক্তি, রাজ কাপুরের অধ্যায় পেরিয়ে সুনীল দত্তের সঙ্গ, শান্তি খুঁজে পেয়েছিলেন নার্গিস
দীর্ঘ প্রায় এক দশক ধরে নার্গিস বিশ্বাস করেছিলেন যে একদিন হয়তো তাঁদের সম্পর্ক পূর্ণতা পাবে। কিন্তু সময়ের সঙ্গে তিনি বুঝতে পারেন, রাজ কখনও তাঁর সংসার ছেড়ে আসবেন না। অন্যদিকে, চলচ্চিত্র জগতেও নার্গিসের কাজের সুযোগ কমতে শুরু করে। অনেক প্রযোজক ও পরিচালক তাঁকে কাস্ট করার আগে রাজ কাপুরের মতামতের দিকে তাকিয়ে থাকতেন। ধীরে ধীরে নার্গিস উপলব্ধি করেন যে এই সম্পর্ক তাঁকে শুধু মানসিক যন্ত্রণা নয়, পেশাগত ক্ষতিও দিচ্ছে।
Jun 02, 2026 15:54 IST
Virat-Anushka: বৃন্দাবনে বিরাট-অনুষ্কার বিশেষ মুহূর্ত ভাইরাল
চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শিরোপা রক্ষা করে দ্বিতীয়বারের মতো ট্রফি জিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাল ফ্র্যাঞ্চাইজিটি, উচ্ছ্বসিত হয়ে উঠলেন সমর্থকেরা। এই জয়ের উদযাপনের মাঝেই বিরাট ও তাঁর স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মা আধ্যাত্মিকতার টানে বৃন্দাবনের প্রেমনন্দ মহারাজের আশ্রমে পৌঁছলেন।
Jun 02, 2026 15:00 IST
Virat-Anuska: ‘আমরা একই স্বত্ত্বার দুই মানুষ’, ২ বার IPL জয়ী RCB, বিরাটকে নিয়ে কী বলেছিলেন অনুস্কা?
আইপিএল ২০২৬-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঐতিহাসিক জয়ের পর আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের আনন্দে যখন গোটা দেশ মেতে উঠেছে, তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই তারকা দম্পতির এক আবেগঘন মুহূর্ত। ট্রফি হাতে বিরাটের কপালে চুম্বন এঁকে দেওয়া অনুষ্কার ছবি যেন আরও একবার প্রমাণ করল, তাঁদের সম্পর্ক শুধুমাত্র ভালোবাসার নয়, গভীর আস্থা ও বন্ধুত্বেরও।
Jun 02, 2026 13:42 IST
৩৩ লক্ষ গাছ লাগিয়ে ইতিহাস গড়লেন বিবেক
দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা বিবেক শুধু তাঁর কমেডি ও অভিনয়ের জন্যই নন, পরিবেশ রক্ষায় অসামান্য অবদানের জন্যও স্মরণীয় হয়ে আছেন। ‘শিবাজি’ ও ‘বিগিল’-এর মতো ছবিতে দর্শকদের হাসালেও বাস্তব জীবনে তিনি বেছে নিয়েছিলেন এক ভিন্ন লড়াই, গাছ লাগানোর আন্দোলন।
২০১০ সালে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের সঙ্গে এক সাক্ষাৎই বদলে দেয় তাঁর জীবনের লক্ষ্য। বিবেকের সামাজিক বার্তাসমৃদ্ধ অভিনয়ে মুগ্ধ হয়ে কালাম তাঁকে পরামর্শ দেন, জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বড় কোনো সামাজিক উদ্যোগ নেওয়ার। সেই অনুপ্রেরণাতেই শুরু হয় ‘গ্রিন কালাম’ প্রকল্প এবং ১ কোটি গাছ লাগানোর স্বপ্ন।
Jun 02, 2026 13:41 IST
লতার সঙ্গে সম্পর্কের অবনতিই সুমনের সঙ্গে বেঁধে দিল রফিকে, যে কণ্ঠে মিলেছিল প্রেম, বিরহ আর মাধুর্য
হিন্দি চলচ্চিত্র সঙ্গীতের এক সোনালি অধ্যায়ের অবসান ঘটল কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুরের প্রয়াণে। রবিবার সন্ধ্যায় ৮৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ কয়েক দশক ধরে তাঁর মধুর কণ্ঠ অসংখ্য শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছিল। ‘আজকাল তেরে মেরে পেয়ার কে চার্চে’, ‘না না করতে পেয়ার তুমহি সে’ কিংবা ‘তুমনে পুকারা অউর হাম চলে আয়ে’-র মতো গান আজও তাঁর পরিচয়ের উজ্জ্বল স্মারক।
Jun 02, 2026 11:38 IST
শতদীপ সাহার আমন্ত্রণে জন্মদিনের আসরে দেব, ইম্পার নতুন সভাপতিকে কী বললেন?
গতকাল নিজের নতুন ছবির মুহুরত সেরে হাজির হয়েছিলেন SSR সিনেমার কর্ণধার শতদীপ সাহার মেয়ের জন্মদিনে। সেখানে গতকাল অনেকেই হাজির হয়েছিলেন। দেব তার মধ্যে অন্যতম। ছোট্ট আয়িরার সঙ্গে দেখা করার সঙ্গে সঙ্গে তার বাবা-মায়ের উদ্দেশ্যে দেব নিজের ভালবাসার কথাও ব্যক্ত করেন। এদিকে, কিছুদিন আগেই শতদীপের বাবা রতন সাহা, পিয়া সেনগুপ্তর পরবর্তীতে ইম্পার অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
Jun 02, 2026 10:45 IST
Alia Bhatt-Bobby Deol: পর্দায় শত্রু, বাস্তবে সম্মান? আলিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে স্পষ্ট ববি
বলিউডে ববি দেওলের দ্বিতীয় ইনিংস যে দুর্দান্ত গতিতে এগোচ্ছে, তার অন্যতম বড় প্রমাণ ‘অ্যানিম্যাল’ এবং আসন্ন ‘আলফা’। একদিকে রণবীর কাপুরের বিপরীতে ভয়ংকর প্রতিপক্ষের চরিত্র, অন্যদিকে আলিয়া ভাটের সঙ্গে স্পাই-থ্রিলারে প্রধান খলনায়কের ভূমিকায়- মাত্র তিন বছরের ব্যবধানে বলিউডের দুই বড় তারকার বিরুদ্ধে পর্দায় লড়াই করতে দেখা যাবে তাঁকে। তবে বাস্তব জীবনে সেই সম্পর্ক একেবারেই উল্টো বলে স্পষ্ট জানিয়ে দিলেন অভিনেতা।



