আয়ুষ্মান ভারত প্রকল্পে কারা অযোগ্য? আবেদন করার আগে জেনে নিন নিয়ম

সবদিক নিউজ: একের পর এক প্রতিশ্রুতি পূরণ করে চলেছে বিজেপি সরকার। এবার আয়ুষ্মান ভারত প্রকল্পে জুড়ল পশ্চিমবঙ্গ। রাজধানী দিল্লির বিজ্ঞান ভবনে স্বাক্ষরিত হয়েছে। এরপরেই এই প্রকল্পে কী কী সুবিধা (Ayushman Bharat) পাওয়া যাবে, কত মানুষ সুবিধা পাবেন, সেই বিষয়ে ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আয়ুষ্মান ভারতের নতুন নিয়ম, জেনে নিন (Ayushman Bharat)
আয়ুষ্মানকারী সুবিধা পেতে হলে প্রথমেই আপনাকে জানতে হবে আপনি এই কার্ডের তালিকায় রয়েছেন কিনা (Ayushman Bharat)। অনেকে যোগ্য হওয়া সত্ত্বেও তথ্যের অভাবে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন না। আজকের প্রতিবেদনে সেই বিষয় বিস্তারিত তথ্য রইল।

শুটকি রাঁধার আগে জেনে নিন এই কৌশল, গন্ধের সমস্যায় মিলবে সহজ সমাধান
কারা কারা বাদ পড়বেন?
বয়স ৭০-এর কম হলে আবেদন করা যাবে না।২০১১-র সামাজিক, অর্থনৈতিক, জাতিগত জনগণনার ভিত্তিতে যে সব পরিবারকে বঞ্চিত বলে চিহ্নিত করা হয়নি, সেই পরিবারের সদস্যরা আবেদন করতে পারবেন না।
যে ১১টি পেশার কথা উল্লেখ করা আছে, তার বাইরে অন্য পেশার মানুষ হলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। ১১টি পেশার মধ্যে রয়েছে সাফাইকর্মী, পরিচারক, হকার, রিকশা চালক, রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, নিরাপত্তারক্ষী ইত্যাদি।
যে পরিবারের একটি দু চাকা বা চার চাকার গাড়ি আছে, সেই পরিবারের সদস্যরা বাদ পড়বেন। ৫০ হাজার টাকা বা তার বেশি ক্রেডিট লিমিট সম্পন্ন কিষাণ ক্রেডিট কার্ড থাকলে পাবেন না আয়ুষ্মান ভারতের সুবিধা।
সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা এই স্কিমের আওতায় আসবেন না। সরকারি পেনশনভোগীরাও পাবেন না। মাসে ১০ হাজার টাকা বা তার বেশি আয় হলে দেওয়া হয় না আয়ুষ্মান কার্ড। ৫ একরের বেশি চাষযোগ্য জমি আছে এবং ট্রাক্টর আছে, এমন পরিবারের সদস্যরা আবেদন করতে পারবেন না (Ayushman Bharat)।




