0%

ফের আবহাওয়ার পাল্টি! বুধে কোথায় কোথায় ঝড়-বৃষ্টির ‘খেল’? আগাম জানাল আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্ক: বর্ষা পুরোপুরি সক্রিয় হয়ে গেছে বঙ্গে। এবার রাজ্যজুড়ে আবহাওয়া বদলের ইঙ্গিত দিল হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

চলতি সপ্তাহে অধিক বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অংশে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সাথে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছু কিছু জেলায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝড় এবং কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও গরম কমবে না। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বৃষ্টি থামলেই দোসর হবে ভ্যাপসা গরম ও অস্বস্তি।

আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাস্প পশ্চিমবঙ্গে ঢোকার ফলে, রাজ্যের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত বেশ কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে। ওদিকে উত্তরে খেল দেখাচ্ছে বর্ষা। সেখানে ভিন্ন পরিস্থিতি।

south bengal weather(238)

আরও পড়ুন: ‘আমি মমতাদিকে পায়ে..,’ বদলেছে পরিস্থিতি, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে কী বললেন সোনালি গুহ?

উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং-এর পাশাপাশি সমতলের তিন জেলা, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ভারী থেকে অতীভারী বৃষ্টি চলবে টানা। সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর তরফে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker