0%

অনুপম খেরের অভিযোগে কান ধরলেন রূপা, মুহূর্তেই ভিডিও ভাইরাল

নতুন বাংলা সিনেমা ‘শুরু থেকে শুরু’-র আনুষ্ঠানিক ঘোষণার মঞ্চে দেখা গেল এক মজার এবং প্রাণবন্ত মুহূর্ত। কলকাতায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের (Anupam Kher)  এবং রূপা গঙ্গোপাধ্যায়সহ (Rupa Ganguly) ছবির অন্যান্য কলাকুশলীরা। অনুষ্ঠানের মাঝেই সকলের সামনে রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ‘নালিশ’ করেন অনুপম খের।

তিনি বলেন, সকালে রূপাকে একাধিকবার ফোন এবং মেসেজ করলেও কোনও উত্তর পাননি। এরপর রুপাকে সেই মেসেজ দেখিয়ে রসিকতার সুরে বলেন, “এই যে, আপনি ধরা পড়ে গিয়েছেন!” অনুপমের এই মন্তব্যে উপস্থিত সকলেই হেসে ওঠেন। অন্যদিকে, পরিস্থিতি সামাল দিতে লজ্জা ও মজার ছলেই নিজের কান ধরে ফেলেন রূপা গঙ্গোপাধ্যায়। তাঁর এই প্রতিক্রিয়ায় অনুষ্ঠানের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

তবে এই মজার অভিযোগের পরই অনুপম খের জানান, কলকাতায় তাঁর সবচেয়ে প্রিয় মানুষদের একজন হলেন রূপা গঙ্গোপাধ্যায়। অনুপমের এই আন্তরিক মন্তব্যে দু’জনের দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্কই আরও একবার প্রকাশ্যে উঠে আসে।

  • Jun 27, 2026 18:22 IST

    Vikrant Massey: কফি শপে টেবিল পরিষ্কার করতেন বিক্রান্ত ম্যাসি!

    বলিউডে নিজের অভিনয় দক্ষতায় আলাদা পরিচিতি তৈরি করেছেন বিক্রান্ত ম্যাসি। তবে এই সাফল্যের পিছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প। মাত্র ১৬ বছর বয়সে পরিবারের আর্থিক দায়িত্ব কাঁধে তুলে নিতে এবং নিজের পড়াশোনার খরচ চালাতে কাজ শুরু করেছিলেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে সেই কঠিন সময়ের কথা স্মরণ করে অভিনেতা জানান, একসময় মুম্বইয়ের একটি কফি শপে টেবিল পরিষ্কার করার কাজও করেছেন তিনি।

  • Jun 27, 2026 17:47 IST

    Bhagyaraj Death: কে. ভাগ্যরাজকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছালেন বিজয়

    প্রয়াত প্রবীণ চলচ্চিত্র নির্মাতা কে. ভাগ্যরাজকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে পৌঁছালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। প্রবীণ পরিচালক-অভিনেতার মরদেহে মাল্যদান করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। ৭৩ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শনিবার ভাগ্যরাজের মৃত্যুর পর রাজনৈতিক মহল থেকে শুরু করে চলচ্চিত্র জগতের বহু বিশিষ্ট ব্যক্তি শোকপ্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী বিজয়ের এই উপস্থিতি সেই শোকের আবহকেই আরও গভীর করে তুলেছে।

  • Jun 27, 2026 16:06 IST

    Farah Khan: ৪৩ বছর বয়সে একসঙ্গে তিন সন্তানের মা হন ফরাহ খান

    ২০০৭ সালে ব্লকবাস্টার ‘ওম শান্তি ওম’ পরিচালনা করে যখন সাফল্যের শিখরে ফারাহ খান, সে সময় তাঁর ব্যক্তিগত জীবনে চলছিল এক কঠিন লড়াই। আইভিএফ (IVF) পদ্ধতিতে মা হওয়ার জন্য একের পর এক চেষ্টা করেও প্রথম দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল তাঁর। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে ২০০৮ সালে। একসঙ্গে তিন সন্তানের আন্যা, দিবা ও সিজারের মা হন তিনি।

  • Jun 27, 2026 14:04 IST

    K Bhagyaraj Dies: তামিল পরিচালক-অভিনেতা কে. ভাগ্যরাজ প্রয়াত

    তামিল চলচ্চিত্র জগতের বর্ষীয়ান পরিচালক, অভিনেতা ও চিত্রনাট্যকার কে. ভাগ্যরাজ প্রয়াত। শনিবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি জনসমক্ষে সক্রিয় ছিলেন। মৃত্যুর মাত্র কয়েক দিন আগেই গোয়ায় অনুষ্ঠিত অভিনেত্রী-রাজনীতিক খুশবু সুন্দরের মেয়ের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।

  • Jun 27, 2026 11:58 IST

    Anupam Kher: শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে অনুপম খের

    বাংলা সিনেমায় দীর্ঘ ২৬ বছর পর ফিরছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। নতুন বাংলা ছবি ‘শুরু থেকে শুরু’-এর মাধ্যমে আবারও টলিউডে দেখা যাবে তাঁকে। এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে বর্তমানে কলকাতায় রয়েছেন অভিনেতা। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরে পৌঁছেই তিনি একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

  • Jun 27, 2026 10:50 IST

    Kangana Ranaut: কেতন হত্যাকাণ্ডে কঙ্গনার পোস্ট ভাইরাল

    পুণের তরুণ ব্যবসায়ী কেতন আগরওয়ালের (২৬) রহস্যজনক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, “আজকাল শুধু পরিবার, বাড়িঘর বা বাবা-মাকে দেখে সন্তানের সংস্কার বিচার করা যায় না। বরং গুরুত্বপূর্ণ হলো, কে তাদের প্রভাবিত করছে, তারা কার সঙ্গে সময় কাটাচ্ছে এবং সোশ্যাল মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কিংবা বাস্তব জীবনে তাদের ওপর কী ধরনের প্রভাব পড়ছে।” অভিযুক্ত সিয়ার বাবার একটি সাক্ষাৎকার শেয়ার করে কঙ্গনা আরও বলেন, সন্তানের অপরাধের জন্য সব সময় বাবা-মাকে দোষারোপ করা উচিত নয়।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker