0%

‘করিশ্মা খুব পরিশ্রমী, কিন্তু অ্যাটিটিউড আকাশছোঁয়া’, বিস্ফোরক দাবি শাগুফতা আলির

‘করিশ্মা খুব পরিশ্রমী, কিন্তু অ্যাটিটিউড আকাশছোঁয়া’, বিস্ফোরক দাবি প্রবীণ অভিনেত্রী শাগুফতা আলির। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে হিরো নং ১-এর সহ-অভিনেত্রী করিশ্মা কাপুরের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

শাগুফতার দাবি, করিশ্মা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ও পরিশ্রমী ছিলেন, তবে সেটে তাঁর আচরণে সেই ‘অ্যাটিটিউড’ স্পষ্ট ধরা পড়ত। তিনি বলেন, “অভিনয় একার বিষয় নয়, এটি দলগত কাজ। সহ-অভিনেতার সঙ্গে সমানভাবে সংলাপ ও প্রতিক্রিয়া না থাকলে দৃশ্যের প্রাণ নষ্ট হয়ে যায়।”

শুধু তাই নয়, শাগুফতা অভিযোগ করেন, অনেক সময় নিজের শট শেষ করেই করিশ্মা সেট ছেড়ে চলে যেতেন। ফলে তাঁর দৃশ্যের সময় কিউ দেওয়ার দায়িত্ব পড়ত সহকারীদের ওপর, যা অভিনয়ের মানের উপর প্রভাব ফেলত। তিনি বলেন, “আমি যদি আপনার জন্য সেটে দাঁড়িয়ে কিউ দিই, তাহলে আপনারও আমার জন্য থাকা উচিত। তবে কিউ ছাড়াই অভিনয় করতে পারি বলেই ৪০ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে টিকে আছি।”

করিশ্মার কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করলেও, তাঁর পেশাদার আচরণ নিয়ে শাগুফতার এই মন্তব্য এখন নতুন করে বলিউডে চর্চার বিষয় হয়ে উঠেছে।

  • Jul 26, 2026 13:32 IST

    সত্যজিৎ রায়কে নিয়ে চমকে দেওয়া মন্তব্য নোলানের

    ক্রিস্টোফার নোলানের নতুন ছবি ‘দ্য ওডিসি’ (The Odyssey) বিশ্বজুড়ে বক্স অফিসে ইতিহাস গড়ার পাশাপাশি সমালোচক ও দর্শকদের কাছ থেকেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এরই মধ্যে সম্প্রতি নিউইয়র্কের ক্রাইটেরিয়ন কালেকশন (Criterion Collection)-এর বিখ্যাত ‘ক্রাইটেরিয়ন ক্লোজেট’ (Criterion Closet)-এ যান অস্কারজয়ী এই নির্মাতা। বিশ্বের অন্যতম সেরা এক হাজারেরও বেশি চলচ্চিত্রের সংগ্রহশালা হিসেবে পরিচিত এই ক্লোজেটে দাঁড়িয়ে নিজের প্রিয় কয়েকটি সিনেমা বেছে নেওয়ার পাশাপাশি সেগুলোর প্রভাব নিয়েও কথা বলেন নোলান।

  • Jul 26, 2026 12:36 IST

    অত্যন্ত ভয়ে ছিলেন রণবীর, ‘রামের চরিত্রে অভিনয় করা’, ‘রামায়ণ’ নিয়ে বড় আপডেট দিলেন নির্মাতারা

    প্রযোজক নমিত মালহোত্রা সোশ্যাল মিডিয়ায় জানান, ‘রামায়ণ’-কে বিশ্বের দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার স্বপ্ন অনেকদিনের। সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের সঙ্গে অংশীদারিত্ব সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে। তাই নতুন এই আন্তর্জাতিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রেলার পরে বিশ্বব্যাপী প্রকাশ করা হবে।

  • Jul 26, 2026 11:37 IST

    ছাত্রদের ন্যায়বিচারের দাবিতে একসুর, NEET প্রশ্নফাঁস ইস্যুতে মুখ খুললেন জিৎ ও জিতু কমল

    যন্তর মন্তরে শিক্ষাব্যবস্থার সংস্কার এবং নিট (NEET) প্রশ্নফাঁসের অভিযোগে শুরু হওয়া ছাত্র আন্দোলন ক্রমশ দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে দিল্লির যন্তর মন্তরে হাজার হাজার পড়ুয়া জড়ো হয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ পরীক্ষাব্যবস্থা, প্রশ্নফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলন ঘিরে পুলিশি হস্তক্ষেপ, লাঠিচার্জ এবং বিক্ষোভকারীদের আটক করার ঘটনাও সামনে এসেছে। এই পরিস্থিতিতে একের পর এক চলচ্চিত্র জগতের তারকারা ছাত্রদের পাশে দাঁড়িয়ে নিজেদের মতামত প্রকাশ করছেন।

  • Jul 26, 2026 10:38 IST

    ‘আমার পোষা কুকুর এলে খুশি হতাম’, গৌরব খান্নার সাক্ষাতে স্বস্তি পাননি আকাঙ্ক্ষা!

     টেলিভিশন অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা এবং অভিনেতা গৌরব খান্নার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলছে। দু’জনের আলাদা থাকার খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে কৌতূহল বেড়েছে। এবার নেটফ্লিক্সের রিয়্যালিটি শো ‘লক আপ: সচ ইয়া সাজা’-তে আবারও সেই সম্পর্ক নিয়েই খোলামেলা কথা বললেন আকাঙ্ক্ষা। শো-তে তিনি স্পষ্ট জানিয়েছেন, গৌরবের পরিবর্তে যদি তাঁর বাবা-মা কিংবা প্রিয় পোষ্য কুকুর তাঁকে দেখতে আসত, তাহলে তিনি অনেক বেশি স্বস্তি পেতেন।

  • Jul 26, 2026 09:53 IST

    চড় মেরেছিলেন করণ! ‘আমাকে জোর করে’, সহ-অভিনেত্রীকে ভয়ঙ্কর হেনস্থা করেছিলেন অভিনেতা?

    প্রায় এক দশক আগে সম্প্রচারিত জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘ইয়ে কাহাঁ আ গয়ে হম’-এর শুটিং ঘিরে এবার বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী সানভি তলওয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, সহ-অভিনেতা করণ কুন্দ্রার সঙ্গে কাজ করার সময় একাধিক অস্বস্তিকর এবং অপমানজনক ঘটনার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। এমনকি একটি দৃশ্যের শুটিং চলাকালীন পরিচালক নির্দেশ দেওয়ার আগেই করণ তাঁকে চুম্বন করেছিলেন বলেও অভিযোগ করেন সানভি। শুধু তাই নয়, পরবর্তীতে প্রকাশ্য সেটে করণ তাঁকে চড়ও মারেন বলে দাবি অভিনেত্রীর।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker