0%

টলিপাড়ায় নক্ষত্রপতন, প্রয়াত পরিচালক রাজা সেন

Entertainment Latest Live News Updates: বাংলা চলচ্চিত্রে ফের নক্ষত্রপতন। প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী বর্ষীয়ান পরিচালক রাজা সেন (Raja Sen)। ৭০ বছর বয়সে দক্ষিণ কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরেই নিউমোনিয়া ও ফুসফুসের গুরুতর সমস্যায় ভুগছিলেন পরিচালক। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হার মানলেন তিনি। তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী তথা অভিনেত্রী পাপিয়া সেন।

বাংলা সিনেমায় নিজের স্বতন্ত্র পরিচালনাশৈলীর ছাপ রেখে গিয়েছেন রাজা সেন। ‘দামু’, ‘আত্মীয়-স্বজন’ এবং ‘ল্যাবরেটরি’-র মতো উল্লেখযোগ্য ছবি তাঁর সৃষ্টির অন্যতম নিদর্শন। শুধু ফিচার ফিল্ম নয়, তথ্যচিত্র নির্মাণেও ছিল তাঁর বিশেষ দক্ষতা। জাতীয় পুরস্কারে সম্মানিত এই পরিচালকের দীর্ঘ কর্মজীবন সমৃদ্ধ করেছে বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনকে। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া।

  • Aug 16, 2026 20:23 IST

    ‘মা-বোনের গালাগালি দেওয়া বন্ধ করুন’, সুনীতাকে কড়া বার্তা গোবিন্দার

    গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য টানাপোড়েন নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছে। প্রকাশ্যে একে অপরকে নিয়ে মন্তব্য করার কারণে বারবার শিরোনামে উঠে আসছেন তারকা দম্পতি। এবার স্ত্রী সুনীতার সাম্প্রতিক মন্তব্য এবং পাপারাজ্জিদের সঙ্গে তাঁর কথোপকথনের ধরন নিয়ে সরব হলেন গোবিন্দা। তাঁর অভিযোগ, সুনীতা প্রকাশ্যে এমন ভাষা ব্যবহার করছেন, যা শুধু তাঁকেই নয়, তাঁর পরিবারের সম্মানকেও প্রভাবিত করছে।

  • Aug 16, 2026 19:12 IST

    ‘ওকে গওহরের স্বামী হিসেবে দেখিনি’, জ়ায়েদকে নিয়ে কী বললেন কুশল ট্যান্ডন?

    রিয়্যালিটি শো ‘অ্যালায়েন্স’-এ কুশল ট্যান্ডনের উপস্থিতি ঘিরে শুরু থেকেই তৈরি হয়েছিল নানা জল্পনা। বিশেষ করে অভিনেতার অতীত সম্পর্কের সূত্র ধরে তাঁর সঙ্গে জ়ায়েদ দরবারের সমীকরণ নিয়ে দর্শকদের কৌতূহল ছিল তুঙ্গে। কারণ জ়ায়েদ অভিনেত্রী গওহর খানের স্বামী, আর একটা সময় কুশলের সঙ্গে সম্পর্কে ছিলেন গওহর। ফলে একই শোয়ে কুশল ও জ়ায়েদের মুখোমুখি হওয়া নিয়ে অনেকেই ভেবেছিলেন, পরিস্থিতি হয়তো অস্বস্তিকর হয়ে উঠতে পারে। কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টোটা।

  • Aug 16, 2026 18:38 IST

    EXCLUSIVE: ‘৭০ কি চলে যাওয়ার বয়স?’ রাজা সেনের প্রয়াণে শোকাহত রঞ্জিত মল্লিক

    বাংলা চলচ্চিত্রে এক সংবেদনশীল অধ্যায়ের অবসান। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রাজা সেনের প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করছিলেন বর্ষীয়ান পরিচালক। কয়েক বছর আগে ‘মায়ামৃদঙ্গ’-এর শুটিং চলাকালীন সেটে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। সেই দুর্ঘটনার পর থেকেই তাঁর শরীরে একের পর এক জটিলতা দেখা দেয়। অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থতার দিকে এগোলেও শেষপর্যন্ত নিউমোনিয়া ও শ্বাসকষ্টের কাছে হার মানলেন রাজা সেন।

  • Aug 16, 2026 17:05 IST

    দ্বিতীয়বার মা হলেন পূজা বন্দ্যোপাধ্যায়

    দ্বিতীয়বার মা হলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)। স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন, ১৪ আগস্ট ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। পুত্রসন্তান কৃষিভের পর এবার মেয়ের আগমনে পূজা ও তাঁর অভিনেতা স্বামী কুণাল বর্মার (Kunal Verma) পরিবারে এল নতুন আনন্দ। 

  • Aug 16, 2026 16:19 IST

    Awarapan 2 review: ‘আওয়ারাপন ২’ রিভিউ: পুরনো স্মৃতি, নতুন মিশন- কতটা জমল ইমরান হাশমির কামব্যাক?

    প্রায় দুই দশক আগে ‘আওয়ারাপন’-এর শিবম পণ্ডিত চরিত্রটি ইমরান হাশমির কেরিয়ারে এক আলাদা জায়গা তৈরি করেছিল। ক্ষতবিক্ষত এক মানুষ, যার হাতে বন্দুক থাকলেও হৃদয়ের গভীরে লুকিয়ে ছিল ভালোবাসা ও অপরাধবোধ- সেই চরিত্রের আবেগই ছবিটিকে অন্য মাত্রা দিয়েছিল। ‘আওয়ারাপন ২’ সেই পরিচিত জগতেই ফিরে যায়। সময় এগিয়েছে, অভিনেতার বয়স বেড়েছে, কিন্তু শিবমের চেহারা, যন্ত্রণা এবং আত্মধ্বংসী মানসিকতায় যেন খুব বেশি পরিবর্তন হয়নি।

    Awarapan 2 review: ‘আওয়ারাপন ২’ রিভিউ: পুরনো স্মৃতি, নতুন মিশন- কতটা জমল ইমরান হাশমির কামব্যাক?

  • Aug 16, 2026 15:24 IST

    EXCLUSIVE: ‘আরও অনেক বেশি সম্মান পাওয়া উচিত ছিল’, ‘অভিভাবক’ রাজা সেনকে নিয়ে আক্ষেপে গলা কেঁপে উঠল ঋতুপর্ণার

    বাংলা ছবির এক, উজ্জ্বল অধ্যায় আজকে শেষ হলো। না ফেরার দেশে পাড়ি দিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক রাজা সেন। ভুগছিলেন দীর্ঘদিন ধরে।   বেশ কিছু বছর আগে মায়া মৃদঙ্গ ছবির শুটিংয়ে, পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন। কিন্তু সেখানে গাফিলতির কারণে পরবর্তীকালে, নানান সমস্যা শরীরে দেখা দিতে শুরু করে। কিন্তু আর শেষ রক্ষা হলো না। অস্ত্রোপচারের পর সেরে উঠছিলেন, তবে শেষ কিছুদিনের নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট, তাকে কেড়ে নিল ইন্ডাস্ট্রির বুক চিড়ে। 

  • Aug 16, 2026 14:50 IST

    বলিউডের আপস নিয়ে বিস্ফোরক অনুরাগ কাশ্যপ

    প্রতিষ্ঠানের বিরুদ্ধে বরাবরই সরব অনুরাগ কাশ্যপ। তাঁর ছবিতেও বারবার উঠে এসেছে প্রচলিত ব্যবস্থাকে প্রশ্ন করার সাহস। তবে তাঁর মতে, বলিউডের সকলে সেই অবস্থানে নেই। সম্প্রতি জনিস সিকুইরার সঙ্গে কথোপকথনে চলচ্চিত্র জগতের আপসের প্রবণতা নিয়ে মুখ খোলেন পরিচালক। কাশ্যপ বলেন, কেউ ইচ্ছা করে এই পথে পা বাড়ান না। কিন্তু একবার কোনও বিষয়ে ‘হ্যাঁ’ বললে সেই দরজা আর সহজে বন্ধ করা যায় না। কারণ, সেই সম্মতির সঙ্গে জড়িয়ে থাকে বিপুল সুবিধা। আর একবার সেই সুবিধা গ্রহণ করলে আগের অবস্থানে ফিরে যাওয়া কঠিন হয়ে পড়ে।

  • Aug 16, 2026 13:47 IST

    Raja Sen Death: বাংলা সিনেমায় শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান পরিচালক রাজা সেন, শোকস্তব্ধ প্রসেনজিৎ

     বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আরও একটি বেদনাবিধুর অধ্যায়ের সমাপ্তি। চলে গেলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান পরিচালক রাজা সেন। ৭০ বছর বয়সে কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করছিলেন পরিচালক। নিউমোনিয়া ও ফুসফুসের গুরুতর সমস্যার কারণে সম্প্রতি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হলেও শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন স্ত্রী তথা অভিনেত্রী পাপিয়া সেন।

  • Aug 16, 2026 13:38 IST

    Javed Akhtar: তীব্র প্রতিবাদ জাভেদ আখতারের

    পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ভারতের প্রখ্যাত চিত্রনাট্যকার জাভেদ আখতার। শনিবার নিজের ‘এক্স’ হ্যান্ডেলে জারদারির করা মন্তব্যের কড়া সমালোচনা করেন প্রবীণ চিত্রনাট্যকার। পাকিস্তানের হিন্দু সম্প্রদায়কে ঘিরে প্রেসিডেন্টের মন্তব্যকে ‘অসংবেদনশীল’ বলে উল্লেখ করে তার তীব্র প্রতিবাদ জানান তিনি।

  • Aug 16, 2026 12:55 IST

    Keu Bole Biplobi Keu Bole Dakat Review: ডাকাত না বিপ্লবী? সে ‘স্বাধীনতার’ অনন্ত… সে মুক্ত …

    সে স্বপ্ন দেখেছিল, এক স্বাধীন দেশের। তাঁর চোখে সেই মশাল জ্বলে উঠেছিল, যা জাগিয়ে তুলেছিল বাঙালিকে। এ এক এমন গল্প, যা মানুষকে ভাবতে বাধ্য করবে, স্বাধীনতার সূর্যোদয়ের পরেও কি সমস্ত বিপ্লব আজ শেষ? নাকি অনন্তের মনে যে প্রশ্ন মাস্টারদা জাগিয়েছিলেন, যতদিন মানুষ – ততদিন বিপ্লব? সেটা সঠিক? বহুদিন পর জিৎ ফিরেছেন। আর তিনি যে একেবারে নিজেকে নিংড়ে মুচড়ে ফেলেছেন এই ছবিতে, তা তাঁর অনন্ত অবতারে প্রমাণিত। 

  • Aug 16, 2026 11:52 IST

    Ajay Ahuja: অজয় আহুজার সঙ্গে দাম্পত্যের অজানা কথা জানালেন আলকা

    দেশের জন্য প্রাণ দিয়েছিলেন ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার অজয় আহুজা। তাঁর বীরত্বের গল্প বহু বছর পর ফের সামনে এসেছে নেটফ্লিক্সের সিরিজ ‘অপারেশন সাফেদ সাগর’-এর হাত ধরে। তবে শুধু যুদ্ধের কাহিনি নয়, সিরিজে জায়গা পেয়েছে অজয় ও তাঁর স্ত্রী আলকা আহুজার ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তও। আর সেখানেই চমক, পর্দায় দেখা বেশ কিছু ঘটনা যে একেবারেই কল্পনা নয়, তা নিজেই জানিয়েছেন আলকা।

    ব্রুট ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আলকা বলেন, সিরিজটি দেখা তাঁর জন্য অত্যন্ত আবেগঘন অভিজ্ঞতা। “আমার জন্য সিরিজটি দেখা খুব কঠিন ছিল। মনে হচ্ছিল, আমি যেন আবার ১৯৯৯ সালে ফিরে গিয়েছি। তবে ভালোও লেগেছে যে মানুষ সিরিজটিকে এত পছন্দ করেছেন।” 

  • Aug 16, 2026 11:03 IST

    অসীমের সঙ্গে বিচ্ছেদের নেপথ্যে ধর্মীয় দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন হিমাংশী

    অসীম রিয়াজের সঙ্গে বিচ্ছেদের পর এবার সম্পর্কের অন্যতম স্পর্শকাতর অধ্যায় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী-গায়িকা হিমাংশী খুরানা। পরশ ছাবরার পডকাস্টে ধর্ম, বিশ্বাস ও আধ্যাত্মিকতা নিয়ে কথা বলতে গিয়ে হিমাংশী জানান, প্রাক্তন সঙ্গীর সঙ্গে ধর্মীয় বিশ্বাসের পার্থক্য তাঁকে এমন এক মানসিক দ্বন্দ্বের মধ্যে ফেলেছিল, যেখানে নিজের বিশ্বাস ও পরিচয় নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন তিনি। যদিও সরাসরি অসীমের নাম নেননি হিমাংশী, তাঁর বক্তব্যে সেই সম্পর্কের প্রসঙ্গই উঠে আসে।

    হিমাংশী ও অসীমের প্রেমের শুরু ‘বিগ বস ১৩’-এর ঘরে। চার বছর সম্পর্কে থাকার পর ২০২৩ সালের ডিসেম্বরে বিচ্ছেদের ঘোষণা করেন তাঁরা। সেই সময় হিমাংশী জানিয়েছিলেন, ভিন্ন ধর্মীয় বিশ্বাসের কারণে তাঁদের ভালোবাসাকে বিসর্জন দিতে হচ্ছে। পরে অসীমও একই কারণের কথা জানিয়েছিলেন।

  • Aug 16, 2026 09:29 IST

    Suriya-Jyothika: প্রপোজ ছাড়াই প্রেম থেকে বিয়ে সুরিয়া-জ্যোতিকার!

    একসঙ্গে ছবির সেটে আলাপ, সেখান থেকে বন্ধুত্ব, প্রেম এবং শেষ পর্যন্ত বিয়ে। দেখতে দেখতে দাম্পত্য জীবনের প্রায় দুই দশক পার করে ফেলেছেন দক্ষিণী তারকা সুরিয়া ও জ্যোতিকা। তবে সময় যতই গড়িয়েছে, তাঁদের সম্পর্ক থেকে হারিয়ে যায়নি সেই পুরনো খুনসুটি, হাসি-ঠাট্টা আর বন্ধুত্ব। বরং একে অপরের প্রতি সম্মান, ভালোবাসা এবং ব্যক্তিগত পরিসর দেওয়ার মধ্য দিয়েই আরও গভীর হয়েছে তাঁদের সম্পর্ক।

    এক সাক্ষাৎকারে তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁদের প্রযোজনা সংস্থার ছবির ক্ষেত্রে শেষ সিদ্ধান্ত কার? প্রশ্ন শুনেই মজার উত্তর দেন জ্যোতিকা। তিনি বলেন, “আমি আমার ছবির সিদ্ধান্ত নিই, আর ওর ছবির সিদ্ধান্ত আমরা দু’জনে মিলে নিই।” স্ত্রীর এই কথায় সুরিয়াও হেসে বলেন, “ওর চিন্তাভাবনার স্বচ্ছতা আমি খুব পছন্দ করি। তাই ওর সিদ্ধান্তের উপরেই ভরসা করি। ওর একটা কথার জন্য অপেক্ষা করি।”

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker