0%

‘ধুরন্ধর’ বনাম ‘কর্পূর’? দর্শকদের হলে গিয়ে বাংলা সিনেমা দেখার আর্জি কুণাল ঘোষের

Entertainment Latest Live News Updates: রাজনৈতিক নেতা কুণাল ঘোষ এবার অভিনয়ের জগতে পা রেখেছেন নতুন বাংলা ছবি ‘কর্পূর’–এর মাধ্যমে। আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। ছবির মুক্তিকে ঘিরে দর্শকদের উদ্দেশে একটি বার্তাও দিয়েছেন তিনি। কুণাল ঘোষ বলেন, যেদিন কর্পূর মুক্তি পাচ্ছে, সেদিনই হয়তো বড় বাজেটের, ধুমধাড়াক্কা অ্যাকশন বা চমকপ্রদ আয়োজনের অন্য ছবিও মুক্তি পাবে। কিন্তু কর্পূর সেই ধরনের ছবির সঙ্গে প্রতিযোগিতা করতে আসেনি। তাঁর কথায়, “একদিকে বড় বাজেটের ধুন্ধুমার ছবি, আর অন্যদিকে বাংলা ভাষা, ভালো গল্প, কনটেন্ট আর অভিনয়ের উপর দাঁড়িয়ে থাকা একটি ছবি এই দুইয়ের লড়াই।”

তিনি আরও বলেন, এটা ‘ধুরন্ধর’ বনাম ‘কর্পূর’। আমরা বলছি না এটা ধুরন্ধর বনাম বাংলা ছবি। দর্শকদের উদ্দেশে তাঁর আবেদন, শুধু সামাজিক মাধ্যমে বাংলা সিনেমার সমর্থনে পোস্ট করলেই হবে না, হলে গিয়ে টিকিট কেটে ছবিও দেখতে হবে।

  • Mar 08, 2026 16:03 IST

    Anurag Dobhal: ইনস্টাগ্রাম লাইভের মাঝেই দুর্ঘটনা, আইসিইউতে লড়াই অনুরাগ দোভালের

     জনপ্রিয় ইউটিউবার ও Bigg Boss 17-এর প্রাক্তন প্রতিযোগী অনুরাগ দোভাল, যিনি সোশ্যাল মিডিয়ায় UK07 Rider নামে বেশি পরিচিত, সম্প্রতি একটি গুরুতর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। শনিবার রাতে ইনস্টাগ্রাম লাইভ চলাকালীন, গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হন বলেই জানা গেছে। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

  • Mar 08, 2026 15:47 IST

    Dhurandhar 2: রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ নিয়ে তুমুল উন্মাদনা

    বলিউডে মুক্তির আগেই তুমুল চর্চায় উঠে এসেছে স্পাই থ্রিলার ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ। পরিচালক আদিত্য ধরের এই বহু প্রতীক্ষিত ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রণবীর সিং। এখনও মুক্তির বাকি প্রায় দুই সপ্তাহ, কিন্তু তার আগেই অ্যাডভান্স বুকিংয়ে বক্স অফিসে ঝড় তুলতে শুরু করেছে ছবিটি।

  • Mar 08, 2026 14:57 IST

    Rashmika Mandanna: রশ্মিকা মন্দানার ঐতিহ্যবাহী শাড়িতে মুগ্ধ ভক্তরা

    রিসেপশনে রশ্মিকার পরনে ছিল লাল রঙের সোনালি পাড়ের এক অনন্য শাড়ি, যা মুহূর্তের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এটি একটি ঐতিহ্যবাহী মাইসুর সিল্ক শাড়ি, যার নকশার ইতিহাস প্রায় ৪০০০ বছরের পুরনো বলে মনে করা হয়। সোনা ও রূপোর জরি দিয়ে বোনা এই শাড়ির সূক্ষ্ম কারুকাজ তাঁকে দিয়েছে রাজকীয় অথচ পরিমিত সৌন্দর্য।

  • Mar 08, 2026 13:28 IST

    Women’s Day 2026: রহস্য, বুদ্ধি আর নারীর শক্তি

    নারীর সাহস, বুদ্ধি আর আত্মবিশ্বাস এই তিন শক্তিকেই সামনে রেখে নারী দিবসের আবহে নতুন চমক নিয়ে হাজির হলেন পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁদের হাত ধরেই এবার বাংলা সিনেমায় আসছে এক নতুন গোয়েন্দা চরিত্র- ‘ফুল পিসি’। নারী দিবসকে সামনে রেখে প্রকাশ্যে এল ছবির পোস্টার, আর সেখানেই ধরা পড়ল একঝাঁক শক্তিশালী নারীর উপস্থিতি।

  • Mar 08, 2026 12:23 IST

    Kunal Ghosh: ‘ধুরন্ধর’ বনাম ‘কর্পূর’ নিয়ে মুখ খুললেন কুণাল ঘোষ

    রাজনৈতিক নেতা কুণাল ঘোষ এবার অভিনয়ের জগতে পা রেখেছেন নতুন বাংলা ছবি ‘কর্পূর’–এর মাধ্যমে। আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। ছবির মুক্তিকে ঘিরে দর্শকদের উদ্দেশে একটি বার্তাও দিয়েছেন তিনি। কুণাল ঘোষ বলেন, যেদিন কর্পূর মুক্তি পাচ্ছে, সেদিনই হয়তো বড় বাজেটের, ধুমধাড়াক্কা অ্যাকশন বা চমকপ্রদ আয়োজনের অন্য ছবিও মুক্তি পাবে। কিন্তু কর্পূর সেই ধরনের ছবির সঙ্গে প্রতিযোগিতা করতে আসেনি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker