0%

মা হতে চলেছেন সোহিনী, ‘তুমি ঠিক, আমি ভুল’ মন্ত্রে অন্তঃসত্ত্বা স্ত্রীকে সামলাচ্ছেন শোভন!

‘তুমি ঠিক, আমি ভুল!’ অন্তঃসত্ত্বা স্ত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) কিছু বললেই নাকি এখন এমনটাই বলেন শোভন গঙ্গোপাধ্যায়। দাম্পত্যে তর্ক-বিতর্ক থাকলেও জীবনের এই বিশেষ সময়ে স্ত্রীকে একেবারে অন্যভাবে আগলে রাখছেন গায়ক। এমনটাই মজার ছলে জানালেন সোহিনী। তৃতীয় বিবাহবার্ষিকীর দিনই মা-বাবা হতে চলার সুখবর দিয়েছিলেন সোহিনী ও শোভন। তারপর থেকেই নতুন অতিথির অপেক্ষায় দিন গুনছেন তাঁরা। সম্প্রতি এক ইভেন্টে এসে মাতৃত্বের এই সফর এবং স্বামীর যত্ন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

মাতৃত্বের অনুভূতি কেমন, তা বলতে গিয়ে সোহিনী জানান, ‘খুবই ভালো লাগছে। একদম অন্যরকম একটা অনুভূতি। শরীরের পরিবর্তন, মনের পরিবর্তন, আশেপাশের মানুষগুলো যেভাবে আমাকে দেখত এতদিন, সেই দেখাটাও অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। সবটাই একটা অন্যরকম অভিজ্ঞতা, নতুন একটা অভিজ্ঞতা।’

সোহিনীর কথায়, মাতৃত্বের এই সফরে শরীরের পাশাপাশি তাঁর মনেও এসেছে নানা পরিবর্তন। একইসঙ্গে তাঁকে ঘিরে আশপাশের মানুষদের আচরণেও বদল লক্ষ্য করছেন অভিনেত্রী। সব মিলিয়ে জীবনের এই নতুন অধ্যায় তাঁর কাছে একেবারেই অন্যরকম অভিজ্ঞতা।

আরও পড়ুন: স্বরূপ বিশ্বাসের কাছে হাতজোড় করে ক্ষমা! শ্লীলতাহানি মামলা প্রত্যাহার করলেন সিমরন

এই সময় স্বামী শোভন তাঁর কতটা যত্ন নিচ্ছেন, সেই প্রসঙ্গে অভিনেত্রী বললেন, ‘খুবই দায়িত্ব পালন করাছে। যা বলছি মেনে নিচ্ছে আর কী! আগে আমাদের মধ্যে হয়তো তর্ক হত বা কিছু, আর এখন আমি কিছু বললেই বলছে, ঠিক ঠিক, আমি ভুল। বর যদি আগেই বলে দেয় ওর ভুল, এটা প্যাম্পার ছাড়া আর কী!’

আরও পড়ুন: বিজয়ের সঙ্গে বিচ্ছেদ নয়? আচমকা মামলা প্রত্যাহার সঙ্গীতার, বাড়ল রহস্য

অর্থাৎ, হবু মা সোহিনীর আবদার এখন শোভনের কাছে কার্যত অগ্রাধিকার। দাম্পত্যের চেনা খুনসুটি থাকলেও এই বিশেষ সময়ে স্ত্রীকে যে আরও বেশি করে আগলে রাখছেন শোভন, তা অভিনেত্রীর কথাতেই স্পষ্ট। নতুন অতিথির আগমনের অপেক্ষায় ভালোবাসা ও যত্নে কাটছে তাঁদের দিন।

আরও পড়ুন: ‘বাবার মতো শ্রদ্ধা করি’, হাসপাতালে মিঠুনকে দেখে আবেগঘন দেব

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker