মুক্তির আগেই হাজার হাজার টিকিট বিক্রি, বিজয়ের শেষ ছবি ‘জন নায়াগন’ ঘিরে উন্মাদনা তুঙ্গে

Entertainment Latest Live News Updates: অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয়ের বহুল প্রতীক্ষিত ছবি ‘জন নায়াগন’। সম্প্রতি ছবিটি কেন্দ্রীয় চলচ্চিত্র শংসাপত্র বোর্ড (সিবিএফসি)-এর ছাড়পত্র পেয়েছে। আগামী ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবিটি।
মুক্তির আগেই যুক্তরাষ্ট্রে ছবির অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে। ছবিটির যুক্তরাষ্ট্রের পরিবেশক আহিমসা এন্টারটেইনমেন্ট সামাজিক মাধ্যমে এই ঘোষণা দিয়ে জানিয়েছে, ‘জন নায়াগন’-এর টিকিট এখন সিনেওয়ার্ল্ড-এ বিক্রি হচ্ছে। পাশাপাশি তারা জানিয়েছে, ছবির প্রদর্শনীর সংখ্যাও অত্যন্ত বেশি।
পরিবেশক সংস্থার দাবি, বুকিং শুরু হওয়ার প্রথম ঘণ্টার মধ্যেই হাজার হাজার টিকিট বিক্রি হয়েছে, যা বিজয়ের শেষ সিনেমাকে ঘিরে দর্শকদের প্রবল উন্মাদনারই প্রমাণ।
Jul 12, 2026 19:03 IST
Argentina vs Switzerland: আর্জেন্টিনা সেমিফাইনালে, আলভারেজের গোলে উচ্ছ্বসিত ঋদ্ধি, রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ রাজা?
ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার রুদ্ধশ্বাস জয় শুধু ফুটবলপ্রেমীদেরই নয়, উচ্ছ্বসিত করেছে টলিউডকেও। নির্ধারিত সময়ে ড্রয়ের পর অতিরিক্ত সময়ে জুলিয়ান আলভারেজের জয়সূচক গোল আর্জেন্টিনাকে সেমিফাইনালে পৌঁছে দেয়। শেষ মুহূর্ত পর্যন্ত সুইৎজারল্যান্ড সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালালেও আর্জেন্টিনার রক্ষণ সেই চাপ সামলে নেয়। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস।
Jul 12, 2026 17:55 IST
Ram Kapoor: ‘১৩ বছর বয়সে যৌন হেনস্থার শিকার হয়েছিলাম’- কাঁদালেন রাম কাপুর
রিয়্যালিটি শো ‘লক আপ: সচ ইয়া সাজা’-য় প্রতিদিনই সামনে আসছে প্রতিযোগীদের ব্যক্তিগত জীবনের নানা অজানা গল্প। এবার শোয়ের সাম্প্রতিক পর্বে দর্শকদের আবেগপ্রবণ করে তুললেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাম কাপুর। একদিকে সহ-প্রতিযোগী শিল্পা শিন্ডের সঙ্গে তীব্র বিবাদের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন, অন্যদিকে নিজের শৈশবের এক গভীর মানসিক আঘাতের অভিজ্ঞতাও প্রথমবার সকলের সামনে তুলে ধরলেন।
Jul 12, 2026 17:27 IST
Samantha Ruth Prabhu: ইতিহাস গড়ল সামান্থার ‘মা ইন্টি বাঙ্গারাম’
বিশ্বজুড়ে বক্স অফিসে ১০০ কোটির মাইলফলক ছুঁয়েছে ‘মা ইন্টি বাঙ্গারাম’ (Maa Inti Bangaram)। তবে এই সাফল্যের উচ্ছ্বাসে শুধু বক্স অফিসের অঙ্ক নিয়েই মাতেননি সামান্থা রুথ প্রভু। বরং ছবি মুক্তির আগে যে অবিশ্বাস, কটাক্ষ এবং সংশয়ের মুখোমুখি হতে হয়েছিল, সেই অজানা অভিজ্ঞতাই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে সামান্থা জানান, ছবি মুক্তির আগে তাঁর এক বন্ধু একটি বি-সেন্টারের এক্সিবিটরকে ফোন করে জানতে চেয়েছিলেন, ‘মা ইন্টি বাঙ্গারাম’ কতটা ভালো ওপেনিং করতে পারে? সেই কথোপকথন গোপনে শুনছিলেন সামান্থাও।
Jul 12, 2026 17:06 IST
Rohit Chandel: একাধিক নম্বর থেকে ফোন, পিছু নেওয়ার অভিযোগ! ১৬ বছরের সহ-অভিনেত্রীর অভিযোগে গ্রেফতার রোহিত চান্ডেল
হিন্দি টেলিভিশনের পরিচিত অভিনেতা রোহিত চান্ডেল এবার গুরুতর আইনি জটিলতায়। নাবালিকা এক সহ-অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে মুম্বইয়ের ঘটকোপার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ১৬ বছর বয়সি অভিনেত্রীকে অনুসরণ করা, মানসিকভাবে চাপ সৃষ্টি করা, ফোনে বিরক্ত করা এবং শারীরিকভাবে হেনস্থা করেছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, আর ইতিমধ্যেই আদালতের নির্দেশে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে অভিনেতাকে।
Jul 12, 2026 16:01 IST
Rudranil Ghosh: বাংলার সংস্কৃতির কথা মনে করালেন রুদ্রনীল ঘোষ
‘নেভারমাইন্ড’ (Nevermind) ছবির প্রিমিয়ারে উপস্থিত হয়ে পোশাকের কারণে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলিংয়ের মুখে পড়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় নানা ধরনের মন্তব্য, সমালোচনা এবং কটাক্ষ ছড়িয়ে পড়েছে। এই বিতর্কের আবহেই অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।
Jul 12, 2026 15:09 IST
R Madhavan: ‘আমি ভেবেছিলাম স্ক্যাম’, হিরো হওয়ার আগে মুম্বইয়ে কী কাজ করতেন আর মাধবন?
ভারতীয় চলচ্চিত্রে আর মাধবনের নাম উচ্চারিত হয় বহুমুখী প্রতিভার প্রতীক হিসেবে। তামিল, হিন্দি থেকে শুরু করে তেলুগু- প্রতিটি ইন্ডাস্ট্রিতেই নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন তিনি। তবে তাঁর সাফল্যের গল্প শুধুমাত্র প্রতিভার নয়, বরং এক অদম্য বিশ্বাস এবং নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার গল্প। অবাক করার মতো বিষয়, মাত্র ১৭ বছর বয়সেই তিনি নিজের ভবিষ্যৎ লিখে ফেলেছিলেন একটি খাতার পাতায়। সেই স্বপ্নই আজ বাস্তব।
Jul 12, 2026 14:07 IST
Jasmine-Shekhar: আংটি দেখিয়ে প্রেমিক শেখরকে পরিচয় করালেন জ্যাসমিন
পাঞ্জাবি গায়িকা জ্যাসমিন স্যান্ডলাসের জীবনে এল নতুন অধ্যায়। দিল্লিতে তাঁর বহুল প্রতীক্ষিত ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ থেকেই বাগদানের ঘোষণা করলেন তিনি। শুধু তাই নয়, উপস্থিত হাজার হাজার দর্শকের সামনে পরিচয় করিয়ে দিলেন তাঁর হবু স্বামী শেখর চৌধুরীর সঙ্গে। এই আবেগঘন মুহূর্তের একাধিক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Jul 12, 2026 13:40 IST
Dhamaal 4 Review: অজয় দেবগণ-আরশাদ ওয়ার্সির ‘ধামাল ৪’ কেমন? পড়ুন বিস্তারিত রিভিউ
এবার সেই সিরিজের চতুর্থ কিস্তি ‘ধামাল ৪’। নামেই বোঝা যায়, নির্মাতারা আর নতুন কোনও উপাধি খুঁজে পাননি; শুধু সংখ্যাটাই বদলেছে। কিন্তু দুঃখের বিষয়, শুধু নাম নয়, ছবির গল্প বলার ধরনও যেন সময়ের সঙ্গে একটুও এগোয়নি। পরিচালক ইন্দ্র কুমার আবারও সেই বহু ব্যবহৃত গুপ্তধনের সন্ধানের গল্পকেই হাতিয়ার করেছেন। তবে এবার তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ এবং ‘ইন্ডিয়ানা জোন্স’-এর ছায়া, যা মৌলিকতার অভাব আরও স্পষ্ট করে তোলে।
Jul 12, 2026 13:11 IST
The Odyssey: নোলানের ‘দ্য ওডিসি’ নিয়ে বাড়ছে উন্মাদনা
হলিউডে একের পর এক কালজয়ী ছবি উপহার দিয়েছেন ক্রিস্টোফার নোলান। কখনও স্বপ্নের গোলকধাঁধা, কখনও সময়ের রহস্য, আবার কখনও মহাকাশের অসীম বিস্তার, সবকিছুকেই অসাধারণ দক্ষতায় বড়পর্দায় তুলে ধরেছেন তিনি। কিন্তু সেই নোলানই এবার স্বীকার করলেন, তাঁর নতুন ছবি ‘দ্য ওডিসি’ (The Odyssey)-ই তাঁর কেরিয়ারের সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন এবং সবচেয়ে উচ্চাভিলাষী প্রজেক্ট।
Jul 12, 2026 12:23 IST
এস জানকির প্রয়াণে শোকস্তব্ধ দেশ
ভারতীয় সঙ্গীতজগতের এক স্বর্ণযুগের অবসান। ‘দক্ষিণ ভারতের কোকিল’ নামে খ্যাত কিংবদন্তি প্লেব্যাক শিল্পী এস জানকি শনিবার মহীশূরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে।
শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এস জানকির মৃত্যু সঙ্গীত ও সংস্কৃতির জগতের এক অপূরণীয় ক্ষতি। তাঁর কণ্ঠে প্রতিটি আবেগ অসাধারণ সৌন্দর্য ও গভীরতায় ফুটে উঠত। তাঁর গাওয়া অমর গান শুধু বর্তমান নয়, আগামী প্রজন্মকেও একইভাবে মুগ্ধ ও অনুপ্রাণিত করে যাবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
Jul 12, 2026 11:25 IST
Salman Khan: বান্দ্রার আবাসন বিক্রি করে কোটি টাকার লাভ সালমান খানের
বলিউড অভিনেতা সালমান খান মুম্বইয়ের বান্দ্রা ওয়েস্টে অবস্থিত তাঁর একটি আবাসিক ফ্ল্যাট ৩.৫০ কোটি টাকায় বিক্রি করেছেন। সম্পত্তি নিবন্ধনের নথি অনুযায়ী, ৯ জুলাই ২০২৬ তারিখে বিক্রির দলিলটি নিবন্ধিত হয়েছে। শিব আস্থান হাইটস (Shiv Asthan Heights) আবাসনের ৭৫৮ বর্গফুট কার্পেট এরিয়ার এই ফ্ল্যাটটি সালমান ২০১৫ সালে ২.৮৮ কোটি টাকায় কিনেছিলেন। ফ্ল্যাটটির সঙ্গে দুটি নির্দিষ্ট গাড়ি পার্কিংয়ের সুবিধাও রয়েছে। বিক্রির হিসাব অনুযায়ী, প্রতি বর্গফুটের দাম দাঁড়িয়েছে প্রায় ৪৬ হাজার টাকা।
Jul 12, 2026 10:22 IST
Akansha Ranjan Wedding: লাল বেনারসিতে নজর কাড়লেন আকাঙ্ক্ষা
অভিনেত্রী আকাঙ্ক্ষা রঞ্জন ও পরিচালক শরণ শর্মা ১১ জুলাই মুম্বইয়ে জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তারকাখচিত এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া ভাট, রণবীর কাপুর, সোনাক্ষী সিনহা, করণ জোহর-সহ বলিউডের একাধিক তারকা।
Jul 12, 2026 09:45 IST
‘দক্ষিণ ভারতের কোকিল’, এস জানকির অনন্য সুরযাত্রা
বহু ভাষার অগণিত জনপ্রিয় গানের মাধ্যমে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার অনেক আগেই, এস জানকি ছিলেন অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার দক্ষিণে অবস্থিত ছোট্ট গ্রাম পল্লাপাটলার এক স্বপ্নবাজ কিশোরী। ছোট্ট একটি রেডিওর সামনে বসেই তাঁর সঙ্গীতজীবনের স্বপ্নের শুরু।
চল্লিশ ও পঞ্চাশের দশকে পরিবারের রেডিওতে ভেসে আসা কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের গান মুগ্ধ হয়ে শুনতেন জানকি। পরবর্তী সময়ে তিনি নিজেই বলেছিলেন, “লতা মঙ্গেশকরই ছিলেন আমার প্রথম গুরু।” সেই রেডিওর সামনে কাটানো অসংখ্য সন্ধ্যাই তাঁর দীর্ঘ ও গৌরবময় সঙ্গীতজীবনের ভিত্তি গড়ে দেয়।
Jul 12, 2026 08:46 IST
S Janaki Dies: প্রয়াত কিংবদন্তি গায়িকা এস জানকি
ভারতীয় সঙ্গীতজগতের কিংবদন্তি প্লেব্যাক সিঙ্গার এস জানকি আর নেই। শনিবার ৮৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে তাঁর নাতনি অপ্সরা বৈদ্যুলা ইনস্টাগ্রামে এক বিবৃতির মাধ্যমে এই দুঃসংবাদ জানান। পরিবারের বিবৃতিতে জানানো হয়, প্রিয়জনদের ভালোবাসার মাঝে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এস জানকি।



