‘যে ভয় ছিল, যে শঙ্কা ছিল…’, পাশকুঁড়ায় এসে কী এমন বললেন গোবিন্দা?

তিনি সকলের প্রিয় হিরো নাম্বার ওয়ান। কিছুদিন আগেই তিনি পাঁশকুড়ায় এসেছিলেন। এবং তাকে দেখতে ভিড় জমিয়েছিলেন অগণিত ভক্তরা। এতটাই ভিড় ছিল যে গোবিন্দা কি করে সেখান থেকে বেরোবেন তার পর্যন্ত প্ল্যানিং করতে পারছিলেন না। সামনে অগঠিত মানুষের ভিড় এবং তাদের ভালোবাসায় আপ্লুত গোবিন্দা, মজা করে সকলের উদ্দেশ্যে বলেন, আমি যেভাবে এসেছিলাম ঠিক সেভাবে যদি এখান থেকে বের হতে পারি তাহলে খুব ভালো হয়।
মফস্বলে তারকাদের জনপ্রিয়তা খুবই সাংঘাতিক। এবং, গোবিন্দা পাশকুড়ায় যে এত মানুষের ভালোবাসা পাবেন যেন আশা ও করতে পারেননি। তিনি এলেন, মঞ্চে উঠে তার সব থেকে প্রিয় ডায়লগটি বললেন, তার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য পর্যন্ত ভক্তদের উদ্দেশ্যে দিলেন। বছর দেড়েক আগে কলকাতায় একটি অনুষ্ঠানে আসার আগে, নিজে নিজের লাইসেন্স প্রাপ্ত বন্দুক দিয়ে পায়ে গুলিয়ে চালিয়ে এই শিরোনামে এসেছিলেন তিনি। তৎক্ষণাত হাসপাতালে ভর্তি করা হলে কোনমতে তিনি প্রাণে বাঁচেন।
কিছুদিন আগেই তাকে আবার হাসপাতালে ভর্তি করতে হার্টের সমস্যার কারণে। যদিও দিনের দিনই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। তবে, পদজ এসে তিনি ভক্তদের উদ্দেশ্যে জানালেন আবার নতুন করে গোবিন্দা ফিরছেন। তাঁর স্ত্রী মাঝেমধ্যে এমন অভিযোগ করেন, কাজের প্রতি সিরিয়াস নয় গোবিন্দা। এবং তিনি চান অভিনেতা যেন নিজের ভাল বুঝে গান গাক। অভিনেতাকে পাঁশকুড়ায় বলতে শোনা গেল…
আমি কোনোদিন কাউকে, কারওর সামনে বলিনি, এই মাটিতে দাঁড়িয়ে আমি আপনাদের প্রত্যেককে কথা দিচ্ছি। যে ভয় ছিল, যে সমস্যা ছিল, সব বিপদ ছিল, সব কেটে গিয়েছে। সব বেরিয়ে গিয়েছে। আর এবার আপনাদের হিরো, যে আপনাদের হিরো নম্বর ওয়ান, সে আসছে। আপনারা শুধু আপনাদের ভালবাসা বজায় রাখবেন, তাহলেই হবে। আপনাদের সেবায় আপনারা আমায় আবার দেখতে পাবেন।



