0%

Mouni Roy: ‘আমাদের একটু শান্তি দিন’, বিচ্ছেদের জল্পনায় বিরক্ত মৌনি রায়

অভিনেত্রী মৌনি রায় ও তাঁর স্বামী সুরজ নাম্বিয়ারকে ঘিরে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন অনলাইন রিপোর্টে দাবি করা হয়, তাঁদের দাম্পত্য সম্পর্কে নাকি দূরত্ব তৈরি হয়েছে। এমনকি কেউ কেউ বলতে শুরু করেন, এই তারকা দম্পতি নাকি আলাদাও থাকছেন। যদিও এই সমস্ত খবরের সত্যতা নিয়ে কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি, তবুও গুজব ছড়াতে সময় লাগেনি। অবশেষে নীরবতা ভেঙে নিজের প্রতিক্রিয়া জানালেন মৌনি।

বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছোট্ট বার্তা পোস্ট করে অভিনেত্রী সংবাদমাধ্যম ও নেটদুনিয়ার মানুষদের উদ্দেশে অনুরোধ জানান, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন খবর না ছড়ানোর জন্য। মৌনি লেখেন, “অনুরোধ করছি, আমাদের নিয়ে মিথ্যা গল্প তৈরি করবেন না। আমাদের একটু ব্যক্তিগত পরিসর এবং শান্তি দিন।” তাঁর এই সংক্ষিপ্ত বার্তাই স্পষ্ট করে দিয়েছে, চলতে থাকা জল্পনায় তিনি বিরক্ত এবং মানসিকভাবে অস্বস্তিতে রয়েছেন।

Mithun Chakraborty-Debashree Roy: ‘স্ত্রী হিসেবে ওর সঙ্গে থাকা কঠিন’, দেবশ্রীকে ‘খিটকেল’ তকমা মিঠুনের!

সম্প্রতি নেটিজেনদের একাংশ লক্ষ্য করেন, মৌনি ও সুরজ নাকি একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। এরপর থেকেই বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে। এর মধ্যেই খবর ছড়ায়, সুরজ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন। যদিও এই ঘটনাগুলির কোনওটিই সম্পর্ক ভাঙনের সরাসরি প্রমাণ নয়, তবুও সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে চর্চা থামেনি।

অন্যদিকে, মৌনির ঘনিষ্ঠ বন্ধু দিশা পাটানিকেও এই বিতর্কে টেনে আনা হয়। কিছু রিপোর্টে দাবি করা হয়, দিশাও নাকি সুরজকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন। তবে এই বিষয়ে কেউই প্রকাশ্যে কিছু বলেননি। বরং মৌনি নিজের সোশ্যাল মিডিয়ায় বন্ধু ও কাছের মানুষদের সঙ্গে কাটানো সুখের মুহূর্তের ছবিই শেয়ার করে চলেছেন।

মুখ্যমন্ত্রী হয়েই বড় সিদ্ধান্ত! ত্রিশার ‘কারুপ্পুর’ জন্য নিয়ম শিথিল করল বিজয়ের সরকার

সম্প্রতি প্রযোজক ও ঘনিষ্ঠ বন্ধু রূপালী কাদিয়ানের জন্মদিনে আবেগঘন পোস্ট করেছিলেন মৌনি। সেখানে তিনি লিখেছিলেন, “তুমি শুধু বন্ধু নও, আমার পরিবারের মতো। তোমাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ।” এই পোস্ট থেকেই অনেকের ধারণা, ব্যক্তিগত জীবনের চাপে থাকলেও নিজের কাছের মানুষদের সঙ্গেই শক্তি খুঁজছেন অভিনেত্রী।

২০১৯ সালে দুবাইয়ে এক অনুষ্ঠানে প্রথম আলাপ হয় মৌনি ও সুরজের। দীর্ঘদিন সম্পর্ক গোপন রাখার পর ২০২২ সালে তাঁরা বিয়ে করেন। তারপর থেকেই এই জুটিকে বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি হিসেবে দেখা হয়েছে। তাই হঠাৎ তাঁদের সম্পর্ক নিয়ে এমন জল্পনা স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। তবে মৌনির বার্তা স্পষ্ট- “গুজব নয়, সম্মান ও ব্যক্তিগত পরিসরটাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন।”  

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker