0%

Tollywood Controversy: শুটিং বন্ধ, শো নিয়ে যুদ্ধ- টলিউডে শান্তি এল না বছর শেষেও?

 আজ বছরের শেষ দিন। দেখতে দেখতে ১টা বছর পার। কিন্তু,  বছরেও যা শেষ হল না, তা হল টলিপাড়ার অন্দরের কোন্দল। বছরের শুরু থেকে শেষ, টলিউডে কেলেঙ্কারি লেগেই রয়েছে। ফেডারেশন বনাম পরিচালক দ্বন্দ্ব থেকে শুরু করে টেকনিশিয়ানদের অসহযোগিতা- সব মিলিয়ে যেন কেঁচো খুড়তে কেউটে। 

২০২৪ থেকেই টলিউডে শুরু হয়েছিল টেকনিশিয়ান বনাম পরিচালক দ্বন্দ্ব। লাখ লাখ টাকা ফেঁসে থাকার কারণে অনেক পরিচালক নিজেদের শুটিং চালাতে পারেননি। জয়দীপ মুখোপাধ্যায়ের অচিন্ত্য আইচের শুটিং তাঁর মধ্যে অন্যতম ছিল। এদিকে, বেশ কিছু পরিচালক বছরের শুরুতে ফেডারেশনের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছিলেন। তাঁরা একদলেও ছিলেন। পরমব্রত চট্টোপাধ্যায় থেকে অনির্বাণ, কিংবা সুদেশ্না রায়-ইন্দ্রনীল মুখোপাধ্যায়.. তাঁরা দাবি করেছিলেন, ফেডারেশনের জোরজুলুম থামছে না। 

Chandrabindoo on Messi Kolkata Visit: সল্টলেক মেসি কাণ্ড নিয়ে তীব্র ব্যঙ্গ, মঞ্চ কাঁপাল চন্দ্রবিন্দু

ঘটনা থামেনি। বরং জল গড়িয়েছে অনেকদূর। উচ্চ আদালতে মামলা ঠুকলেও ফেডারেশনের জুলুমবাজি যে শেষ হওয়ার নয়, সেকথা আগেই জানিয়েছিলেন অনেকে। কিন্তু সুরাহা হয়নি। শুটিং করতে পারেননি সুদেষনা-অনির্বাণরা। তবে, বছরের শেষের দিকে এসে পরিচালকদের অনেকেই যারা ফেডারেশনের বিরুদ্ধে ছিলেন, তাঁদের মধ্যে থেকে নিজের নাম সরিয়ে নেন পরম। কিন্তু, বছরের মধ্যভাগে দেখা গেল কেস পুরো উল্টে দেখো পাল্টে গিয়েছে। 

পুজোর সময় থেকেই সিনেমার শো নিয়ে শুরু হল অশান্তি। হিন্দি ছবির চাপে বাংলা ছবি শো পাচ্ছে না। সেই নিয়েই সকলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। তাঁর অনুমোদনে স্ক্রিনিং কমিটি গঠন হয়। এবং খেয়াল করলে দেখা যাবে তখন ফেডারেশন এবং কমিটির তরফে জানানো হয়েছিল, ফেস্টিভ্যালের সময় তিনটের বেশি বাংলা ছবি রিলিজ করা যাবে না। কোন কোন ছবি রিলিজ করবে, তা ঠিক করবে স্ক্রিনিং কমিটি। একই প্রযোজনা সংস্থার ২টি ছবি রিলিজ করা যাবে না। 

Dev: ইন্ডাস্ট্রি বনাম দেব- প্রজাপতি ২ হাউসফুল হতেই কী দাবি অভিনেতার?

প্রসঙ্গে, পুজোর সময় দেবের ভক্তদের নানা কাণ্ডের জন্য বেশ সমালোচনার মুখে পড়তে হয়। বিশেষ করে রক্তবীজ ২ বনাম রঘু ডাকাত করতে গিয়েই- দেব ফ্যানরা পরিচালক শিবু মুখোপাধ্যায়ের স্ত্রীকে তাঁরা অশ্লীল মন্তব্য করে বসেন। সেই বিষয়েও ইন্ডাস্ট্রির অন্দরে নানা বিতর্ক হয়। কিন্তু দেবকে থামানো যায় নি।  

যদিও, পুজোরন সময় সিনেমার শো নিয়ে যে গণ্ডগোল হয়, তখন জানানো হয় দেবের প্রজাপতি ২, লহ গৌরাঙ্গের নাম রে এবং মিতিন একটি খুনির সন্ধানে রিলিজ করবে এই ক্রিসমাসে। কমিটি ঠিক করবে যে কোন কোন হলে কোন কোন বাংলা সিনেমা প্রাইম টাইম পাবে। তবে, সব সিনেমাকেই সেই টাইমে শো দেওয়া হবে। এদিকে, প্রজাপতি ২ নিয়ে নবীনা সিনেমার সামনে অশান্তি হলে, দেবকে টার্গেট করেই নানা আলোচনা। 

স্ক্রিনিং কমিটির সঙ্গে বছর শেষে যেন দেব-যুদ্ধ লেগেছে। দেবের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। দেব হাসতে হাসতেই সব সমস্যার মোকাবিলা করছেন। তবে, তাঁর সঙ্গে একথা অস্বীকার করলে চলবে না যে ফেডারেশনের ঝামেলা এখন দেবের সঙ্গে ইন্ডাস্ট্রির বাকবিতণ্ডায় গিয়ে দাঁড়িয়েছে। বছর ঘুরেছে, কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরের অশান্তি একেবারেই মেটার নয়। 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker