0%

অভিনেত্রী তৃষাকে কুরুচিকর মন্তব্যের মাসুল! চেন্নাইয়ে গ্রেফতার স্ট্যালিনপুত্র উদয়নিধি

AK Bangla 24×7 Digital: তামিলনাড়ুর রাজনীতিতে বড়সড় তোলপাড়। বিতর্কিত মন্তব্য করার অভিযোগে মঙ্গলবার সকালে চেন্নাইয়ের বাসভবন থেকে গ্রেফতার করা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র তথা বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনকে। অভিযোগ, গত সোমবার এক জনসভায় মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের তীব্র সমালোচনা করার সময় তাঁর বান্ধবী তথা জনপ্রিয় অভিনেত্রী তৃষাকে নিয়ে অত্যন্ত আপত্তিকর ও দ্বি-অর্থবোধক মন্তব্য করেন উদয়নিধি। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশি অ্যাকশনের মুখোমুখি হতে হয় এই ডিএমকে নেতাকে।

বিতর্কের সূত্রপাত কাবেরী নদীর জলবণ্টন বিবাদ নিয়ে আয়োজিত একটি প্রতিবাদ সভায়। সেখানে রাজ্য সরকারের ভূমিকার তীব্র বিরোধিতা করছিলেন উদয়নিধি। বক্তব্য চলাকালীন হঠাৎই শ্রোতাদের একাংশ অভিনেত্রী তৃষার নাম ধরে চিৎকার শুরু করলে ভাষণ থামিয়ে বিতর্কিত কুরুচিকর ইঙ্গিত দেন তিনি। এই মন্তব্যের পরপরই বিজয়ের দল টিভিকে (TVK)-র পক্ষ থেকে জাতীয় মহিলা কমিশনে লিখিত অভিযোগ দায়ের করা হয়। দলের দাবি, রাজনৈতিক মঞ্চ থেকে একজন মহিলার প্রতি এ ধরনের অশালীন মন্তব্য চরম নিম্ন রুচির পরিচয় এবং এতে হেনস্থার স্পষ্ট ইঙ্গিত রয়েছে।

গ্রেফতারির পরপরই একে রাজনৈতিক প্রতিহিংসা বলে তোপ দেগেছেন উদয়নিধি। পুলিশ ভ্যানে ওঠার আগে তিনি দাবি করেন, তিনি কোনো ভুল করেননি এবং সভায় বিজয় ছাড়া দ্বিতীয় কারো নামও নেননি। তিনি আদালতের ওপর আস্থা রেখে সুবিচারের আশা প্রকাশ করেছেন। অন্যদিকে টিভিকে-র তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই পদক্ষেপে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই; মূলত নারীর সম্মানহানি ও অশালীন মন্তব্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হিসেবেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker