0%

রিয়েল এস্টেটে মাধুরী দীক্ষিতের মাস্টারস্ট্রোক, কোটি টাকার মুনাফা!

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের রিয়েল এস্টেট বিনিয়োগে মিলল বিরাট মুনাফা। মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমের ওশিওয়ারায় অবস্থিত তাঁর একটি বাণিজ্যিক অফিস স্পেস সম্প্রতি ৪.৮৫ কোটি টাকায় বিক্রি হয়েছে। সম্পত্তি নথি অনুযায়ী, ২০০৮ সালে মাত্র ৫২.৫ লক্ষ টাকায় কেনা এই অফিস বিক্রি করে প্রায় ১৮ বছরে তিনি প্রায় ৮২৪ শতাংশ লাভ করেছেন।

২৩ জুন ২০২৬-এ ‘ফ্রেমস প্রোডাকশন কোম্পানি প্রাইভেট লিমিটেড’-এর কাছে সম্পত্তিটির রেজিস্ট্রি হয়। ‘মোরিয়া ল্যান্ডমার্ক-II’ ভবনের চতুর্থ তলায় অবস্থিত অফিসটির কার্পেট এলাকা ১,৫৯৪.২৪ বর্গফুট। এর সঙ্গে রয়েছে তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও।

উল্লেখ্য, চলতি বছরের মার্চেই মাধুরী মুম্বইয়ের লোয়ার পারেলের ‘ওয়ান লোধা প্লেস’-এ পাঁচ বছরের জন্য একটি অফিস ভাড়ায় নিয়েছেন। অন্যদিকে, অভিনয়ের ক্ষেত্রে তাঁকে শেষ দেখা গিয়েছিল নেটফ্লিক্সের ডার্ক কমেডি-ক্রাইম ড্রামা ‘মা বেহেন’-এ। এখনও পর্যন্ত তাঁর পরবর্তী প্রকল্পের ঘোষণা করা হয়নি।

  • Aug 05, 2026 13:23 IST

    Deepika Padukone: ডিপ্রেশনের সঙ্গে লড়াই, তবু অভিনয়ে শতভাগ! দীপিকাকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ জয়তীর

    দীপিকা পাড়ুকোনের কেরিয়ারের সবচেয়ে বড় মোড় ঘুরেছিল ‘ককটেল’ ছবির হাত ধরে। সেই ছবিতে তাঁর অভিনয় শুধু দর্শকদেরই নয়, মুগ্ধ করেছিল নির্মাতাদেরও। এরপরই সঞ্জয় লীলা ভনশালির ‘রাম-লীলা’-র জন্য নির্বাচিত হন দীপিকা (Deepika Padukone)। কিন্তু সেই ছবিতে নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তুলতে তাঁকে যে অভিনয় কর্মশালার মধ্য দিয়ে যেতে হয়েছিল, তার নেপথ্যের এক বিস্ময়কর গল্প এবার সামনে আনলেন অভিনেত্রী জয়তী ভাটিয়া।

  • Aug 05, 2026 12:02 IST

    Salman Khan: ‘কেন আবার জেলে ফিরব?’ জামিনের শুনানি থেকে বন্দিজীবন, কী বললেন সলমন খান?

    ‘Alliance’-এর ফাইনাল পর্বের আগে ভাই সোহেল খানের সঙ্গে দেখা করতে আচমকাই রিয়্যালিটি শোয়ের সদর দফতরে হাজির হলেন সলমন খান। দুই ভাইয়ের কথোপকথন শুরু হয়েছিল সোহেলের শারীরিক পরিবর্তন নিয়ে। কিন্তু ধীরে ধীরে সেই আলোচনা গড়ায় সলমনের নিজের জীবনের এক কঠিন অধ্যায়ে- জেলজীবনের স্মৃতিতে। জেলে থাকাকালীন কীভাবে শরীরচর্চা করতেন, কী খেতেন এবং বন্দিজীবনের পরিবেশ কেমন ছিল, সেই অভিজ্ঞতাই ভাগ করে নেন অভিনেতা।

  • Aug 05, 2026 10:59 IST

    প্রীতি জ়িন্টার সঙ্গে প্রেম? ১৫ বছর পর পুরনো গুঞ্জন নিয়ে মুখ খুললেন ব্রেট লি

    ক্রিকেটের মাঠে তাঁর গতি যেমন ব্যাটারদের অস্বস্তিতে ফেলত, তেমনই ব্যক্তিগত জীবন নিয়েও একসময় বারবার খবরের শিরোনামে এসেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি। বিশেষ করে বলিউড অভিনেত্রী তথা কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যতম কর্ণধার প্রীতি জ়িন্টার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনা ছড়িয়েছিল। তবে এত বছর পর সেই পুরনো গুঞ্জন নিয়ে মুখ খুলে স্পষ্ট উত্তর দিয়েছেন ব্রেট লি। তাঁর দাবি, বলিউডের কোনও অভিনেত্রীর সঙ্গেই তাঁর কখনও প্রেমের সম্পর্ক ছিল না।

  • Aug 05, 2026 10:01 IST

    প্রিয় শহরে ফিরেই বেগম রোকেয়ার স্মৃতিতে তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা?

    কলকাতায় ফিরেই একের পর এক স্মৃতিবিজড়িত জায়গায় হাজির হচ্ছেন তসলিমা নাসরিন। কখনও কবিতা পাঠ, কখনও শহরের প্রিয় আড্ডাস্থলে বসে পুরনো দিনের স্মৃতি রোমন্থন-দীর্ঘ নির্বাসনের পর শহরে ফেরার প্রতিটি মুহূর্তই যেন তাঁর কাছে আবেগের। এবার সেই সফরেই এক বিশেষ তাৎপর্যপূর্ণ জায়গায় পৌঁছে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সমাধিতে শ্রদ্ধা জানালেন বাংলাদেশের এই লেখিকা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker