0%

টিম ইন্ডিয়ায় ফিরেই একটি উইকেট না তুলেও বিশ্বের এক নম্বর বোলার হলেন ভুবনেশ্বর কুমার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালীনই ভারতীয় দলে (Team India) প্রত্যাবর্তন হয়েছিল ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar)। তবে বৃষ্টির কারণে শেষ ম্যাচটি বাতিল হয়ে যাওয়ায় তখন টিম ইন্ডিয়ায় ফেরা হয়নি ভারতীয় তারকার। তবে নিউজিল্যান্ড সিরিজ শুরু হতেই জাতীয় দলের হয়ে মাঠে নেমে পড়লেন তিনি। যদিও প্রথম ম্যাচে 4 ওভার বল করে একটি উইকেটও তুলতে পারেননি তিনি। কিন্তু তা সত্ত্বেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিশেষ কীর্তি অর্জন করে এক নম্বর বোলার হয়ে উঠেছেন ভুবনেশ্বর।

এক নম্বর বোলার হয়ে উঠলেন ভুবনেশ্বর কুমার

বৃহস্পতিবার, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বল হাতে মাঠে নেমে উইকেট তুলতে না পারলেও 4 ওভার সময় দিয়ে 49 রান খরচ করে শেষ পর্যন্ত একাধিক ডট বল করে বড় কীর্তি অর্জন করেছেন ভুবনেশ্বর কুমার। এদিন পাওয়ারপ্লে চলাকালীন দুই ওভার বল করে চারটি ডট বল দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার। আর সেই সূত্র ধরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে পূর্ণ সদস্যের দলগুলির মধ্যে সর্বাধিক ডট বল করার রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।

বলাই বাহুল্য, এতদিন টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে একজন পূর্ণকালীন বা পেশাদার ক্রিকেটার হিসেবে সর্বাধিক ডট বল করার রেকর্ড ছিল নিউজিল্যান্ডের টিম সাউদির দখলে। নিজের কেরিয়ারে 679টি ডট বল করেছিলেন তিনি। তবে গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাওয়ার প্লেতে চারটি ডট বল করে সেই রেকর্ড ভেঙে বিশ্বের এক নম্বর বোলার হয়ে উঠলেন ভুবনেশ্বর কুমার। তাঁর নামে এখন 680টি ডট বল রয়েছে।

যে কারণে কিউইদের বিপক্ষে দ্বিতীয় T20-তে দেখা যেতে পারে বৈভব সূর্যবংশীকে

প্রসঙ্গত, টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ডট বল করার নিরিখে প্রথম পাঁচে ভুবনেশ্বর কুমার এবং টিম সাউদির পর তিন নম্বরে রয়েছেন জিম্বাবুয়ের রিচার্ড নাগারভা। তাঁর নামে 674টি ব্যাট বল রয়েছে। এছাড়াও তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে পাকিস্তানের শাহীন আফ্রিদি এবং জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker