0%

নিউটাউনে সিপিএম-কংগ্রেসের অফিসে ভাঙচুর, অভিযোগ তীর বিজেপির দিকে

প্রীতি পোদ্দার, কলকাতা: সিপিএমের শুধু বুকস্টল নয় এবার দশমীর রাতে সিপিএম পার্টি অফিসে হামলার (Vandalism In CPIM Office) ঘটনা ঘটল নিউটাউনে।আরও জানা গিয়েছে ওই রাতেই নাকি কংগ্রেসের দলীয় কার্যালয়তেও হামলা করার অভিযোগ উঠেছে। এহেন ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। উল্লেখ্য, উৎসবের আবহে একের পর এক জায়গায় বামেদের স্টল ভাঙচুরের ঘটনা (Vandalism In CPIM Office) সামনে এসেছে। এমনকী বই মাটিতে ফেলে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। কিন্তু এবার পার্টি অফিস ভাঙচুর করায় বিজেপির দিকে আঙ্গুল তুলল বিরোধীরা।

সিপিএম পার্টি অফিসে হামলা

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, বুধবার দশমীর দিন, রাজারহাটের বিষ্ণুপুর ২ নম্বর পঞ্চায়েতের বসিনা মণ্ডলপাড়া এলাকায় সিপিএম এবং কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। গভীর রাতে রীতিমত কার্যালয়ে অফিসে যেন ঝড় বয়ে গিয়েছে। চেয়ার থেকে সিলিং পাখা ভাঙা কোনোটাই বাদ যায়নি। চেয়ার, ফাইলপত্র সবকিছু তছনছ করা হয়েছে। অভিযোগ এর আগেও তাঁদের এই কার্যালয়টি দখল করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেটি না পাড়ায় এবার প্রতিশোধ স্বরূপ ভাঙচুর চালানো হয়েছে।

অভিযোগ অস্বীকার বিজেপি বিধায়কের

কার্যালয়ে হামলা প্রসঙ্গে স্থানীয় কংগ্রেস নেতা আব্দুল মোহিত জানান, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, কয়েকটি মোটরবাইকে একাধিক ব্যক্তি এসে দলীয় অফিসের তালা ভেঙে ঢুকে ভাঙচুর চালায়। অফিসের জিনিসপত্রও বাইরে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। পরিকল্পনা করেই বিজেপি এই ঘটনা ঘটিয়েছে। আমরা ইতিমধ্যেই পুরো ঘটনা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।” এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রাজারহাট নিউ টাউনের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়া। তিনি বলেন, ‘‘বাম ও কংগ্রেস নেতৃত্ব ভিত্তিহীন কথা বলছেন। পুলিশ প্রকৃত ঘটনা তদন্ত করে দেখুক। তাহলেই আসল সত্যিটা বেরিয়ে আসবে।”

 নবমীর রাতে দুই হিন্দু নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উত্তর দিনাজপুরে, গ্রেফতার ৪

এদিন বিজেপি বিধায়ক পীযূষ কানোডিয়া আরও বলেন, ”এত বছর ধরে যুব সমাজকে শেষ করেছে এই মার্কসবাদ। প্রেসিডেন্সিতে চলে যান, দেখবেন গাঁজা, ফেন্সিডিল ছাড়া আর কিছু নেই। ওদের কোনও অস্তিত্ব নেই, কোনও জায়গা নেই। শুধু প্রেস-মিডিয়ায় আসার জন্য নিজেরা নিজেরাই এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। কিন্তু বাংলার মানুষ পরিবর্তন আনতে চেয়েছেন। তাইতো আমরা রাজ্য গঠন করতে পেরেছি। এখন পশ্চিমবঙ্গে স্বামী বিবেকানন্দের আদর্শে চলবে, কার্ল মার্কস চলবে না।” অন্যদিকে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে সিপিএম নেতা সপ্তর্ষি দেব। তিনি বলেন, ‘‘তৃণমূলের ঐতিহ্য বহন করছে বিজেপি। তারা ছাড়া এই কাজ কে করবে?’’

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker