0%

নকশালদের বিরুদ্ধে লড়তে গিয়ে বিস্ফোরণে হারিয়েছেন পা! এশিয়ান প্যারা গেমসে সোনা জিতে নজির তোমানের

সবদিক নিউজ: এশিয়ান প্যারা গেমসে ভারতের প্যারা অ্যাথলিটরা সাফল্য অর্জনের মাধ্যমে দেশকে গর্বিত করছেন। তবে, তাঁদের এই সফলতার নেপথ্যে রয়েছে অদম্য লড়াইয়ের কাহিনি। এই প্যারা অ্যাথলিটদের মধ্যে কেউ জন্মগতভাবে প্রতিবন্ধী, আবার কেউ কোনও দুর্ঘটনায় হাত বা পা হারিয়েছেন। এদিকে, এমনও অনেকে আছেন যাঁরা দেশকে রক্ষা করতে গিয়েও শারীরিক প্রতিবন্ধকতারের শিকার হয়েছেন। তোমান কুমার (Toman Kumar) এমনই এক লড়াকু অ্যাথলিট। যিনি একসময় নকশালদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এবার তিনি এশিয়ান প্যারা গেমসে (Asian Para Games) আর্চারি তথা তীরন্দাজিতে সোনা জিতেছেন। তোমান শীতল দেবীর (Sheetal Devi) সঙ্গে মিক্সড ইভেন্টে সোনা জয় করেন। জানিয়ে রাখি যে, বৃহস্পতিবার জাপানের আইচি-নাগোয়ায় চলা প্যারালিম্পিক গেমসের পঞ্চম দিনে, ভারতীয় জুটি তোমান কুমার ও শীতল দেবী ইন্দোনেশিয়ার তেওডোরা অডি আয়ুদিয়া ফেরেলি ও কেন স্বাগুমিলাংকে ১৫১-১৪৮ স্কোরে পরাজিত করেন। টপ সিড ভারতীয় দল ম্যাচের শুরু থেকেই এগিয়ে ছিল এবং শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩ পয়েন্টে ম্যাচটি জিতে নেয়।

এশিয়ান প্যারা গেমসে সোনা জিতে নজির তোমানের (Toman Kumar):

তাঁরা বিশ্ব রেকর্ড গড়েন: এই সোনা জয় শীতল ও তোমানের দুরন্ত পারফরম্যান্সকেই প্রতিফলিত করে। এই জুটি বাছাইপর্বেও দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিল। তাঁরা পূর্ববর্তী রেকর্ডের চেয়ে ২ পয়েন্ট বেশি, অর্থাৎ ১,৪০২ পয়েন্ট অর্জন করে একটি নতুন বিশ্ব রেকর্ড গড়েন।

Toman Kumar sets a record by winning gold at the Asian Para Games.
তোমান কুমার এবং শীতল দেবী

এদিকে, তোমান ও শীতলের গল্প শুধু সোনা জয় বা বিশ্ব রেকর্ড গড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং, এটি সংগ্রাম, দৃঢ়সংকল্প এবং মৃত্যু থেকে ফিরে আসারও গল্প। জম্মু ও কাশ্মীরের শীতল দেবী হাত ছাড়াই জন্মগ্রহণ করেন। তিনি তাঁর পা ব্যবহার করে কম্পাউন্ড বো চালান। তারপর, কাঁধ ও চোয়াল ব্যবহার করে ধনুকের ছিলা টানেন ও ছেড়ে দেন। শীতলের কাহিনি দেশ ও বিশ্বজুড়ে পরিচিত।

 সাইবার জালিয়াতি প্রতিরোধে সরকারের বড় উদ্যোগ! কবে থেকে লাগু সিম বাইন্ডিং?

যদিও, তোমানের জীবনের অনুপ্রেরণামূল কাহিনি অনেকেরই অজানা। তোমান কুমার ছত্তিশগড়ের বাসিন্দা।  যেখানে তিনি নকশালদের বিরুদ্ধে লড়াই শুরু করেন। ২০১৭ সালে তোমান ছত্তিশগড়ে নকশালদের বিরুদ্ধে লড়াইরত সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স তথা CRPF-এর কোবরা কমান্ডো ব্যাটালিয়নে যোগ দেন এবং এরপর তাঁর রাজ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে নিজেই যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন।

 ইথানলের পর মিথানলের পালা! কোথায় ব্যবহৃত হবে এই জ্বালানি? কী পরিকল্পনা সরকারের?

উল্লেখ্য যে, নকশালদের বিরুদ্ধে লড়াইয়ের সময়ে তোমান  ২০২১ সালে এক অভিযানে আইইডি বিস্ফোরণের সম্মুখীন হন। ওই দুর্ঘটনায় তাঁর একটি পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তোমান তাঁর পা হারান। এই মর্মান্তিক ঘটনাটির পরিপ্রেক্ষিতে তিনি কিছুদিন বিষণ্ণতায় ভুগলেও, মনের জোর বজায় রেখে কৃত্রিম পা লাগানোর জন্য হায়দরাবাদে এসে নিজের মতো আরও অনেককে দেখে নতুন জীবন শুরু করতে অনুপ্রাণিত হন। রাইফেল চালনায় পারদর্শী এই কমান্ডো তীর-ধনুক তুলে নেন এবং তীরন্দাজিকে নিজের নেশা বানিয়ে ফেলেন। তীরন্দাজির প্রতি তোমানের এই অনুরাগ তাঁকে প্যারা আর্চারিতে নতুন উচ্চতায় নিয়ে গেছে। যেখানে তিনি শুধু এক নম্বর র‍্যাঙ্কই অর্জন করেননি, বিশ্ব চ্যাম্পিয়নও হয়েছেন এবং এখন সোনাও জিতেছেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker