0%

পুজোর পরেও ‘ওভারটাইম’, ২১ থেকে ২৪, বিসর্জনের নিরাপত্তায় দিনরাত পরিষেবা পুরসভার

SOBDIK NEWS: আজ বিজয়া দশমী। আজ থেকেই শুরু বিভিন্ন মণ্ডপ তথা বাড়ির পুজোর প্রতিমা বিসর্জন (Durga Puja 2026)। আর এই প্রতিমা নিরঞ্জন পর্ব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য তৎপর কলকাতা পুরসভা। ২১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ২৪ ঘন্টা ধরে চালু থাকবে পুরসভার এই পরিষেবা। ঘাটে ঘাটে বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা।

কোন কোন ঘাটে প্রতিমা (Durga Puja 2026) বিসর্জন?

কলকাতা পুরসভার মোট ২৭ টি ঘাটে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা হয়েছে। এর মধ্যে রয়েছে বাজে কদমতলা ঘাট, জাজেস ঘাট, দই ঘাট, নিমতলা ঘাট, আহিরীটোলা ঘাট, বিচালিঘাট, শোভাবাজার ঘাট, রতনবাবুর ঘাট, সর্বমঙ্গলা ঘাট, কুমোরটুলি ঘাট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাট।

Kolkata municipality special service for Durga Puja 2026 immersion

কী কী ব্যবস্থা পুরসভার: পুরসভার বিভিন্ন পদ ও দফতরের মোট ৬১১ জন পুরকর্মী থাকবেন দায়িত্বে। জানা গিয়েছে, ২৪ ঘন্টা মোতায়েন থাকবে পুরসভার ৪৩ টি মেডিকেল টিম (Durga Puja 2026)। জরুরি পরিস্থিতির মোকাবিলায় থাকবে ৭ টি অ্যাম্বুলেন্স। ঘাটগুলিতে নজরদারি চালাতে ৮ টি ভেক্টর কন্ট্রোল টিম মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন : পুজোয় স্পেশ্যাল পরিষেবা, দশমীতে কোন রুটে কখন চলবে মেট্রো?

দিন রাত পরিষেবা: জানা যাচ্ছে, রতনবাবুর ঘাট থেকে বিচালিঘাট পর্যন্ত জলপথে এনডিআরএফ এর ৮ টি এনডিআরএফ এর দল মোতায়েন থাকবে। ৩৫ জন করে কর্মী থাকবেন প্রতিটি দলে। এছাড়াও ৫৬ জন সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবককে মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন : ভাপা পাতুরি ছেড়ে দশমীতে রাঁধুন ইলিশের রকমারি পদ, রইল রেসিপি

নিরাপত্তার জন্য ৭ টি মোটরচালিত নৌকা, লাইফ জ্যাকেট, লাইফবয়, ডুবুরি রাখার বন্দোবস্ত করা হয়েছে। সাধারণ মানুষের জন্য ২৮ টি জলের ট্যাঙ্কার রাখা হয়েছে। পুরসভার তরফে ১২ টি বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ঘাটগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং জনসচেতনতার জন্য নির্দেশিকা ও পাবলিক অ্যাড্রেস সিস্টেম থাকবে বলে জানা যাচ্ছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker