0%

একটানা নয়, আগামী বছর থেকেই বদল পুজোর ছুটিতে, স্বাস্থ্য দপ্তরের কর্মীদের জন্য বড় ঘোষণা

SOBDIK NEWS: পুজোর সময় একটানা ছুটির সুখ আর মিলবে না। এবার থেকে রোস্টার মেনে দেওয়া হবে ছুটি। স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও কর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায়ের। দপ্তরের (Swasthya Bhawan) কাজ সচল রাখতে তৈরি করা হবে রোস্টার। কর্মী ও আধিকারিকরা পর্যায়ক্রমে একদিন অন্তর অফিসে আসবেন ও ছুটি নেবেন।

স্বাস্থ্য ভবনে (Swasthya Bhawan) পুজোর ছুটিতে বদল

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী দুটি ঘটনার প্রসঙ্গ তোলেন। প্রথমত, পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের পরিচ্ছন্নতার অভাব নিয়ে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো অভিযোগ জানান। তারপর খোঁজ নিয়ে জানা যায়, পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা নন মেডিকেল সুপারিনটেনডেন্টরা অনুমতি না নিয়েই একসঙ্গে ছুটিতে চলে গিয়েছিলেন। এছাড়া পুজোর ছুটিতে স্বাস্থ্যভবনও প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল। মন্ত্রী এবং প্রিন্সিপাল সেক্রেটারি উপস্থিত থাকলেও স্পেশ্যাল সেক্রেটারি সহ একাধিক আধিকারিক অনুপস্থিত ছিলেন।

Swasthya Bhawan pujo leave policy to be changed from next year

 

টানা ছুটির প্রবণতা কমাতে হবে: মহারাষ্ট্রের গণেশ চতুর্থীর সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, পশ্চিমবঙ্গে এক সপ্তাহ থেকে দশ দিনের টানা ছুটি নেওয়ার প্রবণতা রয়েছে। জরুরি পরিষেবায় এটা কমানো দরকার। আগামী বছর থেকেই ছুটির ধরণে বদল আনার প্রস্তাব দিয়েছেন তিনি।

আরও পড়ুন : মাত্র ২১ দিনে ১২ হাজার যাত্রী টয়ট্রেনে! পুজোর মরশুমে লক্ষ্মীলাভ দার্জিলিং হিমালয়ান রেলওয়ের

কী ঘোষণা হয়েছে: মন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী বছর থেকে পুজোর মূল কয়েকটি দিন বাদে আর একটানা ছুটি নয়। বর্তমানে কোনও নির্দিষ্ট রোস্টার নেই। আগামী বছর থেকে রোস্টার মেনে একদিন অন্তর উপস্থিতির ঘোষণা। কর্মী কম থাকলেও দপ্তর (Swasthya Bhawan) যাতে কর্মী শূন্য না হয় সেদিকে নজর দিতে বলা হয়েছে।

আরও পড়ুন : পুজো মিটতেই রাজ্যে ৭০ দিনের বিশেষ শিবির! কোন কোন প্রকল্পের সুবিধা পাওয়া যাচ্ছে জানুন

আগামী বছর থেকেই পালা করে পুজোর ছুটি দেওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য দপ্তরের কর্মী ও আধিকারিকদের। তবে কোন কর্মীরা রোস্টারের আওতায় পড়বেন, হাসপাতাল ও জেলা অফিসে প্রযোজ্য হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker