0%

অক্টোবরেই শীতের আমেজ! দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর

সবদিক নিউজ:তাপমাত্রা আপাতত স্বাভাবিক বা তার আশেপাশে থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর (Weather Department)। অক্টোবর মাসের শেষে এসেও শীতের আমেজ এখনও সেভাবে নেই। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। চলতি সপ্তাহে হবে না বৃষ্টি।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। আগামী সাতদিন বৃষ্টির পূর্বাভাস নেই।

হাওয়া অফিস সূত্রে খবর, অক্টোবরের শেষে বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরির ইঙ্গিত আজ, ২২ অক্টোবর। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

south bengal weather(253)

আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা সেভাবে নেই। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আদ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে কিছু কিছু অংশে। আপাতত শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা।

south bengal weather(262)

আরও পড়ুন: সরকারি কর্মীদের বকেয়া DA মামলায় নয়া আপডেট! মনিটরিং কমিটিতে অন্তর্ভুক্ত পরিষদের প্রতিনিধিও

দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা অধিক। বিকেলের দিকে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি হবে না। ২৭ অক্টোবর ও ২৮ অক্টোবর কলকাতা, দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের একাংশে বৃষ্টির সম্ভাবনা ফের। ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেই।

south bengal weather(234)

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গের আবহাওয়াও শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বলেই চলে চলতি সপ্তাহে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদা কোথাও বৃষ্টি হবে না। ভোর ও রাতের দিকে শীতের অনুভূতি হতে পারে।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker