দিল্লির পর মুম্বই, হুমকি মেলে অমিতাভের বাড়ি ওড়ানোর হুমকি! নিশানায় দিলজিতের অনুষ্ঠানও

প্রীতি পোদ্দার, কলকাতা: হুমকি মেলে এবার নাম উঠে এল বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)। শুধু তাই নয়, দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে দিলজিৎ দোসাঞ্ঝের (Diljit Dosanjh Concert) কনসার্ট বাতিলের পর এবার প্রশ্নের মুখে পড়ল তাঁর মুম্বইয়ের (Mumbai) কনসার্ট। জানা গিয়েছে, আজ সকালে হুমকি মেল আসে মুম্বইয়ের মেয়র ঋতু রাজেশ তাউড়ের কাছে। সেখানেই ২৭ নভেম্বর মহালক্ষ্মী রেসকোর্সে গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টের কথা উঠে আসে। তবে এবার সেই মেলে নাম উঠে এল অমিতাভ বচ্চনের।
দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট বাতিলের হুমকি মেইল
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত ১৫ অক্টোবর সকালে দিল্লির মত ৬টি স্কুলে ভুয়ো বোমা হামলার হুমকি মেল পাঠানো হয়েছিল। সেখানে স্পষ্ট জানানো হয়েছিল যে আগামী ৩০ অক্টোবর দিল্লিতে দিলজিৎ দোসাঞ্ঝের যে কনসার্টের আয়োজন করা হয়েছে সেখানে যাতে সে যোগ না দেয়। এমনকি সেখানে খলিস্তানপন্থী স্লোগানও ছিল। এরপরই এই ইমেলকে ঘিরে শুরু হয় তুমুল শোরগোল। রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। যে সমস্ত স্কুলে হুমকি মেল পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে দ্য ব্রিটিশ স্কুল, মাউন্ট কারমেল, অহলকন ইন্টারন্যাশনাল স্কুল এবং অহলকন পাবলিক স্কুল-সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। এমতাবস্থায় দিল্লির পর ফের মুম্বইয়ে পাঠানো হল হুমকি মেল
মেলে নাম রয়েছে অমিতাভ বচ্চনেরও
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী আজ শুক্রবার সকালে মুম্বইয়ের মেয়র ঋতু রাজেশ তাউড়ের কাছে একটি হুমকি মেল আসে। আর সেখানে ফের নিশানায় আসে দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট। আগামী ২৭ নভেম্বর শহরের মহালক্ষ্মী রেসকোর্সে দিলজিৎ দোসাঞ্ঝের ‘ইন্ডিয়া টুর’ এর আয়োজন করা হয়েছে, আর সেটিকেই এবার টার্গেট করা হয়েছে। হুমকি মেলে বলা হয়েছে, সেই অনুষ্ঠানে হামলা চালানো হবে। পাশাপাশি জুহুতে অমিতাভ বচ্চনের বাড়িও উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
পুজোয় মদ বিক্রি ছাড়াল ২৪ কোটি! নয়া নজির কোচবিহারের
হাই অ্যালার্ট জারি মুম্বইয়ে
পুলিশ সূত্রের খবর গোটা এলাকায় কড়া সতর্কতা জারি করেছে নিরাপত্তা সংস্থাগুলি। অজ্ঞাতপরিচয় প্রেরকের সন্ধান পেয়ে ইতিমধ্যেই তৎপরতার সঙ্গে তদন্ত চালাচ্ছে পুলিশ। এমনকি প্রেরকের আইপি অ্যাড্রেস ও হুমকির বিশ্বাসযোগ্যতা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে সাইবার সেল ও পুলিশ প্রশাসনও। এমনিতেই টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনায় আতঙ্কিত বলিউড। সেই রেশ কাটতে না কাটতেই অমিতাভ ও দিলজিৎকে হুমকির ঘটনায় নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলিউডে।



