Harry Brook: ১ মাসের মধ্যে ভেঙে গেল শুভমান গিলের রেকর্ড! ODI ফরম্যাটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক হলেন হ্যারি ব্রুক

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪০৬ রান তাড়া করে ম্যাচ জিতেছিল ভারত। এটি ছিল ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ওডিআই ফরম্যাটে সবচেয়ে বড় রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড। আর সেইদিন নিজের ওডিআই কেরিয়ারের দ্বিতীয় দ্বিশতরান পেয়েছিলেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। দ্রুততম ওডিআই ডাবল সেঞ্চুরি করার রেকর্ড গড়েছিলেন তিনি। কিন্তু একমাসের মধ্যেই তার সেই রেকর্ড ভেঙে দিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক (Harry Brook)।

এইমুহূর্তে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয় ওডিআই সিরিজ খেলতে ব্যস্ত ইংল্যান্ড দল। আর সেই সিরিজে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে অসাধারণ দ্বিশতরান করে শুভমান গিলের রেকর্ড ভেঙে দেন হ্যারি ব্রুক। তার ১১৬ বলে ২০২ রানের ইনিংসটি সাজানো ছিল ২১ টি চার ও ১০ টি ছক্কা দিয়ে।
আরও পড়ুন: বিশ্বকাপের জন্য গম্ভীরের পরিকল্পনায় নেই এই সিনিয়র তারকা! ভারতীয় ODI দলে বড় পরিবর্তন
ঠিক একমাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১৭ বলে দ্বিশতরান সম্পূর্ণ করে রেকর্ড গড়েছিলেন শুভমান গিল। কিন্তু এদিন তার চেয়েও কম সময়ে ২০০-র গণ্ডি টপকে সেই রেকর্ড ভেঙে দেন ব্রুক। একনজরে দেখে নেওয়া যাক ওডিআই ফরম্যাটে দ্রুততম দ্বিশতরান করা ক্রিকেটারদের তালিকা:
১. হ্যারি ব্রুক (ইংল্যান্ড): ১১৪ বল (বনাম শ্রীলঙ্কা)
২. শুভমান গিল (ভারত): ১১৭ বল (বনাম ওয়েস্ট ইন্ডিজ)
৩. ঈশান কিষাণ (ভারত): ১২৬ বল (বনাম বাংলাদেশ)
৪. গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া): ১২৮ বল (বনাম আফগানিস্থান)
আরও পড়ুন: ফিটনেসের দৌড়ে গত ৪ বছরে কোহলিকেও টেক্কা দিয়েছেন রোহিত শর্মা! সামনে এলো অদ্ভুত পরিসংখ্যান
এছাড়া তিনি ক্রিস গেইলের পর প্রথম ক্রিকেটার হিসেবে দেশের জার্সিতে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে শতরান, ওডিআই ফরম্যাটে দ্বিশতরান এবং টেস্ট ফরম্যাটে ত্রিশতরান করার রেকর্ড গড়েছেন। এছাড়া প্রথম ক্রিকেটার হিসেবে প্রথমে ব্যাট করতে নেমে ওডিআই ফরম্যাটে চার নম্বর পজিশনে ডাবল সেঞ্চুরি করার রেকর্ডটিও তার নামের পাশেই আছে। তার ব্যাটে ভর করেই শ্রীলঙ্কার সামনে ৪৩০ রানের লক্ষ্যমাত্রা রাখতে পেরেছে ইংল্যান্ড।




