0%

বুধবার পর্যন্ত ৬০০ প্রতিমা নিরঞ্জন, একাদশীতেও চলবে ভাসান, ঘাটে ঘাটে কড়া নিরাপত্তা

SOBDIK NEWS: দুর্গাপুজোর (Durga Puja 2026) বিসর্জনে নিরাপত্তায় কড়াকড়ি পুলিশ প্রশাসনের। বুধবার দশমীর দিন বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ, এনডিআরএফ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। এছাড়া জলপথে ঘাটগুলি পরিদর্শনও করেন মুখ্যমন্ত্রী।

দুর্গাপুজোর (Durga Puja 2026) বিসর্জনে নিরাপত্তায় কড়াকড়ি

বিসর্জনে নিরাপত্তা জোরদার করতে কলকাতার ২৮ টি গঙ্গার ঘাট, আদিগঙ্গার ৫ টি ঘট, ৩৪ টি জলাশয় ও সরোবরে মোতায়েন করা হয়েছে পুলিশ। এছাড়া শহরের প্রায় ২০০ টি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পুলিশ পিকেটিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

Tight police protection for Durga Puja 2026 immersion

পুলিশি নিরাপত্তায় জোর: ১৮ জন আইপিএস আধিকারিককে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতায় দায়িত্বে রয়েছেন ১২ জন, হাওড়া, ব্যারাকপুর ও চন্দননগরে ২ জন করে রয়েছেন নিরাপত্তার দায়িত্বে।

আরও পড়ুন : মুখে রুচি ফেরাবে, স্বাদেও দুর্দান্ত, চেখে দেখুন এই ভর্তা

কী বিশেষ ব্যবস্থা: এবছর দুর্গাপুজোর (Durga Puja 2026) ভাসানে ক্রেন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার বদলে থাকছে অতিরিক্ত কুলি ও ট্রলি। নিমতলা ঘাটে ৯ টি, বাবুঘাটে ১২ টি ট্রলি রাখা হয়েছে। ৩০০ জন কুলির ব্যবস্থাও করা হয়েছে।

আরও পড়ুন : মাছ-মাংস থেকে মিষ্টি, পুজোয় সরকারি হাসপাতালে বিশেষ খাবারের আয়োজন

প্রতিমা বিসর্জনের পর দ্রুত কাঠামো সরানো, ভিড় নিয়ন্ত্রণ, জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ২১ থেকে ২৪ অক্টোবর প্রতিদিন বিকেল ৪ টে থেকে ঘাটগুলিতে পুলিশের তৎপরতা বাড়বে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker