0%

‘অ্যাপ্রুভ হয়েছে ২ লক্ষ ৭২ হাজার ৯০৩ জনের..’ অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় কথা বলে দিলেন মুখ্যমন্ত্রী 

SOBDIK NEWS: রাজ্যের সামাজিক প্রকল্পগুলির মধ্যে চর্চার শিরোনামে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর জুন মাস থেকে শুরু হয়েছে এই প্রকল্প। অক্টোবর মাসেও এই প্রকল্পের আওতায় টাকা পেয়ে উপকৃত হয়েছেন বাংলার দেড় কোটিরও বেশি মহিলা। তবে এখনও পর্যন্ত অনেকে একবারও টাকা পাননি বলে অভিযোগ। অনেকেই বঞ্চনার অভিযোগ তুলেছেন। যা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ মহিলাদের মধ্যে। এরই মধ্যে শুক্রবার ঝাড়গ্রামে গিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর | Annapurna Yojana

শুক্রবার ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রীবলেন, “অন্নপূর্ণা যোজনাতে ২ লক্ষ ৮১ হাজার ৪২৭ জন এখান থেকে আবেদন করেছিলেন। অ্যাপ্রুভ হয়েছে ২ লক্ষ ৭২ হাজার ৯০৩ জনের।” মুখ্যমন্ত্রী বলেন, পুজোর আগে টাকা পেয়ে গিয়েছেন সকলে। বাকি যারা পাননি তাদের উদ্দেশেও বড় বার্তা দেন শুভেন্দু অধিকারী।

লাইভ ভিডিও দেখুন: https://www.facebook.com/share/v/19oBKzRFH3/?mibextid=wwXIfr

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “অ্যাকাউন্ট ভুলের জন্য ৬১৬৩ জনের টাকা আটকে রয়েছে।” তারা যাতে নভেম্বরে পেয়ে যান অক্টোবরের কিস্তির টাকা সহ তা দেখতে স্থানীয় প্রশাসনকে বলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন, সকল যোগ্য আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পাবেন। অযোগ্যরা সকলে বাদ যাবেন।

annapurna yojana(108)

আরও পড়ুন: পুজো মিটতেই রাজ্যে ৭০ দিনের বিশেষ শিবির! কোন কোন প্রকল্পের সুবিধা পাওয়া যাচ্ছে জানুন

পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই অন্নপূর্ণা যোজনার টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। সেই মতো অক্টোবর মাসে পুজোর মধ্যেই টাকা ঢুকতে শুরু করেছে। উল্লেখ্য, সেপ্টেম্বরে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনার তিনহাজার টাকা। অক্টোবরেও বাংলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র ৩০০০ টাকা করে ক্রেডিট হতে শুরু করে। অক্টোবরের ১৫ তারিখ থেকে টাকা ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker