0%

Kolkata Chhattisgarh Bus: এবার কলকাতা থেকে সরাসরি ছত্তিশগড় যাওয়ার বাস পরিষেবা শুরু, ভাড়া কত? |Kolkata Chhattisgarh Bus Service Started

সহেলি মিত্র, কলকাতাঃ যাত্রী সুবিধার্থে কলকাতা থেকে শুরু হল আরও একটি নতুন বাস পরিষেবা। এসি বাসে ধর্মতলা থেকে সরাসরি পৌঁছে যেতে পারেন ছত্তিশগড় (Kolkata Chhattisgarh Bus)। কলকাতা থেকে ছত্তিশগড়ের রায়পুর পর্যন্ত এই বাস পরিষেবা নিয়ে এসেছে কলকাতার এক বাস অপারেটর সংস্থা। এই বাস অপারেটর সংস্থা কলকাতা তথা বাংলায় ইতিমধ্যে জনপ্রিয়। ব্যবসার পরিধি বৃদ্ধি করার লক্ষ্যে সংস্থাটি এই রুটে নতুন বাস পরিষেবা চালু করেছে।

এবার কলকাতা থেকে ছত্তিশগড় যাওয়ার সরাসরি বাস শুরু

বাসটি ধর্মতলা থেকে ছাড়বে বিকেল ৫টা নাগাদ, রায়পুর পৌঁছাবে পরের দিন সকাল ১১ টা নাগাদ। দীর্ঘ এই যাত্রাপথে বাসটি একাধিক গুরুত্বপূর্ণ জায়গার মধ্য দিয়ে যাবে। যারা খড়গপুর, কটক, অঙ্গুল, সম্বলপুর, বারগড়, সরাইপালি, আরঙ্গ এবং সর্বোপরি রায়পুর যাবেন, তারা এই বাসে সফর করতে পারেন।যাত্রাপথের দৈর্ঘ্য যেহেতু অনেকটাই, তাই বাসটিতে সম্পূর্ণ এসি স্লিপারের ব্যবস্থা রাখা হয়েছে, থাকবে বায়ো টয়লেটের ব্যবস্থা।

ভাড়া কত?

যাত্রী স্বাচ্ছন্দ্যের প্রতি বাড়তি নজর দিয়েছে এই বাস অপারেটর। যারা অনলাইনে টিকিট বুক করতে চাইবেন, তাঁরা সরাসরি রেডবাস ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে পারবেন। ওখানেই দেখতে পাবেন ভাড়া কত, কতগুলো সিট ফাঁকা রয়েছে সহ অন্যান্য জরুরি তথ্য। এছাড়া যারা কলকাতা থেকে যাত্রা শুরু করবেন, ধর্মতলায় অফলাইন টিকিট কাউন্টারে গিয়ে খোঁজখবর নিতে পারবেন। রেডবাস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাসের আপার ডেক ও লোয়ার ডেকের মানে, নীচের স্লিপার আসন ও ওপরের স্লিপার আসনের মধ্যে ভাড়ার কিছু পার্থক্য থাকতে পারে।

আরও পড়ুনঃ বিশ্বজয় করে ৪ পদক জয় দুর্গাপুরের মেয়ের, আরাধ্যাকে স্বাগত জানাতে যা করলেন স্থানীয়রা

বর্তমানে ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, লোয়ার ডেকের আসন পিছু ভাড়া পড়তে পারে ২৩৬৭ টাকা এবং আপার ডেকে যাত্রী পিছু ভাড়া পড়তে পারে ২২৮৬ টাকা। বাসের আসন ১+২ বিন্যাসে বিভক্ত। অর্থাৎ বাসের একদিকে থাকবে দুটি করে আসন, অন্য দিকে একটি করে আসন। যারা সিঙ্গেল সিট নিতে চাইবেন, তাদের লোয়ার ডেকে ভাড়া পড়তে পারে ২৫৯২ টাকা ও আপার ডেকের জন্য ভাড়া ২৫০২ টাকা। সময় বিশেষে ভাড়া কমবেশি হতে পারে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker