0%

হাওড়া-দিল্লি বন্দে ভারত স্লিপার থামবে আসানসোল ও ধানবাদে, রুট কী হবে? | Howrah Delhi Vande Bharat Sleeper Train Stoppage Update

সহেলি মিত্র, কলকাতাঃ হাওড়া থেকে নয়াদিল্লি রুটে আসতে চলেছে নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন (Howrah Delhi Vande Bharat Sleeper)। ট্রেনটি মাঝে দাঁড়াবে আসানসোল ও ধানবাদের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে। সম্প্রতি সম্প্রতি মুম্বইয়ে তিন দিন ধরে চলা চিফ কন্ট্রোলারদের টাইম টেবিল বিষয়ক আলোচনা সভায় এই ট্রেন চালানোর ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে। চলুন আরও বিশদে জেনে নিই।

হাওড়া-দিল্লি বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে বড় আপডেট

হাওড়া ও শিয়ালদা থেকে দিল্লি যাওয়ার একাধিক প্রিমিয়াম ট্রেন চালু থাকলেও নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর দাবি দীর্ঘ দিনের। এই দাবি শুধুমাত্র সাধারণ মানুষের নয়, ব্যবসায়ীদেরও। যারা কম সময় এবং দ্রুত রাজধানী শহরে যেতে চাইবেন তাদের জন্য এই ট্রেনটি হতে পারে অপরিহার্য।

যাত্রা পথের মাঝে মাত্র দুটি স্টেশনে ট্রেনটি দাঁড়ালে, সময় বাঁচবে অনেকটাই, সেই সঙ্গে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথাও মাথায় রাখা হচ্ছে। আলোচনা সভায় নতুন ট্রেন চালানোর ব্যাপারে সম্মতি দেওয়া হলেও, কবে থেকে এবং কখন এই ট্রেন পরিষেবা শুরু হবে সেটা এখনও ঠিক হয়নি।

ট্রেনের সম্ভাব্য রুট কী হতে পারে?

আগামী দিনে রেলের টাইমটেবিল সংশোধন হলে, এখানে এই নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনের সংযোজন ঘটবে বলে আশা করা হচ্ছে। হাওড়া থেকে আসানসোল, ধানবাদ হয়ে দিল্লি যাওয়ার বন্দে ভারত স্লিপার ট্রেনের দাবি জোরালো ছিল চেম্বার অফ কমার্সের দিক থেকে। নতুন ট্রেন অনুমোদন পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছে আসানসোল চেম্বার অফ কমার্স ও রানিগঞ্জ চেম্বার অফ কমার্স। বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হওয়ার পর মধ্যবিত্তরাও যে সুবিধা পাবেন সেটা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুনঃ হিমালয়ে তৈরি হচ্ছে দেশের দীর্ঘতম রেল সুড়ঙ্গ! গতি পেল ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেল প্রকল্পের কাজ

বর্তমানে, হাওড়া-দিল্লি রাজধানী, শিয়ালদা-দিল্লি রাজধানী, শিয়ালদা-বিকানের দুরন্ত এক্সপ্রেস প্রিমিয়াম ট্রেন হিসেবে দেশের দুই গুরুত্বপূর্ণ শহরের মধ্যে যোগাযোগ স্থাপন করে চলেছে। এছাড়াও রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ খবর। ওই আলোচনা সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হাওড়া থেকে আনন্দ বিহারগামী সাপ্তাহিক ট্রেনটি সপ্তাহে আরো এক বা দু’দিন অতিরিক্ত চালানো হতে পারে। কবে, কখন চালানো হবে, সেটা জানানো হবে সংশোধিত সময়সূচিতে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker