0%

হতাশায় দেশ ছাড়তে চেয়েছিলেন, বাবার এককথায় সিদ্ধান্ত বদলে ভারতের হয়ে নজির ‘ফিনিশার’ নমনের

ভারতের টি-টোয়েন্টিতে নতুন ‘ফিনিশার’ হিসেবে উঠে এসেছেন নমন ধীর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নজির গড়ে ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ১৫ বলে ৪২ রানে অপরাজিত থাকেন হরিয়ানার অলরাউন্ডার। কিন্তু বছর কয়েক আগে দেশ ছাড়ার পরিকল্পনা করেছিলেন নমন। সুযোগের অভাবে কানাডার নাগরিকত্বের জন্য আবেদনও করে ফেলেছিলেন। তবে শেষ পর্যন্ত বাবার অনুরোধে সিদ্ধান্ত বদলান।

প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড তোলে ২২৫ রান। জবাবে ২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত। ৩৩ বলে ৬৭ রান করে সূচনা করেন সঞ্জু স্যামসন। আর শেষ করেন নমন। ৫টা চারের পাশাপাশি ছিল দু’টো ছক্কা। ভারতের হয়ে এক ম্যাচে রান তাড়ার সময় সাত নম্বরে ব্যাট করার ক্ষেত্রে এখন সবচেয়ে বেশি রান নমনের। এর আগে ২০০৯ সালে ৩৩ রান করে এই নজির ছিল ইরফান পাঠানের।

কিন্তু ২০২২ সালে দেশ ছাড়ার কথা ভেবেছিলেন নমন। অনূর্ধ্ব-১৬ বিভাগে পাঞ্জাবের হয়ে খেলতেন। কিন্তু তারপর কিছুতেই কেরিয়ারে গতি আসছিল না। ভালো খেলেও বড় পর্যায়ে জায়গা পাচ্ছিলেন না। একটা সময় বিরক্ত হয়ে দেশ ছাড়ার কথা ভাবেন। ক্রিকেট ছেড়ে কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। সেখানে তাঁর দিদি থাকেন।

তবে বাবা নরেশ ধীরের এক কথায় সিদ্ধান্ত বদলে ফেলেন ২৬ বছরের ক্রিকেটার। নরেশ বলেছিলেন, “আমি দেখেছি, নমনকে ক্রিকেট খেলাতাম বলে সবাই কটাক্ষ করত। এমনকী ওর স্কুলের প্রধান শিক্ষিকাও বলেছিলেন, ‘নিজেকে আর একটা বছর সময় দাও। আপনি ওর ভবিষ্যৎ নষ্ট করছেন।’ কিন্তু আমি ওকে বলেছিলাম, ‘একদিন তুমি ছক্কা হাঁকাবে। আর টিভিতে তোমাকে দেখে সবাই হাততালি দেবে’।” তাই হয়েছে। ২০২২-এই রনজি খেলার পর মুম্বই ইন্ডিয়ান্সে সুযোগ পান। আর সেখান থেকে ভারতীয় দল। এবার ‘ফিনিশার’ হিসেবেও জায়গা পাকা করার মতো ইনিংস খেলেন।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker