পাকিস্তানের কক্ষপথে ঘুরছে মালদ্বীপ? মুনিরের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা-সহ ২০টি চুক্তি সই মুইজ্জুর

ভারত-মালদ্বীপ সম্পর্ক কূটনৈতিক টানাপোড়েন পেরিয়ে বন্ধুত্বের চেনা স্রোতে বইতে শুরু করেছে বলে মনে করছিল রাজনৈতিক মহল। ঠিক সেই সময় উলটো স্রোতে নৌকা বাইতে শুরু করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। দিল্লিকে পাশ কাটিকে পাকিস্তানের সঙ্গে গাঁটছড়া বাঁধতে শুরু করল ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্র। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সাক্ষাতের পর ২০টি চুক্তি স্বাক্ষর করলেন তিনি। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা চুক্তিও। পাকিস্তানের কক্ষপথে মালদ্বীপের ঘোরাফেরা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে ভারতের।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]



