তিব্বতে ৭ মাত্রার ভয়াল ভূমিকম্প, নেপালে হড়পা বানের পর নয়া বিপর্যয়ের শঙ্কায় বিজ্ঞানীরা

তিব্বতে ৭ মাত্রার ভয়ংকর ভূমিকম্প। চিনের আর্থকুয়েক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, ভারতীয় সময় রাত ৮ বেজে ৩ মিনিটে (স্থানীয় সময় ১০টা বেজে ৩৩ মিনিটে) কেঁপে ওঠে তিব্বত এবং চিনের সংলগ্ন অঞ্চল। উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। মাস দেড়েক আগে নেপালে হড়পা বান ও ভূমিধসের ঘটনায় তিব্বত পাহাড়ে ভূমিকম্পের যোগসূত্রের কথা বলেছিলেন বিজ্ঞানীদের একাংশ। নতুন করে ভয়াল কম্পনে শঙ্কিত বিশেষজ্ঞরা।
An earthquake of magnitude 7.0 struck Tibet at around 8:03 PM IST, at a depth of 173 km: National Center for Seismology https://t.co/yW37FaWcGu
— ANI (@ANI) October 22, 2026
সিইএনসি জানিয়েছে, তিব্বতের রাজধানী লাসা থেকে ৪০০ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎসস্থল। নেপাল-চিন সীমান্ত সংলগ্ন পার্বত্য অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কয়েক সপ্তাহ পর এই ভূকম্পটি আঘাত হানল। এক মাসের আগের দুর্যোগে ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। মাঝে নেপালের প্রধানমন্ত্রী বলেন শাহ মন্তব্য করেন, নিখোঁজ ব্যক্তিদের হয়তো আর কখনওই খুঁজে পাওয়া যাবে না।
উল্লেখ্য, আগস্টের শেষের দিকে নেপাল ও চিনের স্বায়ত্তশাসিত তিব্বত সীমান্ত অঞ্চলের কাছে একটি হিমবাহ ধসে পড়ার ঘটনা ঘটে। বিজ্ঞানীদের ধারণা, এর ফলেই ভূমিধস ও আকস্মিক ভয়াল বন্যা সৃষ্টি হয়েছিল। যার ফলে ভেসে যায় নেপালের নির্দিষ্ট নদী তীরবর্তী উপত্যকাগুলি। এর ফলেই ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান। অসংখ্য স্থানীয় বাসিন্দা পর্যাটক আজও নিখোঁজ। নতুন করে বড়সড় ভূমিকম্পে বিজ্ঞানীরা শঙ্কিত, ফের হিমাবহ ধসে বিপর্যয় ঘটবে না তো?
শেয়ার
লিংক



