0%

দশমীর সন্ধ্যায় রক্তাক্ত মালদা! বাড়িতে ঢুকে বিজেপি কর্মীকে কুপিয়ে, গুলি করে খুনের অভিযোগ

SOBDIK NEWS: দুর্গাপুজোর দশমীর দিনই খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল মালদা। ইংরেজবাজারের রামকেলি এলাকায় এক বিজেপি (BJP) কর্মীকে কুপিয়ে ও গুলি করে খুনের অভিযোগ উঠেছে। মৃতের নাম সমীর ঘোষ, বয়স প্রায় ৩৫ বছর। এই ঘটনায় তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তাঁর পরিবার। অন্যদিকে, দুই পক্ষের সংঘর্ষে পুরুষ ও মহিলা-সহ অন্তত ৬ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা।

বাড়িতে ঢুকে হামলার অভিযোগ, পুরনো শত্রুতার কথা জানাল পরিবার (BJP)

পরিবারের অভিযোগ, বিজেপি (BJP) করার কারণেই সমীর ঘোষকে খুন করা হয়েছে। তবে এই ঘটনার পিছনে ব্যবসা সংক্রান্ত বিবাদের কথাও উঠে এসেছে। জানা গিয়েছে, দুই পক্ষেরই মাছের পুকুরের ব্যবসা রয়েছে। ব্যবসা এবং রাজনৈতিক বিষয় নিয়ে তাদের মধ্যে আগে থেকেই শত্রুতা ছিল বলে অভিযোগ।

নিহত সমীরের ভাইয়ের অভিযোগ, দশমীর সন্ধ্যায় বাড়িতে একাই বসেছিলেন সমীর। সেই সময় শত্রু ঘোষ, রঞ্জন ঘোষ এবং তাঁদের দলবল বাড়িতে ঢুকে তাঁকে ঘিরে ধরে হামলা চালায়। সমীরের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং তাঁর শরীরে গুলি লাগে। পরিবারের দাবি, হামলাকারীরা তৃণমূলের সঙ্গে যুক্ত।

এই ঘটনার পর রামকেলি এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে অভিযুক্ত পক্ষের রঞ্জন ঘোষ-সহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে জখম কয়েকজনের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার তদন্তে হাসপাতালে এবং ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তবে অভিযুক্ত পক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

West Bengal BJP Appoints 43 District In-Charges

আরও পড়ুনঃ সপ্তম পে কমিশন নিয়ে নয়া নির্দেশিকা জারি, কী প্রতিক্রিয়া সরকারি কর্মীদের

প্রশাসন এই ধরনের ঘটনায় কড়া পদক্ষেপ করলেও রাজনৈতিক শত্রুতাকে কেন্দ্র করে খুনের ঘটনা পুরোপুরি বন্ধ করা যায়নি বলে অভিযোগ উঠছে। দশমীর দিন সমীর ঘোষের এই মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে, গোটা ঘটনায় রামকেলি এলাকায় উত্তেজনা ছড়িয়েছে (BJP)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker