0%

ডোবালেন দেশের সম্মান! জাপানে মহিলাকে হেনস্থা! ‘তাড়ানো’ হল সোনাজয়ী ভারতীয়কে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জাপানে (Japan) ইতিহাস গড়েছেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা। সেই সূত্রেই দেশের ঝুলিতে বাড়ছে পদকের সংখ্যা। ঠিক সেই পরিস্থিতিতে এক চাঞ্চল্যকর খবর সামনে এলো। জাপানে এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে ভারতে ফেরত পাঠিয়ে দেওয়া হল অলিম্পিকে সোনাজয়ী অ্যাথলিটকে। জানা যাচ্ছে, অভিযোগ প্রমাণিত হলে আজীবন নিষিদ্ধ হয়ে যেতে পারেন মোহাম্মদ শামস আলম (Shams Aalam)।

ভারতে ফেরত পাঠানো হল সোনাজয়ী অ্যাথলিটকে

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, সোমবার মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পাওয়ার পরই ওই ভারতীয় খেলোয়াড়কে আটক করে জাপানের পুলিশ। পরবর্তীতে মঙ্গলবার তাঁকে ভারতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। জানা যাচ্ছে, এদিন প্যারা এশিয়ান গেমসে অংশগ্রহণ করার কথা ছিল ওই ভারতীয়র। তবে তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকায় তাঁকে সরাসরি দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।

মহিলার অভিযোগের ভিত্তিতে ওই ভারতীয় সোনাজয়ী অ্যাথলিটকে আজীবন নিষিদ্ধ করা যায় কিনা সেটাই বর্তমানে বিবেচনা করে দেখছে প্যারা অলিম্পিক কমিটি অফ ইন্ডিয়া। ভারতের অলিম্পিক কমিটি জানিয়েছে, “এই ধরনের আচরণের মধ্যে দিয়ে এশিয়ান প্যারা গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সুনাম নষ্ট হয়েছে এবং বিশ্বজুড়ে দেশের জন্য লজ্জা বাড়িয়েছে সে। এই অপরাধের জন্য আজীবন নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে আলম।”

বিশেষ উদ্দেশ্যে আরও এক প্রতিরক্ষা চুক্তি সই করল পাকিস্তান, অংশীদার হল ৩ দেশ

প্রসঙ্গত, ঘটনাটি ঘটেছিল গত সোমবার। এদিন ফোর পয়েন্টস বাই শেরাটন হোটেলে ছিলেন ভারতীয় প্যারা-সাঁতার দলের প্রতিনিধিরা। অভিযোগ, সাঁতারুদের ঘর পরিষ্কারের কাজ করছিলেন এক মহিলা কর্মী। সেই সময়ই নাকি ওই ভারতীয় অ্যাথলিট তাঁকে শারীরিকভাবে হেনস্থা করেন। আর তারপরেই ওই ভারতীয় খেলোয়াড়কে একপ্রকার দেশ থেকে তাড়িয়ে দিয়েছে জাপানের কর্তৃপক্ষ!

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker