0%

ফের সাগরে নিম্নচাপ! দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টি চলতি সপ্তাহে, জেনে নিন আগাম আপডেট

সবদিক নিউজ:পুজো শেষ। মোটের ওপর পুজোর বেশিরভাগ দিনে সেভাবে বৃষ্টি হয়নি গোটা দক্ষিণবঙ্গের কোথাও। অধিকাংশ জেলায় শুকনোই ছিল আবহাওয়া। যদিও ফের একবার আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তবে এর প্রভাব এ রাজ্যে কতটা পড়বে সেই বিষয়ে এখনও কোনো আপডেট নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

হাওয়া অফিস বলছে, দ্বাদশী পর্যন্ত মূলত পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে। আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও মনোরম থাকবে আবহাওয়া। আগামী সাত দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও আদ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে কিছু কিছু অংশে।

চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতেও। আপাতত শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা। দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা অধিক। বিকেলের দিকে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও তা থেকে বৃষ্টির আশঙ্কা নেই।

দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই বর্ধমান-সহ কোথাওই আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। অক্টোবরের শেষ থেকেই কমতে পারে তাপমাত্রা। ভোর ও রাতের দিকে ঠান্ডার হালকা আমেজ অনুভূত হতে শুরু করবে। আপাতত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে থাকতে পারে।

South Bengal weather

 সপ্তম পে কমিশন নিয়ে নয়া নির্দেশিকা জারি, কী প্রতিক্রিয়া সরকারি কর্মীদের

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

শুষ্ক আবহাওয়া সপ্তাহভর থাকবে উত্তরবঙ্গেও। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই চলে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদা কোথাও বৃষ্টি হবে না। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker