0%

কথা দিয়েও রাখেননি কোহলি! ‘বেইমানি’তে কেরিয়ার শেষ, বিস্ফোরক দাবি তারকা স্পিনারের

কথা দিয়েও রাখেননি বিরাট কোহলি। বারবার উত্তর খুঁজেছেন, কিন্তু কোহলি আর কোনও দিন ঘুরেও তাকাননি। একরাশ অভিমান নিয়ে ধীরে ধীরে ভারতের আন্তর্জাতিক ক্রিকেটের গণ্ডি থেকে ক্রমশ হারিয়ে যান অমিত মিশ্র। অবশেষে এতদিন পর ভারতের প্রাক্তন অধিনায়কের উপর একরাশ ক্ষোভ উগরে দিলেন তারকা লেগস্পিনার। কেন তাঁর সঙ্গে ‘অন্যায়’ করা হল? আজও সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অমিত।

ঘটনা ২০১৭ সালের। সেবছর ফেব্রুয়ারিতে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন অমিত। তারপর চোটের কবলে পড়েন। সেই সময় ভারতের কোচ ছিলেন অনিল কুম্বলে। ওই বছরই ভারতের সাদা বলের নেতৃত্ব পান কোহলি। এবার আকাশ চোপড়ার সঙ্গে এক পডকাস্টে বিস্ফোরক অমিত। তিনি বলেন, “বেঙ্গালুরুতে একটা ম্যাচের পর পায়ে চোট লাগে। আমি যখন চোট পেয়ে মাঠ ছাড়ছি, তখন কোচ অনিল কুম্বলে বলেন, “চিন্তা কোরো না। ফিট হলেই তুমি আবার দলে চলে আসবে।”

অমিতের সংযোজন, “তারপর কোহলি অধিনায়ক হল। আমি ওকে জিজ্ঞেস করি, ‘দলে ফিরতে হলে কী করতে হবে?’ ও আমাকে বলে, ‘চিন্তার কিছু নেই। ফিট হলেই দলে ফিরে আসবে’।” কিন্তু সেই কথা আর রাখেননি কোহলি। ফিট হওয়ার পর আর দলে ডাক পাননি দিল্লির লেগস্পিনার। এই নিয়ে কোহলিকে জিজ্ঞেসও করেন।

অমিত আরও বলেন, “কোহলি আমাকে বলেছিল, ‘আমি তোমাকে একসপ্তাহ বা দশ দিনের মধ্যে জানাচ্ছি।’ তারপর এক, দুই, তিনসপ্তাহ কেটে গেল। কোনও কিছু জানায়নি। আমি তখন ওকে একাধিকবার ফোন করি। কিন্তু ফোন ধরেনি। আমি মেসেজ করি। উত্তর দেয়নি। তারপর আমি নিজেকে বোঝানো শুরু করি, ‘আমি আর কী করতে পারি?’ যখন কেউ আমাকে চায় না, আমার কী করার থাকবে। অনেককেই দেখেছি, চোট পাওয়ার পরও দলে ডাক পেতে। কিন্তু আমি কেন কামব্যাক করার সুযোগ পেলাম না? কখনও সেই উত্তর পাইনি।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker