0%

পিছু ছাড়ছে না বৃষ্টি, ফের ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ! আগামী তিনদিনের আবহাওয়ার পূর্বাভাস

সবদিক নিউজ:দিনের বেলা কিছুটা আদ্রতাজনিত অস্বস্তি থাকলেও রাতের দিকে মনোরম আবহাওয়া রাজ্যে। অক্টোবরের শেষেই তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। এরই মধ্যে ফের একবার রয়েছে বৃষ্টির পূর্বাভাসও। বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে একটি ঘূর্ণাবর্ত। যা আগামী কয়েক দিনে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপ তৈরি হলেও তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত ২৬ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। ২৬ তারিখ বঙ্গোপসাগরের এই নিম্নচাপটি স্থলভাগের কাছাকাছি পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। এর জেরে ফের বদল আসতে পারে আবহাওয়ায়।

২৭ ও ২৮ অক্টোবর দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা। তবে সর্বত্র বৃষ্টি হবে না। কয়েকটি এলাকায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। কলকাতা, দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের একাংশে বৃষ্টির সম্ভাবনা। আপাতত স্বাভাবিক বা তার আশেপাশে থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা।

হাওয়া অফিস জানাচ্ছে, চলতি সপ্তাহে বৃষ্টি হবে না কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া কোথাওই। সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। আগামী সাতদিন বৃষ্টি হবে না বললেই চলে।

south bengal weather(266)

আরও পড়ুন: মা দুর্গাকে সাক্ষী রেখেই পুজোমণ্ডপে চার হাত এক, অশোকনগরের নেতাজি সংঘে প্রেমের ফিল্মি পরিণতি

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গের আবহাওয়াও মোটের ওপর শুকনো থাকবে। চলতি সপ্তাহে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদা কোথাও সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই। ভোর ও রাতের দিকে শীতের অনুভূতি হতে পারে। অক্টোবরের শেষ থেকেই তাপমাত্রা কমতে পারে। নভেম্বরে এন্ট্রি নিতে পারে শীত।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker