0%

Hardik Pandya: বড় ধাক্কা খেলো BCCI! আগামী মে মাসের আগে নীল জার্সিতে পাওয়া যাবে না ভারতীয় দলের এই তারকাকে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় দলের (Indian Cricket Team) পাখির চোখ হলো আগামী ওডিআই বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করা। আর এই ভালো পারফরম্যান্সের অর্থ সেমিফাইনাল বা ফাইনাল অবধি পৌঁছানোই নয়, ভালোর অর্থ হলো এই টুর্নামেন্ট জিততেই হবে ভারতীয় দলকে। যেহেতু প্রতিযোগিতার বেশিরভাগ অংশ দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত হচ্ছে তাই দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের গুরুত্ব ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কাছে অনেকটাই বেশি হয়ে যায় স্বাভাবিকভাবেই। কিন্তু ভারতের সবচেয়ে প্রতিভাবান ও নির্ভরযোগ্য পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) বেশ কিছুদিন মাঠের বাইরে রয়েছেন চোটের কারণে।

শেষবার হার্দিক পান্ডিয়াকে ২২ গজে দেখা গিয়েছিল গতবারের আইপিএলে। তারপর থেকে একের পর এক চোটের কবলে পড়ে আপাতত ভারতীয় দল থেকে অনেক দূরেই রয়েছেন তিনি। এখন তার সম্পর্কে আরেকটি খারাপ খবর সামনে এসেছে ভারতীয় ক্রিকেট ভক্তদের। চোটের জন্য হয়তো চলতি বছরে আর মাঠে ফেরাই হচ্ছে না তার। তার অনুপস্থিতিতে ওডিআই ফরম্যাটে নীতিশ রেড্ডি বা শিবম দুবেকে ব্যববার করে দেখেছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু কেউই এই নির্দিষ্ট ফরম্যাটে তার মতো ধারাবাহিক ভালো পারফরম্যান্স উপহার দিতে পারেনি দলকে।

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের, সেন্টার অফ এক্সেলেন্সের মেডিকেল টিম বিচক্ষণতার সাথে তার পুরোপুরি ম্যাচ-ফিট হয়ে ওঠার জন্য কোনো কঠোর সময়সীমা নির্ধারণ না করার সিদ্ধান্ত নিয়েছে। তারা আন্দাজ করছেন যে, তাকে পুনরায় সর্বোচ্চ শারীরিক সক্ষমতায় ফিরিয়ে আনার প্রক্রিয়াটি তাড়াহুড়ো করে সম্পন্ন করা সম্ভব নয়। বস্তুত, এমনটা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে যে, ২০২৭ সালের আইপিএল মরশুম শুরুর আগে হার্দিককে আর মাঠে দেখা যাবে না।

আরও পড়ুন: কেন আচমকাই BCCI ভারতীয় দলে ফেরালো ভুবনেশ্বর কুমারকে? বড় রহস্য ফাঁস করলেন শ্রেয়স

স্বাভাবিকভাবেই, সুস্থ হয়ে ওঠার এই সময়সীমার কারণে তিনি আসন্ন নিউজিল্যান্ড সফরের ভারতীয় স্কোয়াড থেকে পুরোপুরি ছিটকে গেছেন। ক্যালেন্ডারের দিকে তাকালে বোঝা যায়, ১৩ই ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ কিংবা ৩ জানুয়ারি থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওডিআই সিরিজের আগে তাঁর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

আরও পড়ুন: ফিটনেসের দৌড়ে গত ৪ বছরে কোহলিকেও টেক্কা দিয়েছেন রোহিত শর্মা! সামনে এলো অদ্ভুত পরিসংখ্যান

হার্দিক পান্ডিয়া যে সময় পুনরায় ক্রিকেট খেলার জন্য পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আশঙ্কা কত হচ্ছে, ততদিনে ঘরোয়া ক্রিকেটের সূচি অনেক এগিয়ে যাব। এমনকি এই মরশুমের সৈয়দ মুস্তাক আলী ট্রফি এবং বিজয় হাজারে ট্রফি উভয় টুর্নামেন্টই তখন শেষ হয়ে যাবে। ফলে আইপিএল ছাড়া আর অন্য কোনও মঞ্চ হার্দিক হাতে পাবেন না ফের একবার নিজের যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্য।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker