ঝালঝোল নয়, কাতলা দিয়ে বানান হাতে মাখা চচ্চড়ি, গরম ভাতে অমৃত

বাংলাহান্ট ডেস্ক : ইলিশ, চিংড়ি বাঙালির প্রিয় মাছ হলেও রোজ রোজ তো এগুলো হেঁশেলে ঢোকানো সম্ভব নয়। সেক্ষেত্রে বাঙালির রোজকার মাছের (Recipe) তালিকায় সহজেই জায়গা করে নিয়েছে রুই, কাতলার মতো মাছ। দামে কম এবং সহজলভ্য হওয়ায় রোজকার হেঁশেল থেকে অনুষ্ঠানবাড়ির মেনুতেও ঢুকে পড়েছে এই মাছ।
কাতলার সহজ চচ্চড়ি রেসিপি (Recipe)
মূলত আলু দিয়ে ঝোল বা তেল মশলায় কষিয়ে কালিয়াই বেশি রাঁধা হয় কাতলা দিয়ে। তবে এই মাছের দৌড় অতটাই যদি ভেবে থাকেন তাহলে ভুল করছেন। খুব কম উপকরণে কম সময়ের মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন ঝাল ঝাল কাতলা মাছের চচ্চড়ি। রইল রেসিপি-

কাতলা মাছের চচ্চড়ির উপকরণ:
কাতলা মাছ- ৬-৭ টুকরো
মাছের তেল- ৫০ গ্রাম
পেঁয়াজ- ৩-৪ টি
রসুন- ৭-৮ কোয়া
হলুদ গুঁড়ো- আধ চা চামচ
লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
জিরে গুঁড়ো- ১ চা চামচ
কাঁচালঙ্কা- ৪-৫ টি
ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ
আরও পড়ুন : আকালের মরশুমে জালে আড়াই কেজির ইলিশ, কত দাম উঠল জানেন?
কাতলা মাছের চচ্চড়ির প্রণালী: প্রথমে পেঁয়াজের টুকরো এবং রসুন একসঙ্গে পিষে নিতে হবে। অন্যদিকে মাছের টুকরোগুলি ছোট করে কেটে মাছ এবং মাছের তেল ভালো করে ধুয়ে নিন। এবার কড়াইতে মাছ ও মাছের তেল একসঙ্গে ঢেলে দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন বাটা (Recipe) দিয়ে দিন। এর মধ্যে দিন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, সর্ষের তেল মিশিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিন।
আরও পড়ুন : ট্রেনে ঘুমিয়ে পড়ে স্টেশন মিস, ফেরত পেতে পারেন টাকা, রেলের এই নিয়ম জানেন?
এবার গ্যাস জ্বালিয়ে মাঝারি আঁচে মাছ আর মশলা ভালো করে কষান। তবে সাবধানে খুন্তি নাড়তে হবে যাতে মাছের টুকরোগুলি ভেঙে না যায়। সামান্য জল দিন যাতে মাখোমাখো হয়। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হতে দিন। এরপর ঢাকা খুলে কয়েকটি চেরা কাঁচালঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন কাতলা মাছের চচ্চড়ি।




