0%

উত্তরপূর্ব ফ্রন্টিয়ার রেলে অ্যাপ্রেনটিস পদে নিয়োগ

AK Bangla 24×7 Digital: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উত্তরপূর্ব ফ্রন্টিয়ার রেলে অ্যাপ্রেনটিস পদে নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করতে হবে। মোট শূন্যপদ ৬৭৭৬টি। উত্তরপূর্ব ফ্রন্টিয়ার রেলের অফিশিয়াল ওয়েবসাইট মারফত রেজিষ্ট্রেশন করে আবেদন করতে হবে।

২০ জুলাই থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। ১৯ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। জেনারেল, ওবিসি ও আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের ১০০ টাকা করে আবেদনমূল্য লাগবে। তপশিলি জাতি ও উপজাতি, শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থী, মহিলা ও আর্থিক ভাবে অনগ্রসর শ্রেণির চাকরিপ্রার্থীদের কোনো আবেদনমূল্য লাগবে না।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর নিয়ে পাশ করতে হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান (প্যাথোলজি) ও ল্যাবরেটরি টেকনিশিয়ান (রেডিওলজি) আইটিআই ট্রেডে পাশ করতে হবে। উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিজ্ঞান নিয়ে পাশ করতে হবে।
এনটিসি/এসটিসি হোল্ডারদের ৯৬০০ ভাতা মিলবে। অ্যাপ্রেনটিস কারিক্যুলাম অনুযায়ী ১ বছর ছাড় মিললে ভাতা মিলবে ১০,৫৬০ টাকা। ২ বছর ছাড় মিললে ভাতা মিলবে ১১,০৪০ টাকা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker