কমনওয়েলথ গেমসে ভারতের দাপট! একদিনেই এল ৮ টি সোনা, পদক তালিকায় বিরাট লাফ

সবদিক নিউজ: ২০২৬-এর কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2026) গত ১ অগাস্ট তথা শনিবার ভারতের (India) জন্য একটি ঐতিহাসিক ও সাফল্যমণ্ডিত দিন ছিল। প্রতিযোগিতার ফাইনালের ঠিক একদিন আগে ভারতীয় বক্সার, জুডোকা ও প্যারা অ্যাথলিটরা দেশকে গর্বিত করেছেন। পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র গত শনিবারই ভারত ৮ টি সোনা জিতেছে। এমতাবস্থায়, ভারত মোট ৩৯ টি পদক জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে পৌঁছেছে। এবারের কমনওয়েলথ গেমসে ভারত এখনও পর্যন্ত ১৩ টি সোনা , ১৭ টি রুপো ও ৯ টি ব্রোঞ্জ পদক জিতেছে। এদিকে, ১৫৩ টি পদক জিতে এই তালিকায় অস্ট্রেলিয়া (Australia) শীর্ষে রয়েছে। এছাড়াও ইংল্যান্ড (১০১ টি পদক) ও কানাডা (৫৯ টি পদক) যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে।
কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2026) ভারতের দাপট!
বক্সিংয়ে ভারতের আধিপত্য: রিংয়ের ভেতরে নিজেদের সর্বকালের সেরা নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে এবারের কমনওয়েল গেমসে ইতিহাস গড়েছেন ভারতীয় বক্সাররা। বক্সিংয়ে ভারত মোট ৭ টি সোনা ও ৩ টি রুপো জিতেছে। মহিলা বক্সাররা ৫ টি সোনা জিতেছেন। সোনা জেতা বক্সারদের তালিকায় রয়েছেন, জেসমিন ল্যাম্বোরিয়া (৫৭ কেজি), প্রিয়া সাংওয়ান (৬০ কেজি), সাক্ষী চৌধুরী (৫১ কেজি), অরুন্ধতী চৌধুরী (৭০ কেজি), প্রীতি পাওয়ার (৫৪ কেজি), সচিন সিওয়াচ (৬০ কেজি) ও অঙ্কুশ পাঙ্গল (৭০ কেজি)। এছাড়াও, রুপো জিতেছেন লভলিনা বোরগোহাইন (৭৫ কেজি), যদুমণি সিং (৫৫ কেজি) ও নরেন্দ্র বেরওয়াল (+৯০ কেজি)। কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে ভারতের পূর্বের সেরা পারফরম্যান্স ছিল ২০১৮ সালের গোল্ড কোস্ট গেমসে। যেখানে ভারত ৩ টি সোনা সহ ৭ টি পদক জিতেছিল।

জুডোতেও এক ঐতিহাসিক সাফল্য: জানিয়ে রাখি যে জুডোর ময়দানে ভারত এখনও পর্যন্ত তাদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করেছে। উন্নতি শর্মা মহিলাদের ৬৩ কেজি বিভাগে মাত্র ১ মিনিট ৭ সেকেন্ডে ইপ্পনের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার স্কাই নস্টারকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জিতেছেন। জুডোতে এটি ছিল ভারতের চতুর্থ পদক। এর আগে, হর্ষ সিং (পুরুষ -৬০ কেজি) এবং অস্মিতা দে (মহিলা -৪৮ কেজি) সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছিলেন। অন্যদিকে যামিনী মৌর্য -৫৭ কেজি বিভাগে রুপো জিতেছে।
মাত্র ১৮৯ দিনে জয় করেন বিশ্বের ১৪ টি সর্বোচ্চ শৃঙ্গ! পাকিস্তানে তুষারঝড়ে মৃত্যু পর্বতারোহী নির্মল পুরজার
প্যারা অ্যাথলিটদের অসাধারণ পারফরম্যান্স: উল্লেখ্য যে, ভারতীয় অ্যাথলিটরা প্যারা স্পোর্টসে এক নতুন অধ্যায় রচনা করেছেন। সোমান রানা পুরুষদের এফ৫৭ প্যারা শট পুট ইভেন্টে ১৩.৪০ মিটার থ্রো-র মাধ্যমে সোনা জিতেছেন। একই ইভেন্টে ভারতের শুভম জুয়াল ১৩.২৮ মিটার থ্রো-র মাধ্যমে রুপো জিতেছেন। এদিকে অ্যাথলেটিক্সে, গুলবীর সিং ৫,০০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস গড়েন। তিনি প্রথম ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট হিসাবে একই কমনওয়েলথ গেমসে ২ টি পদক জয় করেন। এর আগে তিনি ১০,০০০ মিটারে রুপো জিতেছিলেন।
প্রশ্নপত্র ফাঁস মামলায় গঠিত ফাস্ট-ট্র্যাক আদালতের বিচারক বদলি! কে করবেন শুনানি?
এছাড়াও, পুরুষদের ট্রিপল জাম্পে প্রবীণ চিত্রভেল রুপো (১৬.৫৮ মিটার) এবং সেলভা প্রভু থিরুমারান ব্রোঞ্জ (১৬.৫২ মিটার) জিতেছেন। ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রবীণ চিত্রভেল তাঁর জয়ের আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, “কমনওয়েলথ গেমসে রুপো জিতে আমি সত্যিই খুব খুশি। আমার শেষ কমনওয়েলথ গেমসে ২০২২ সালে, আমি মাত্র ২ সেন্টিমিটারের জন্য পদক থেকে বঞ্চিত হয়েছিলাম। সুতরাং, হ্যাঁ, আমি রুপো পেয়ে খুশি।’ জানিয়ে রাখি যে,নাভারতের ২৮ সদস্যের প্যারা দল ৩ টি সোনা, ২ টি রুপো ও ২ টি ব্রোঞ্জসহ মোট ৭ টি পদক জিতেছে। পাশাপাশি, প্যারা অ্যাথলেটিক্স দল কমনওয়েলথ গেমসে পদকের জন্য তাদের ২০ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে।




