Mohun Bagan: ‘”জীবন বাজি রাখবো ডার্বি জিততে”, মোহনবাগানে সই করেই ইস্টবেঙ্গলের উদ্দেশ্যে হুঙ্কার ছাঙতের!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আগামী আইএসএলের আগে নিজেদের দলকে আরো শক্তিশালী করে তুলতে একের পর এক দুর্দান্ত পদক্ষেপ নিয়ে চলেছে মোহনবাগান সুপারজায়ান্ট ম্যানেজমেন্ট (Mohun Bagan Super Giants)। সেই পদক্ষেপগুলির মধ্যে একটি বড় পদক্ষেপ হলো দলে লালিয়ানজুয়ালা ছাঙতের (Lallianzuala Chhangte) মতো ফুটবলারের অন্তর্ভুক্তি। তিন বছরের দীর্ঘমেয়াদি চুক্তিতে সবুজ মানুষ শিবিরে সই করেছেন এই তারকা ভারতীয় উইঙ্গার।
মোহনবাগানের ভারতীয় স্কোয়াড আগে থেকেই ভারতীয় ক্লাবগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল। সাহাল, মেহতাব, লিস্টন, মনবীর-দের মতো ভারতীয় ফুটবলের সেরা সেরা তারকারা আগে থেকেই দলের সঙ্গে যুক্ত ছিলেন। ছাঙতের অন্তর্ভুক্তির পর খাতায় কলমে আর কোনও দুর্বলতাই রইলো না সবুজ মেরুণ শিবিরের। ভারতীয় দলের প্রায় সকল বড় তারকাই এখন খেলবেন একই ক্লাবে।

সবুজ মেরুন শিবিরে যোগ দেওয়ার পর ছাঙতে জানিয়ে দিয়েছেন যে তিনি মনে করেন ঐতিহ্য দিক দিয়ে দেখতে গেলে মোহনবাগানই ভারতের সবচেয়ে বড় ক্লাব। অন্যান্য সকল ফুটবলের তো যেমন স্বপ্ন থাকে দেশের সবচেয়ে বড় ক্লাবের খেলার, তিনিও তার ব্যতিক্রম নন। সেই সঙ্গে দলের গভীরতার কথা মাথায় রেখে তিনি জানিয়ে দিয়েছেন চলতি বছরে তারা যে কোনও ট্রফি জয়ের জন্য ফেভারিট।
আরও পড়ুন: দূর্গাপুজোর আগেই বড় উপহার পেলো কলকাতা, শহরে আসছে ভিনিসিয়সের ব্রাজিল, মুখোমুখি হবে ভারতীয় দলের
সেই সঙ্গে কলকাতার ডার্বি প্রসঙ্গে প্রতিপক্ষ ইস্টবেঙ্গল ভক্তদের জন্য এখন থেকেই হুংকার ছেড়ে রেখেছেন এই তারকা ভারতীয় উইঙ্গার। মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেছেন যে ডার্বি জেতার জন্য তিনি নিজের জীবন বাজি রাখতেও প্রস্তুত। সাম্প্রতিক অতীতে কলকাতা ডার্বির ইতিহাস সবুজ মেরুন শিবিরের হয়েই কথা বলছে। তবে সামগ্রিকভাবে ইস্টবেঙ্গল এখনো ডার্বির পরিসংখ্যানে বেশ কিছুটা এগিয়ে। ছাঙতের অন্তর্ভুক্তির পর সেই ব্যবধান কিছুটা এই মরশুমে কমিয়ে ফেলতে পারবে মোহনবাগান, এমনটাই আশঙ্কা করছেন ভক্তরা।
আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালের হারের পর ফের বিতর্কে মেসিরা! আর্জেন্টিনার ৩ ফুটবলারের বিরুদ্ধে তদন্ত শুরু FIFA-র
ডুরান্ড ডার্বি জেতার পর কলকাতা লিগে ফের পয়েন্ট নষ্ট করেছে মোহনবাগান। এই মুহূর্তে কলকাতা লিগের ইস্টবেঙ্গল এর জুনিয়র দল ছুটছে অপ্রতিরোধ্য গতিতে। কিন্তু বাস্তব রায়ের মোহনবাগান বারবার নিজেদের ছন্দ ধরে রাখতে ব্যর্থ হচ্ছে। এর আগে নিজেদের তৃতীয় ম্যাচে তারা ড্র করে পয়েন্ট নষ্ট করেছিল কালীঘাট মিলন সমিতির বিরুদ্ধে। গতকাল কাস্টমস এর কাছে ১-০ ফলে হেরে তারা ফিরে একবার কলকাতা লিগের দৌড়ে পিছিয়ে পড়লো অনেকটা।




