0%

এখনই বাড়ছে না সরকারি হাসপাতালের রোগীদের খাবারের বরাদ্দ! বড় নির্দেশ হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ক্ষমতায় আসার পরেই স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ নজর দিয়েছে বিজেপি সরকার। গত জুলাই মাসে রাজ্যের সরকারি হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের খাবারের বরাদ্দ বাড়ানোর ঘোষণা করেছিল রাজ্য (Government of West Bengal)। এবার তার ভিত্তিতে জারি করা টেন্ডারের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

রাজ্যের জারি করা টেন্ডারে স্থগিতাদেশ হাইকোর্টের | (Calcutta High Court)

শুক্রবার বিচারপতি কৃষ্ণা রাও জানান, ওই টেন্ডার অনুসারে আপাতত কোনও কার্যকর পদক্ষেপ নিতে পারবে না রাজ্য সরকার। আগামী ২০ আগস্ট এই বিষয়ে আরেকটি মামলার শুনানি আছে। ওই দিন এই মামলাটিকেও শুনানির তালিকায় রাখা হবে। ততদিন অবধি এই অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে।

আরও পড়ুনঃ বিনামূল্যে রেশনে নতুন নিয়ম! এই ৮ শর্ত পূরণ না হলেই বাতিল কার্ড? জেনে নিন

রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খাবার সরবরাহ সংক্রান্ত টেন্ডার চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিল একটি সংস্থা। তাঁদের দাবি, গত ১০ এপ্রিল উচ্চ আদালতের দেওয়া নির্দেশে বলা হয়, সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের খাবারের দাম নির্ধারণের জন্য একটি ব্রড-বেসড কমিটি তৈরি করতে হবে। খাবারের দামের তালিকা ওই কমিটি তৈরি করবে। এরপর তার ভিত্তিতে নতুন টেন্ডার ডাকতে হবে।

মামলাকারী সংস্থার দাবি, এই নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা করার কথা ছিল রাজ্যের। তবে সেটা করার আগেই নতুন টেন্ডার জারি করা হয়। গতকাল সেই টেন্ডারের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় আদালত।

এদিকে ১৮ জুন রাজ্য হাইকোর্টে জানায়, আদালতের নির্দেশ মতো কমিটি তৈরি করা হয়েছে। খাবারের দর নিয়ে তাঁদের করা সুপারিশের ভিত্তিতে একটি খসড়া দরপত্রের নথি বানানো হয়েছে। ইতিমধ্যেই সেই নথি অর্থ দফতরের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

রাজ্য জানায়, অর্থ দফতরের থেকে প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর টেন্ডারের খসড়া আদালতে জমা দেওয়া হবে। এর জন্য আরও চার সপ্তাহের সময় চেয়েছিল রাজ্য।

Calcutta High Court interim stay order on Government of West Bengal tender

এদিকে মামলাকারী সংস্থার অভিযোগ, রাজ্য সরকার আদালতের কাছে সময় চেয়ে বলেছিল, আদালতে সব নথি জমা করার পর টেন্ডার জারি করবে। তবে সেটা না করেই গত ২৩/২৪ জুলাই নতুন টেন্ডার জারি করে। বিষয়টি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় রাজ্য টেন্ডার জারি করেছে বলে দাবি করে তাঁরা।

শুক্রবার এই মামলার শুনানি শেষে রাজ্যের জারি করার টেন্ডারে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। অর্থাৎ আপাতত সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খাবার বাবদ বরাদ্দ বাড়ছে না। ২০ আগস্টের শুনানিতে কী হয় সেটাই দেখার।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker