Narendra Modi: কমনওয়েলথে ভারতকে একদিন জোড়া সোনা উপহার জুডো তারকা অস্মিতা ও হর্ষের! ঐতিহাসিক ঘটনা, মন্তব্য নরেন্দ্র মোদীর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) ভারতীয় ক্রীড়াবিদদের দাপট অব্যাহত। এবার ভারতীয় জুডোকা হর্ষ সিং (Harsh Singh) গ্লাসগো গেমসে (CWG 2026) জুডোয় (Judo) পুরুষদের ৬০ কেজি ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করলেন। তিনি শুক্রবার ইভেন্টটির ফাইনালে অস্ট্রেলিয়ার জশুয়া কাটজকে ফুল ইপ্পনে না হলেও ওয়াজা-আরির মাধ্যমে দাপট দেখিয়ে ১০-০ ফলে পরাজিত করেছেন। আর এটাই এদিনের একমাত্র আলোচনার বিষয় নয়। হর্ষের আগে এদিন দিনের প্রথমে মহিলাদের জুডোতে ৪৫ কেজি বিভাগে অস্মিতা দে-ও (Asmita Dey) ভারতকে স্বর্ণপদক উপহার দেন। তাদের এই সাফল্যের অর্থ ছিল একইদিনে ভারতের সংগ্রহে জোড়া স্বর্ণপদক নিশ্চিত হওয়া। এই অভূতপূর্ব অর্জনের জন্য তাদের শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) স্বয়ং।
এদিন স্বর্ণপদক জয়ের পর হর্ষ তাঁর সাফল্যের কৃতিত্ব নিজের মা-কে উৎসর্গ করেন। তিনি বলেন, “ভারতের হয়ে এই পদক জয়ের খুশি বলে বোঝানো সম্ভব নয়। দেশকে জেতানোর প্রস্তুতি নিয়েই আজকে আমরা নেমেছিলাম। আমি এই পদকটি আমার মাকে উৎসর্গ করতে চাই। তবে এই সাফল্য এখন অতীত। আমি যদি আসন্ন এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন করতে পারি, তাহলে সেখানে ভালো করার জন্য প্রস্তুতি নেব। সেখানেও দেশকে পদক জেতানোর জন্য নিজের সেরাটা দেব।”
তার আগে ভারতীয় মহিলা জুডো খেলোয়াড় অস্মিতা দে গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের মহিলাদের ৪৮ কেজি ক্যাটাগরিতে স্বর্ণপদক জয় করেন। এরপর গোটা দেশ তাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেয়। নিজের এই সাফল্যের কৃতিত্ব নিজের কোচকে উৎসর্গ করেছেন অস্মিতা। কোচের পাশাপাশি নিজের প্রয়াত বাবাকেও নিজের কৃতিত্বের অংশীদার করেছেন এই ভারতীয় মহিলা ক্রীড়াবিদ।
আরও পড়ুন: গাছ থেকে পড়ে বাদ যায় হাত! কমনওয়েলথ গেমসে সোনা জিতে নজির দিলীপের, একই ইভেন্টে এল রুপোও
জয়ের পর একটি সাক্ষাৎকারে অস্মিতা বলেন, “এই অনুভূতি অত্যন্ত সুখের। এত বড় টুর্নামেন্টে আমি প্রথমবার নেমেছি। প্ৰথমবার কমনওয়েলথ গেমসে নেমেই আমি সোনা জিতেছি। আজ আমি খুব খুশি। আমার জন্য এই পদক আমার দেশের জন্য, আমার পুলিশ বিভাগের জন্য এবং আমার রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমি এই পদক আমার কোচকে উৎসর্গ করছি। তার পাশাপাশি বাবাকে এই জয় উৎসর্গ করছি। ৮ মাস আগে তিনি আমায় ছেড়ে চলে গেছেন। তিনি সবসময় আমাকে সমর্থন করেছিলেন। তিনি চলে যাওয়ার পরে আমার মনে হয়েছিল সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু দুইমাস পর এশিয়ান গেমস ট্রায়াল অনুষ্ঠিত হয়, যেখানে আমি জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করি। আর আজ স্বর্ণপদক জিতেছি। আমি খুব খুশি।”
আরও পড়ুন: দূর্গাপুজোর আগেই বড় উপহার পেলো কলকাতা, শহরে আসছে ভিনিসিয়সের ব্রাজিল, মুখোমুখি হবে ভারতীয় দলের
তাদের দুজনকে একযোগে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের দুজনের এই স্বর্ণপদক জয়ের ঘটনাকে ঐতিহাসিক বলেও মন্তব্য করেছেন তিনি। প্রধানমন্ত্রীর মধ্যে হর্ষ সিং এবং অস্মিতার এই সাফল্যকে কেন্দ্র করে ভারতের মাটিতে জুডোর প্রতি মানুষের আকর্ষণ আরও বাড়বে।




