0%

৪ দিনে ধুন্ধুমার অ্যাকশন! বাজেয়াপ্ত প্রায় ১৫০ কোটির সম্পত্তি, বীরভূমের পুলিশ সুপারকে প্রশংসায় ভরালেন উচ্চ শিক্ষামন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ বিগত চারদিন ধরে বীরভূমে ধুন্ধুমার অ্যাকশন চলছে। ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলের (Tulu Mondal) সাম্রাজ্যে হানা দিয়ে প্রায় ১৫০ কোটিরও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এবার এই অভিযান নিয়েই জেলার পুলিশ সুপারকে প্রশংসায় ভরালেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় (Jagannath Chattopadhyay)।

বীরভূমের পুলিশ সুপারকে অভিনন্দন উচ্চ শিক্ষামন্ত্রীর | (Jagannath Chattopadhyay)

রাজ্যে পালাবদলের পর থেকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। রাজ্যে সিন্ডিকেটরাজ শেষ করার সংকল্প নিয়েছেন মুখ্যমন্ত্রী। বীরভূমের পুলিশ সুপার ও জেলা পুলিশের টিমের কঠোর পরিশ্রমে সেটারই বাস্তবায়ন হয়েছে বলে জানান উচ্চ শিক্ষামন্ত্রী।

আরও পড়ুনঃ আগস্ট থেকেই LPG সিলিন্ডার কিনতে খরচ হবে বাড়তি ৩০০ টাকা! কোন গ্রাহকদের জেনে নিন

শুক্রবার নিজের ফেসবুকে বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশের একটি ছবি শেয়ার করে জগন্নাথ লেখেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কর্মঠ নেতৃত্ব ও নির্দেশনায় গত চারদিন ধরে বীরভূমে আপনি যে বিশেষ অপারেশন চালিয়েছেন তা প্রশংসাযোগ্য। স্মরণাতীতকালে পশ্চিমবঙ্গ পুলিশ কোনও একটি অপারেশনে প্রায় ১৫০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, এমন নজির নেই।“

জগন্নাথ চট্টোপাধ্যায়ের পোস্টঃ ক্লিক করুন

উচ্চ শিক্ষামন্ত্রী লেখেন, নেতা বদলালে জেলা পুলিশও এমন কাজ করতে পারে সেটা প্রমাণ করেছেন বীরভূমের পুলিশ সুপার। মুখ্যমন্ত্রীর সিন্ডিকেটরাজ শেষ করার সংকল্পের সফল বাস্তবায়ন হয়েছে বিদিত রাজ বুন্দেশ ও জেলা পুলিশের টিমের কঠোর পরিশ্রমে।

বিচার প্রক্রিয়ায় কোনও দোষীকে ছাড় দেওয়া হবে না, এই আশা প্রকাশ করে জগন্নাথ লিখেছেন, “সরকার বদলের পরেই মূল অভিযুক্ত গত ২৩ মে বিদেশ পালিয়ে গিয়েছে। আশা করি বিচারের প্রক্রিয়ায় আপনি কাউকে ছাড় দেবেন না। অভিনন্দন বীরভূমের পুলিশ সুপার বিদিতরাজ বুন্দেশ।“

Jagannath Chattopadhyay and Vidit Raj Bhundesh

প্রসঙ্গত, গত ২৯ জুলাই ‘পাথরসম্রাট’ টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশিতে উদ্ধার হয় কোটি কোটি টাকা, কিলো কিলো সোনার বাট। তবে স্থানীয় বাসিন্দা থেকে পুলিশ সকলেই একমত ছিলেন, এই বিপুল সম্পদ মিনারের নয়। পরবর্তীতে বীরভূমের পুলিশ সুপার জানান, এই টাকা টুলুর।

বীরভূমের ‘পাথরসম্রাটের’ সাম্রাজ্যে অভিযান চালিয়ে এখনও অবধি প্রায় ১৫০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এবার সেই নিয়ে জেলা পুলিশ সুপারকে প্রশংসায় ভরিয়ে দিলেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker