0%

১৭ বছর আগে বিচ্ছেদ, অবশেষে ওমর আবদুল্লার ডিভোর্সে সম্মতি সুপ্রিম কোর্টের

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং তাঁর বিচ্ছিন্ন স্ত্রী পায়েলের বিবাহ বিচ্ছেদের আবেদনে সম্মতি দিল সুপ্রিম কোর্ট। আদালতে যুগল জানিয়েছিল তারা আর একসঙ্গে থাকতে চায় না। এরপরই শীর্ষ আদালত সম্মত হয় তাঁদের ডিভোর্সের আবেদনে সাড়া দিতে।

দিল্লির দ্য ওবেরয় হোটেলে কাজ করার সময় পরিচয় হয়েছিল ওমর (Omar Abdullah) ও পায়েলের। সেখান থেকেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া। এরপর ১৯৯৪ সালে বিয়ে। তাঁদের দুই পুত্রসন্তান রয়েছে। নাম জাহির ও জমির। ২০০৯ সাল থেকেই ওমর ও পায়েল আলাদা বাস করতে শুরু করেন। ২০১১ সালে ন্যাশনাল কনফারেন্স নেতা তাঁদের বিচ্ছেদের ঘোষণা করেন। ফলে শেষ হয়ে যায় ১৭ বছরের সম্পর্ক। এর দেড় দশক বাদে সুপ্রিম কোর্ট সম্মতি দিল তাঁদের ডিভোর্সে।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

 

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker