0%

২১ জুলাইয়ের পর ২৮ আগস্ট! কালীঘাট তৃণমূল ও নতুন তৃণমূলের মধ্যে ফের দড়ি টানাটানি?

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী কালীঘাট তৃণমূল ও অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী নতুন তৃণমূল। গত ২১ জুলাই শহিদ দিবস পালন ঘিরে দুই শিবিরের মধ্যে নজিরবিহীন দড়ি টানাটানির সাক্ষী থেকেছে রাজ্য। এবার ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস ঘিরেও এক ছবি দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

তৃণমূলের দুই শিবিরের মধ্যে ফের দড়ি টানাটানি? | (Trinamool Congress)

তৃণমূল ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস আগামী ২৮ আগস্ট। সেদিন কর্মসূচি পালন করতে চেয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়েছে নতুন তৃণমূল। জানা গিয়েছে, কয়েকদিন আগেই এই অনুমতি চাওয়া হয়েছে। তবে নির্দিষ্ট কোনও একটি জায়গা নয়, বরং দুই-তিনটি জায়গার কথা বলা হয়েছে।

আরও পড়ুনঃ বিধবা ও বার্ধক্য ভাতা নিয়ে বড় আপডেট! বাড়ি বসে দুই প্রকল্পের স্ট্যাটাস চেক পদ্ধতি জানুন

তবে কোন কোন জায়গার কথা বলে পুলিশের অনুমতি চাওয়া হয়েছে তা এখনই খোলসা করতে চাইছে না ঋতব্রত শিবির। তাঁদের কথায়, কর্মসূচির জায়গা গিয়ে জেদের কোনও ব্যাপার নেই। আইন মেনে সবটা করা হবে। পুলিশের অনুমতির উপর সবকিছু নির্ভর করছে। তবে ২৮ আগস্টের কর্মসূচি হবেই।

জানা গিয়েছে, দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের লক্ষ্যে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে নতুন তৃণমূল। বিভিন্ন জেলা সংগঠনের নেতৃত্বের সঙ্গে তাঁদের বৈঠক হয়েছে। জেলা নেতৃত্ব কলকাতায় এসেও বৈঠক করছেন বলে খবর। সভায় লোক আনার জন্য উত্তরবঙ্গের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সেখানকার নেতৃত্বের সঙ্গে আলাদা করে আলোচনা চলছে। নতুন তৃণমূলের ছাত্র সংগঠনের সভাপতি সুদীপ রাহা নিজে সবটা দেখছেন বলে খবর।

Trinamool Congress

এদিকে এই বিষয়ে মুখ খুলেছেন কালীঘাট তৃণমূলের নেতা তথা আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায়। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় একা দাঁড়ালেও সেখানেই লোক আসবে। এরা যত অনুমতি বাতিল করবে, মানুষ তত দিদির সঙ্গে আসবে। আর পড়ুয়াদের উপর বিজেপি যে অত্যাচার করেছে, তাতে রাজ্যের ছাত্র-যুবরা দিদির কর্মসূচিতেই আসবে। কারণ প্রতিবাদের মুখ যে দিদি, সেটা তাঁরা জানে।“

এদিকে গত বছর অবধি তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে পালন করেছেন মমতা। এই বছর অবশ্য পরিস্থিতি আলাদা। ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে দল। এই আবহে আগামী ২৮ আগস্ট কী হয় সেদিকেই নজর সকলের।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker