0%

পড়ুয়াদের আন্দোলনে ‘গুলি চালানো হয়নি’! জানিয়ে দিল কেন্দ্র

AK Bangla News Desk: দিল্লির যন্তর মন্তরে পড়ুয়াদের আন্দোলন ঘিরে পুলিশ গুলি চালিয়েছিল—রাহুল গান্ধির এই অভিযোগ সংসদে খারিজ করে দিল কেন্দ্রীয় সরকার। বুধবার লোকসভায় কেন্দ্র স্পষ্ট জানিয়ে দেয়, আন্দোলন চলাকালীন পুলিশ শুধুমাত্র কাঁদানে গ্যাস ব্যবহার করেছিল। কোনও গুলি চালানো হয়নি, এমনকি গুলি চালানোর কোনও নির্দেশও দেওয়া হয়নি। প্রশ্নফাঁস-বিরোধী বিল নিয়ে লোকসভায় আলোচনার সময় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, বিরোধীদের তোলা অভিযোগ তথ্যগতভাবে সম্পূর্ণ ভুল। তাঁর বক্তব্য, ২০ জুলাই যন্তর মন্তরে পুলিশি অভিযানের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেবল কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছিল। গুলি চালানোর অভিযোগের কোনও ভিত্তি নেই।

 ৩ বছরের বঞ্চনার অবসান! রাজ্যের ৮০ হাজার স্কুলে ২৬৯ কোটি বরাদ্দের ঘোষণা মুখ্যমন্ত্রীর

জিতেন্দ্র সিং আরও জানান, আইন অনুযায়ী গুলি চালানোর নির্দেশ কেবল একজন ম্যাজিস্ট্রেট দিতে পারেন। কোনও পুলিশ আধিকারিক বা অন্য কেউ সেই সিদ্ধান্ত নিতে পারেন না। তাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে পড়ুয়াদের উপর গুলি চালানো হয়েছে—এই দাবি সম্পূর্ণ অসত্য বলেই দাবি কেন্দ্রের।

এদিন লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধি অভিযোগ করেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন এবং তাঁদের শরীরে পেলেট ঢুকিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, অমিত শাহ ৩০টি গাড়ির কনভয় নিয়ে চলাফেরা করেন। এই দাবিগুলিও তথ্যভিত্তিক নয় বলে সংসদে জানিয়ে দেন জিতেন্দ্র সিং।

এর আগে সোশ্যাল মিডিয়াতেও ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগ ঘিরে একাধিক পোস্ট ভাইরাল হয়। তবে সেই দাবিগুলিকে মিথ্যা বলে উল্লেখ করে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) ইতিমধ্যেই ফ্যাক্ট-চেক প্রকাশ করেছিল। বুধবার সংসদেও কেন্দ্রীয় সরকার একই অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়ে দেয়, যন্তর মন্তরের আন্দোলনে গুলি চালানোর অভিযোগের কোনও সত্যতা নেই।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker