মোবাইল নম্বর বদলেছে? PAN Card-এও দ্রুত আপডেট করুন, জেনে নিন অনলাইন পদ্ধতি

সবদিক নিউজ: বিভিন্ন সরকারি বেসরকারি কাজে গুরুত্বপূর্ণ নথি হল প্যান কার্ড (Pan Card)। যেকোনো ভারতীয় নাগরিকের কাছেই প্যান কার্ডের গুরুত্ব অনেক। তাই এই সংক্রান্ত যেকোনো আপডেটকেই গুরুত্ব দিয়ে বিচার করা হয়।
৫ মিনিটেই বদলান PAN-এর মোবাইল নম্বর (Pan Card)
এই ব্যাঙ্কিং পরিষেবা পাওয়া থেকে শুরু করে ট্যাক্স দেওয়া সহ একাধিক গুরুত্বপূর্ণ কাজে প্রয়োজন হয়। তাই প্যান কার্ডের ডিটেলস আপডেটেড থাকা জরুরি। বিশেষত, এই কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর সঠিক থাকতে হবে। তাহলেই প্যান কার্ড সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। তবে প্যান কার্ডের সঙ্গে মোবাইল কার্ডের নম্বর বদলে ফেলা সম্ভব। দেখে নিন এর স্টেপ গুলি পর পর (Pan Card)।

গরম ভাত, রুটি বা পরোটার সেরা সঙ্গী! মাত্র কয়েক মিনিটে বানিয়ে ফেলুন দই আলু
সবার প্রথমে ইনকাম ট্যাক্সের অফিশিয়াল পোর্টালে যান। সেখানে গিয়ে লগইন অপশনে যান। তারপর নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিন। আগে থেকে ইউজার আইডি বানান না থাকলে সাইনআপ করুন। এরপর মেনু অপশন থেকে মাই প্রোফাইলে যান।
তারপর প্রোফাইল সেটিং অপশনে ক্লিক করতে হবে। এবার নিজের নতুন মোবাইল নম্বর ইনপুট করুন।এরপর ভেরিফিকেশনের পালা। সেক্ষেত্রে আপনার নতুন এবং পুরনো নম্বরে ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে ভেরিফিকেশন এবং কনফারমেশন দিন। তাহলেই আপনার মোবাইল নম্বর বদলে যাবে।
এই প্যান কার্ডে মোবাইল নম্বর আপডেটের জন্য কিছু টাকা খরচ করতে হবে। যেখানে পেপারলেস আপডেটের জন্য ১০১ টাকা খরচ হবে। তবে দেশের বাইরে থাকলে সেটা বেড়ে হয়ে যাবে ১০১১ টাকা। এছাড়া এই প্যান কার্ড পেতে দিতে হবে ৬৬ টাকা (Pan Card)।




